Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

    September 11, 2026

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা
    Politics

    গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শোক ও শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-

    ১৬ই জুলাই এক অত্যন্ত বেদনাবিধুর, নৃশংস ও কলঙ্কিত দিন। ২০২৫ সালের এইদিনে গোপালগঞ্জের মাটিতে অবৈধ ইউনূস সরকারের নির্দেশে দুজন উপদেস্টার সরাসরি তত্ত্বাবধানে নিরীহ গ্রামবাসীর ওপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা আধুনিক ইতিহাসে নজিরবিহীন।

    ইতিহাসের পাতায় যুক্ত আরো একটি কালো দিন। যা পাকিস্তানি হানাদার বা রাজাকারদের হাতে নয়, কালো অধ্যায় রচিত হয়েছে এদেশের কিছু রাষ্ট্রবিরোধী মানুষের হাতে।

    চরম প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদা রক্ষায় গোপালগঞ্জের নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিরোধে নেমেছিলেন। সেদিন দেশের অস্তিত্ব রক্ষায় সেনাসদস্যদের গুলিতে যারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁরা আমাদের পরম শ্রদ্ধেয় শহিদ।

    আজকের এই শোকাবহ দিনে আমি সেই সকল বীর শহিদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে, এই বর্বরোচিত হামলায় যারা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলার শিকার হয়ে চরম নির্যাতন ভোগ করছেন, তাঁদের সকলের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

    সেদিন গোপালগঞ্জে গণহত্যা চালিয়েই অবৈধ সরকার ক্ষান্ত হয়নি, তারা ১২ হাজার নিরীহ মানুষকে আসামী করে মামলা দিয়েছে, অর্ধশতাধিক শিশুকে গ্রেপ্তার করে মানবাধিকার লঙ্ঘনের কালো অধ্যায় রচনা করেছে।

    আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলার মানুষের সাথে এই অবিচারের সব জবাব দেওয়া হবে। বুলেটের আঘাতে সাময়িকভাবে আমাদের স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করা হলেও, এ অঞ্চলের বীরজনতা তথা বাংলাদেশের আপামর মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে কখনও দমিয়ে রাখা যাবে না।

    ইনশাল্লাহ, বাংলার পবিত্র মাটিতে গোপালগঞ্জ গণহত্যাসহ বিগত ২ বছরের সকল খুনেরও সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করবো।

    আসুন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা শোককে শক্তিতে রূপান্তর করি এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নিই।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশিসহ অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের সুখবর দিল ইতালি
    Next Article এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে
    JoyBangla Editor

    Related Posts

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

    By JoyBangla EditorSeptember 11, 20260

    মাত্র ১৮ ঘণ্টার সামরিক অভিযানের পর পুরো লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে হুথিরা।…

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.