Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি
    Politics

    “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জুলাই আন্দোলনের নেপথ্য সমীকরণ, হত্যাকাণ্ডের রহস্যময় ধরন এবং এর পেছনের কুশীলবদের ভূমিকা নিয়ে এবার এক নজিরবিহীন ও বিস্ফোরক রাজনৈতিক প্রশ্নের অবতারণা করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

    সম্প্রতি একটি বেসরকারি টিভি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দাবি করেছেন, জুলাই মূলত একটি সুনির্দিষ্ট পরিকল্পিত ডিজাইন বা নকশা অনুযায়ী পরিচালিত হয়েছিল। অত্যন্ত চাঞ্চল্যকর এই আলোচনা চলাকালীন এই সংসদ সদস্য আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর হওয়া রহস্যময় ও নিঃশব্দ গুলিবর্ষণের ঘটনা তুলে ধরে প্রশ্ন তোলেন, জুলাইতে আসলে স্নাইপার চালিয়েছিল কারা?

    তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়চোপড় ঠিক থাকবে না। যারা আজ বড় বড় কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, আন্দোলনের পেছনে তাদের আসলে কতটা ভূমিকা ছিল—তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে।”

    তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলনে যাদের মূল বা মেইন হর্তাকর্তা বলে দাবি করা হচ্ছে, বাস্তবে এই আন্দোলনে কারা মেইন ছিল তা কেউ সঠিকভাবে জানে না; কারণ রাজপথে আন্দোলন করতে গিয়ে পাশে থাকা একজন মানুষ যখন হুট করে লুটিয়ে পড়েছে, তখন বাকিরা ভেবেছে সে স্বাভাবিকভাবে পড়েছে, অথচ নিঃশব্দে সে মারা গিয়েছে। গুলির কোনো আওয়াজ না হওয়া এবং সামনে থেকে নাকি পেছন থেকে গুলি এসেছে তা সাধারণ আন্দোলনকারীদের না জানতে পারা এটাই প্রমাণ করে যে, এগুলো সাধারণ পুলিশের গুলি ছিল না, বরং অত্যন্ত সুনিপুণ স্নাইপারের গুলি ছিল।

    অনুষ্ঠানের সঞ্চালক পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে—‘তার মানে এটা কি কোনো ডিজাইন বা বড় ধরনের ষড়যন্ত্র ছিল?’

    জবাবে নিলোফার চৌধুরী মনি অত্যন্ত দৃঢ়তার সাথে স্পষ্ট করে বলেন, “ডিজাইন তো অবশ্যই ছিল, তবে এটি ষড়যন্ত্র কিনা তা আমি এই মুহূর্তে বলতে পারব না।”

    জুলাই আন্দোলনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়ে এমন নিঃশব্দে কারা এই নৃশংস হত্যাযজ্ঞ ও লাশের রাজনীতি চালিয়েছিল, তা নিয়ে নিজের গভীর সংশয় প্রকাশ করে এই প্রবীণ নারী নেত্রী আরও বলেন, “কারা মারলো কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে তো সামনেই হতো। হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, ওপরতলা থেকে টার্গেট করে হয়তো নিখুঁতভাবে গুলি করা হয়েছে। আমার নিজের কাছেই এমন অনেক বড় বড় প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নাই।”

    এই সংসদ সদস্যের মুখ থেকে জুলাই আন্দোলনের আড়ালের মনস্তত্ত্ব এবং তথাকথিত কুশীলবদের ব্যাকস্টেজ কর্মকাণ্ডের এমন নগ্ন চিত্র জনসমক্ষে আসার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা
    Next Article জ্বালানি সাশ্রয়ের অজুহাত: সেনানিবাসে স্বাধীনতার প্রতীক শিখা অনির্বাণ নিভিয়ে উগ্রবাদের এজেন্ডা বাস্তবায়ন?
    JoyBangla Editor

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.