Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”
    Politics

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগে সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করে আশার রাজনীতিকে আলিঙ্গন করার আহ্বান জানিয়েছেন।

    নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার এক অনুষ্ঠানের ফাঁকে দেওয়া বক্তব্যে নওফেল জানান, নিষেধাজ্ঞা ও সরকারি বিধিনিষেধ সত্ত্বেও দল সক্রিয়ভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করবে।

    তিনি বলেন, বিভক্তির পরিবর্তে ঐক্য, ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস, বর্জনের পরিবর্তে অংশগ্রহণ এবং প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

    শেখ হাসিনার দেশে ফেরাকে “হিইল অ্যান্ড হোপ”—নিরাময় ও আশার সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে নওফেল বলেন এই মুহূর্তকে লড়াই ও পতনের উপলক্ষ না বানিয়ে জাতি হিসেবে একত্র হয়ে ঘুরে দাঁড়ানোর এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।

    তিনি সতর্ক করে দেন, এখনই যদি এই পথে অগ্রসর না হওয়া যায়, তবে আরও ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।

    বাংলাদেশ যেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়—এই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, চরমপন্থী ও উগ্রবাদীদের পৃষ্ঠপোষকতা দেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর মাশুল দিতে হবে চিরকাল।

    তিনি সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে অন্ধকার শক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানের মাধ্যমে বক্তব্য শেষ করেন।

    এই সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিল শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য, যেখানে তিনি তার দেশে ফেরার পরিকল্পনা প্রকাশ করেন। এতে সাজেব ওয়াজেদ জয়, শাকিব আল হাসানসহ আরও কয়েকজন বক্তা অংশ নেন।

    গত নভেম্বরে ঢাকার একটি আদালত শেখ হাসিনাকে ২০২৪ সালের সরকারবিরোধী দাঙ্গায় দমন-পীড়নের জন্য প্ররোচনা, হত্যার নির্দেশ এবং নিষ্ক্রিয়তার অভিযোগে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগের নিবন্ধন এবং রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে স্থগিত রয়েছে। এ প্রেক্ষাপটেই নওফেলের এই বক্তব্য গুরুত্ব বহন করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমানুষের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে দেশে ফেরার প্রত্যয় শেখ হাসিনার
    Next Article গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা দেখা গেল শেখ হাসিনার বক্তব্য প্রচারে
    JoyBangla Editor

    Related Posts

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026

    সাবের হোসেন ও সার্জিও গোরের ‘বৈঠক’ সম্পর্কে কী জানা যাচ্ছে

    August 3, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    By JoyBangla EditorAugust 7, 20260

    আমির মুহাম্মদ বাউলগানের শিল্পী। খুবই নিভৃতচারী একজন শিল্পী, অসাধারণ মানুষ। গত ৫ আগস্ট বুধবার ব্র্যাডি…

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.