Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। আজ সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে রাজনৈতিক মতপার্থক্য ও মতাদর্শগত অসহিষ্ণুতাপ্রসূত বলে উল্লেখ করা হয়েছে এবং এটিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন চিন্তা, মতপ্রকাশের অধিকার ও শিক্ষকদের পেশাগত মর্যাদার ওপর আঘাত বলে অভিহিত করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন; লোক প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ; ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম; এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের প্রচার সম্পাদক ও নীল দলের কো-কনভেনর, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া।

    সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি, যুক্তি ও বহুমতের সহাবস্থানের স্থান। যথাযথ তদন্ত ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে এবং ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন ও সংশ্লিষ্ট নীতিমালা উপেক্ষা করে শিক্ষকদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক চর্চার পরিপন্থী। বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়, এমন পদক্ষেপ শিক্ষকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষার সামগ্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। সংগঠনটি বলছে, এর প্রভাবে শুধু শিক্ষকরাই নন, লক্ষ লক্ষ শিক্ষার্থীও তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংবিধানে প্রদত্ত চিন্তা, বিবেক ও বাক্‌স্বাধীনতা ক্ষুণ্ণ হলে তার প্রভাব রাষ্ট্রের সামগ্রিক কাঠামোর ওপরও পড়বে।

    প্রগতিশীল শিক্ষক সমাজ অবিলম্বে এই চার শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে গত দুই বছরে শিক্ষকদের ওপর আরোপিত সব বহিষ্কার, বয়কট, একাডেমিক শাস্তি ও সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে শিক্ষা পরিবারের সকল সদস্যের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা হোক। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, স্বায়ত্তশাসন ও শিক্ষকদের অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

    বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের দপ্তর সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব আলম প্রদীপ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article‘আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না’
    Next Article দেশের সীমা পেরিয়ে এবার কেমব্রিজেও ‘রাজমিস্ত্রীর ছেলে এমপি’ হাসনাতের মবসন্ত্রাস
    JoyBangla Editor

    Related Posts

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা

    October 12, 2026

    পাঠ্যপুস্তক ছাপায় ২৫২ কোটি টাকা লোপাট, তবুও নির্ধারিত সময়ে বই পাবে না শিক্ষার্থীরা

    October 11, 2026

    রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.