স্বামী অজওয়াল্ড লরেন্স ছিলেন একজন থিয়েটার অভিনেতা। ১৯৫০ সালে লন্ডনের একটি মেট্রোরেলের উদ্দেশ্যে তাঁর কন্ঠে রেকর্ড করা হয় ‘মাইন্ড দ্য গ্যাপ’ ঘোষণাটি।
২০০৭ সালে লরেন্সের মৃত্যুর পর ১৯ বছর ধরে আজও তাঁর কণ্ঠ শোনার জন্য মেট্রো স্টেশনে এসে বসে থাকেন স্ত্রী মার্গারেট ম্যাককলাম।
ভদ্রমহিলার বয়স ৮৫। পেশায় ছিলেন একজন চিকিৎসক। বার্ধ্যক্যের কারণে তিনি প্রতিদিন আসতে পারেন না। তবে মাঝে মাঝে সুযোগ পেলেই মেট্রোর বেঞ্চে এসে বসেন তিনি।
২০১২ সালের নভেম্বরে ডিজিটাল সিস্টেম চালুর কারণে পুরনো ভয়েসটি সরিয়ে নেওয়া হলে মার্গারেট ভীষণ ভেঙে পড়েন। পরে তিনি লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানালে তারা অত্যন্ত সহানুভূতিশীল হয়ে রেকর্ডিংটি খুঁজে বের করে এবং একটি সিডিতে উপহার হিসেবে তাঁকে দেয়।
শুধু তা-ই নয়, কর্তৃপক্ষ কেবল মার্গারেটের জন্য এম্ব্যাঙ্কমেন্ট স্টেশনের নর্দার্ন লাইনের (Northbound platform) অ্যানাউন্সমেন্টে অসওয়াল্ডের কণ্ঠটি বিশেষভাবে পুনরায় ফিরিয়ে আনে। যা এখনও চালু আছে। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
