Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জঙ্গিদের জিহাদ:সুন্নি-সুফি-বামদের জবাই’র বাসনা
    Politics

    জঙ্গিদের জিহাদ:সুন্নি-সুফি-বামদের জবাই’র বাসনা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 9, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কামরুল হাসান খোকন

    গতবছর অনলাইনে একটা ভিডিও দেখলাম, যেখানে  বহু ব্লগার-লেখকের হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী জসিমউদ্দীন রহমানী বাংলাদেশের খলিফা হবার ও অতঃপর সুন্নি-সুফিদের জবাই করে গণHত্যা চালাবার বাসনা প্রকাশ করেছে।

    ৫ আগস্টে কাশিমপুরের হাইসিকিউরিটি জেল ভেঙ্গে অনেক জঙ্গির সাথে বুয়েটের আবরার খুনের ঘটনায়  দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি। অন্য আসামীদের মতন জেমির আইনজীবী ছিল জামাতের শিশির মনি। এই ঘটনা কয়েক মাস লুকিয়ে রাখা হয়েছিল। অদ্ভুত বিষয় হল, জেমির গ্রেফতার নিয়ে এখন আর কারো মাথা ব্যাথা নেই !

    হাসিনার পতনের পর বাংলাদেশের গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ১৫১ জন আসামির খোঁজ এখনো পাওয়া যায়নি। (বিবিসি: ২৫ ফেব্রুয়ারি ২০২৫)

    ৫ আগস্টের পর সন্ত্রাসী জসিমউদ্দীন রহমানীকে শুধু মুক্তি দেওয়া হয় নাই, জামাই আদর করে বের করা হয়েছে। ইউনূস সরকারের ভেতর কারা এর মুক্তির জন্য কাজ করছে সেটা আসিফ নজরুল ভাল বলতে পারবেন। যারা এটাকে সেলিব্রেট করছে তাদের অনেকে পরবর্তীতে এনসিপির নেতা হয়েছে।

    জেল থেকে বের হওয়ার পর জসিমউদ্দীন রহমানী হেসে হেসে বলছে, তাকে অনেকে জিজ্ঞেস করত এর পর কোন কোন ব্লগার খুন হবে। কারণ সে জানত কে কে লিস্টে আছে। এটা সে অপেনলি বলছে। অনলাইনে সবগুলো ভিডিও পাওয়া যাবে। কাহিনী এখানেই শেষ না।

    Jঙ্গি জসিমউদ্দিন রহমানি  যখন শাহবাগে জামাত-শিবির ও এনসিপি নামাজ পড়েছিল, তখন অনেকে জিজ্ঞেস করেছিল তাকে কে ইমামতির দায়িত্ব দিয়েছিল। তার কোন যথার্থ উত্তর তারা দিতে পারে নাই। প্রকাশ্যে সুন্নি, সুফিদের জবাই করার ঘোষণা দেওয়া বাল্কায়েদার ইমাম জসিমউদ্দিন রহমানি কেন এনসিপির নামাজের জামায়াতে ইমামতি করেছে, সেই প্রশ্নের উত্তর তাদের অবশ্যই দিতে হবে।

    এতো কথা বলার কারণ, ইউনূসের আমল থেকে একটা গ্রুপ মাথা নাড়া দিয়ে উঠছে। জঙ্গিবাদ থেকে ফিরে আসা এক ইমাম এদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেও, ইউনূসের পুলিশ এদের কিছু বলে নাই। স্মরণে রাখা উচিত, গুলশান হামলায় ঘটনা স্মরণে যে ভাস্কর্য বানানো হয়েছিল সেটি হিযবুত তাহরী ভেঙ্গে দিয়েছিল। ইউনূসের পর বিএনপিও এটা আর নতুন করে বানানোর প্রয়োজন বোধ করে নাই। ভাস্কর্য মুছে ফেলা মানে  গুলশান হামলার ইতিহাস মুছে ফেলার এটা প্রথম স্টেপ।

    সম্প্রতি পরিস্থিতি লাগামের বাহিরে যাওয়া দেখে বিএনপি সরকার একটু কঠিন লাইনে গেল। ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) এর ৬ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন এনসিপি নেতা। উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে স্থায়ী বহিষ্কার করেছে দলটি। এনসিপি নেতারা এগুলো জানত কিন্তু এভাবে গ্রেফতার হবে তা ভাবে নাই। আতাউল্লাহ শাহ ফেসবুকে কী লেখে তা না দেখেই কী ওরা তারে দলের দায়িত্ব দিয়েছে?

    সাংবাদিক জুলকারনাইন সায়ের খান একটা ভিডিও পোস্ট করেছেন।

    সেখানে তিনি বলছেন, “বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত এই অভিযানে আটককৃত ব্যক্তিদের ব‍্যবহৃত মোবাইল ডিভাইস প্রাথমিকভাবে যাচাই করে যেসব তথ্য পাওয়া গেছে, তা ভয়াবহ।

    সংযুক্ত ভিডিওতে দুই মাস এফসিএস এর প্রধান প্রশিক্ষক শাহ আমানত সা‌বিরের নেতৃত্বে প্রত্যন্ত এলাকায় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এর পরীক্ষামূলক বিস্ফোরণের অকাট্য প্রমাণ মিলেছে, এই টেস্টের ভিডিও দেশের বাইরেও পাঠানো হয়েছে বলে সাবির নিজেই জানিয়েছে।

    এছাড়াও যশোরে শারিয়া’র দোহাই দিয়ে অমুসলিম নাগরিকদের পরিচালিত স্বর্ণের দোকানে ডাকাতির প্রমাণও পাওয়া যায়, সাবির ও তার সহযোগীরে দেশের বিভিন্নস্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার যথেষ্ট তথ্য-উপাত্তও ইতোমধ্যে উদঘাটিত হয়েছে।”

    একটু খেয়াল করলে দেখবেন, গত দুই বছরে হিন্দুদের অনেক স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ২০১৫/১৬ দিকে আশুলিয়ায় ব্যাংক ডাকাতি করেছিল একদল জঙ্গি। জিহাদের জন্য ডাকাতি এদের কাছে হালাল।

    সিরিয়া থেকে যখন আইসিস মুছে গেল, তখন অনেকে প্রেডিক্ট করেছিল এই বাতাস এখন দক্ষিণ এশিয়ার দিকে আসবে। এরা কোথাও টিকবে না কিন্তু সব সমাজে স্থায়ী ক্ষত সৃষ্টি করে যাবে। গত ১০ বছর থেকে বাংলাদেশে  অনেক কিছু নর্মালাইজ করা হয়েছে। ইউনূসের আমলে নর্মালাইজ করা হয়েছিল আই সিস ও আ লকায়দাকে।  মিডিয়ার ও মোজো সাংবাদিকদের কল্যাণে দেশে গালাগালি, পাগলামি, নৃশংসতা সব ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব জঙ্গি জেল থেকে বের হলে অনলাইনে আরো বেশি ফলোয়ার ও খাদেম পাবে বলেই আমার বিশ্বাস। কারণ দেশে এখন অনেক বেকার ও জি-হাদী যেকোন পথে শহীদ হতে মরিয়া। অনেকে যেমন TTP হয়ে পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে মারা পড়ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুদ্ধের জন্য অস্ত্র, না অস্ত্রের জন্য যুদ্ধ- অরুন্ধতী
    Next Article একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!
    JoyBangla Editor

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.