Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী
    Bangladesh

    ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা: রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পুরোহিত সুভাষ দেউরী (২৫)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সাময়িক দায়িত্ব পালনের পাশাপাশি নারিন্দা এলাকায় পুরোহিতের কাজ করতেন এবং একইসঙ্গে ঢাকার একটি আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

    গতকাল সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, ওষুধ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার পাশাপাশি তার মানিব্যাগ ও দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

    দীর্ঘ সময় ধরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর আজ ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে।

    সুভাষকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট দুর্জয় সাহা গণমাধ্যমকে জানান, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে সুভাষের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এ সময় তাকে অপমানজনকভাবে ভিডিও ধারণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়, এবং টাকা না দিলে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ছিনতাই হওয়া মোবাইল ফোন ব্যবহার করেই তার বোনসহ পরিবারের বিভিন্ন সদস্যের কাছে টাকা চাওয়া হয়।

    সুভাষ দেউরী মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে ঢাকার নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

    এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৮ মাস হোটেলে ‘মৌজ-মাস্তি’ এনসিপি নেতাদের: ১২ লাখ টাকা বকেয়া, উল্টো হুমকি-ধমকি
    Next Article ১লা জুলাই বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল ও সার্থক করতে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.