Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে
    Economics

    এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 17, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ নির্ধারিত থাকলেও বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতিতে সেই উত্তরণ দেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে সরকার।

    অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে এলডিসির বিশেষ বাণিজ্য ও নীতিগত সুবিধা হারালে অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে।

    আগামী সপ্তাহে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) বৈঠককে সামনে রেখে প্রতিবেদনটি প্রস্তুত করেছে সরকার। এতে এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এতে বাংলাদেশের আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতির চাপ বাড়বে।

    একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করলে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দুর্বল হওয়ার আশঙ্কাও রয়েছে।

    সরকার আরও আশঙ্কা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা (ওভারক্যাপাসিটি) নিয়ে তদন্ত করছে। পাশাপাশি শিশুশ্রম ও জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার।

    প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি হিসেবে বাংলাদেশ বর্তমানে যে আন্তর্জাতিক সহায়তামূলক সুবিধা (ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজারস-আইএসএম) পেয়ে আসছে, উত্তরণের পর সেগুলোর বড় অংশ হারাতে হবে। বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধশিল্পে এসব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)ও উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যতম বড় দুর্বলতা হিসেবে এসব সুবিধার ওপর নির্ভরশীলতাকে চিহ্নিত করেছে।

    অর্থ মন্ত্রণালয়ের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগকারীদের আস্থা কমেছে। একই সঙ্গে অগ্রাধিকারমূলক বাজারসুবিধার বিকল্প হিসেবে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তিগুলো এখনো চূড়ান্ত হয়নি। ফলে উত্তরণের আগে প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।

    প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতির দুর্বলতার কয়েকটি চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২১ সালের আগের পাঁচ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি থাকলেও পরবর্তী সময়ে তা কমে এসেছে। ২০২২ সাল থেকে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে এবং ২০২৫ সালে দারিদ্র্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

    এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে মোট আমদানি ব্যয়ের এক-চতুর্থাংশের বেশি ব্যয় হচ্ছে এসব পণ্যের পেছনে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে সময়ে তেল আমদানিতে ব্যয় বেড়েছে ৭২ শতাংশ এবং সারের ক্ষেত্রে ৪৪ শতাংশ। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ সৃষ্টি হয়েছে।

    ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, খেলাপি ঋণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় ঋণ বিতরণ ও বিনিয়োগের জন্য ব্যাংকিং ব্যবস্থায় কাঠামোগত তারল্যসংকট তৈরি হয়েছে।

    একই সঙ্গে বৈদেশিক ঋণের সুদ ও কিস্তি পরিশোধের ব্যয় বাড়তে থাকায় সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হচ্ছে। এর প্রভাব অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারি ব্যয়ের ওপরও পড়তে পারে।

    রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুল্ক ও কোটামুক্ত সুবিধা থাকা সত্ত্বেও উচ্চ সুদের হার, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বাড়ায় রপ্তানি প্রত্যাশিত হারে বাড়ছে না।

    অন্যদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় সরকারের আর্থিক চাপও বাড়ছে।

    এসব বাস্তবতা বিবেচনায় সরকারের মূল্যায়ন, অর্থনীতিকে স্থিতিশীল করা এবং টেকসইভাবে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে অন্তত আরও দুই বছর সময় প্রয়োজন। সে কারণেই ২০২৬ সালের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে আন্তর্জাতিক সমর্থন চাওয়া হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা
    Next Article “জুলাই-আগস্ট ২৪, গণঅভ্যুত্থান নয়: গণপ্রতারণা।”
    JoyBangla Editor

    Related Posts

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন

    July 25, 2026

    এক্সপ্রেসওয়ের নামে বিএনপি-জামাতের সর্বকালের সেরা ডাকাতি

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.