Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলা চালানো নাশকতাকারী জঙ্গি নেতাদের রাজনৈতিক পরিচয়
    Politics

    ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলা চালানো নাশকতাকারী জঙ্গি নেতাদের রাজনৈতিক পরিচয়

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 17, 2026No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে #নাশকতাকারী সংগঠন বলতে প্রথমেই সবার চোখের সামনে ভেসে ওঠে #জেএমবি, #হরকত উল জিহাদ, #বাংলাভাই – এদের বর্বরতার দৃশ্য। তাহলে আসুন একবার এসব জঙ্গিবাদী সংগঠনেরর সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক সংযোগ ও ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে আসি। তত্ত্বাবধায়ক সরকারের সময় গোয়েন্দাদের তদন্ত ও সাংবাদিকদের অনুসন্ধানের ভিত্তিতে দেখা গেছে, জেএমবি নামক নিষিদ্ধ সংগঠনটির নেতাদের পরিবার মুক্তিযুদ্ধকালীন রাজাকারের ভূমিকা পালন করেছে, পরবর্তীতে জামায়াত-শিবেরের প্রত্যক্ষ রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে বিএনপির সহায়তায় আওয়ামী লীগ নিধনের কৌশল বাস্তবায়নের জন্য তারা ভিন্ন ভিন্ন নামে অনেকগুলো জঙ্গি সংগঠন গঠন করে। সেগুলোর মধ্যে জেএমবি, হরকত-উল-জিহাদ, বাংলা ভাই সর্বাপেক্ষা বেশি হত্যাযজ্ঞে লিপ্ত হয়।  

    ২০০৬ সালের ৩০ এপ্রিলের জনকণ্ঠের সংবাদ থেকে #জেএমবি নেতাদের ব্যাপারে বিস্তারিত জানা যায়, জেএমবির শুরা সদস্যের সাত জনের সবারই ধর্মীয় রাজনীতির হাতেখড়ি শিবিরের মাধ্যমে। জঙ্গি সংগঠন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানের বাবা ছিল ১৯৭১-এ জামালপুরের আল বদর কমান্ডার, তার নাম আবুল ফজল। শায়খ আবদুর রহমান নিজেও শিবিরের অগ্রগামী সংগঠন ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। পারিবারিকবাবে তার সঙ্গে জামায়াতের সব শীর্ষ নেতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

    ছাত্র শিবিরের সাবেক নেতা শায়খ আবদুর রহমানের ছোটভাই আতাউর রহমান সানি মাদ্রাসায় থাকা অবস্থায় ছিল শিবিরের সাথী, পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিবিরের অন্যতম প্রধান সাংগঠনিক নেতা হয়। ২০০০ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর কিছুদিন আত্মগোপনে থাকে। পরবর্তীতে জেএমবির সামরিক শাখার দায়িত্ব নেয় এবং সারাদেশের শিবিরের সঙ্গে জেএমবির নেটওয়ার্কিংয়ের কাজটি করতো সে।

    #জেএমবির আরেক অপারেশনাল কমান্ডার বাংলা ভাইয়ের আসল নাম সিদ্দিকুর রহমান। বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষবাহান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে সে। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানিদের সহায়তার জন্য তার পরিবার এলাকার স্বীকৃত রাজাকার পরিবার হিসেবে পরিচিত। ১৭ আগস্ট বোমা #হামলার অন্যতম কুশীলক এই সিদ্দিকুর রহমান বাংলা ভাই বগুড়ার আযিযুল হক কলেজে শিবিরের একজন প্রভাবশালী নেতা ছিল। শহরের শিবির নিয়ন্ত্রিত রেটিনা কোচিং সেন্টার পরিচালনা করতো সে। পরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পরামর্শে জেএমবিতে যোগ দেয়। বগুড়ার প্রভাবশালী #শিবির নেতা হওয়ার সুবাদে তারেক রহমানের সঙ্গেও সুসম্পর্ক গড়ে ওঠে বাংলা ভাইয়ের। ফলে বিএনপি-জামায়াতের সঙ্গে #জেএমবির সার্বিক যোগাযোর কাজটাও করতো সে।

    একারণে বাংলা ভাইয়ের #নির্যাতন ও #হত্যাযজ্ঞ নিয়ে গণমাধ্যমে নিয়মিত ছবিসহ প্রতিবেদন প্রকাশ হলেও নিজামী তা অস্বীকার করে বলেছিল- বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি! এমনকি ২০০২ সালের ১৭ আগস্ট বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে হ/ত্যা/চেষ্টাকালে গ্রামবাসীরা বাংলা ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও, তারেক রহমানের হুকুমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ২০০২ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহ শহরের চারটি সিনেমা হলে একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ১৯ জন নিরীহ মানুষকে হ/ত্যা করে #জেএমবি। ২০০৩ সালের ১৪ অগস্ট জয়পুরহাট থেকে বাংলা ভাইসহ কয়েকজন জেএমবি সদস্যকে অস্ত্রসহ আটক করা হলেও, হাওয়া ভবন সিন্ডিকেটের সুপারিশে আবারো ছেড়ে দেওয়া হয় তাদের।  

    শুধু তাই নয়, ২০০৫ সালে বাংলা ভাইয়ের সহযোগী ও #জেএমবি নেতা খামারু আটক হওয়ার পর, বাংলা ভাইয়ের সুপারিশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মাধ্যমে তার মুক্তির ব্যবস্থা করে দেয় তারেক রহমান। 

    জেএমবির শুরা সদস্য নুরুল হুদা আবেদও ছিল একজন প্রভাবশালী শিবির নেতা। পরবর্তীতে শায়খ আবদুর রহমানের সঙ্গে জোট বেধে জেএমবি গঠন করে সে।

    ২০০৫ সালের ৪ অক্টোবরের পত্রিকায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারী, রমনা বটমূল, উদীচী ও সারাদেশে বোমা #হামলার অন্যতম হোতা মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। তার ভাই মতিয়ার রহমান মতি কোটালিপাড়া থানা বিএনপির প্রভাবশালী নেতা। বিএনপি নেতা ভাইয়ের মাধ্যমে তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশনা গ্রহণ এবং কোনো অপারেশন শেষ করার পর তাদের কাছে রিপোর্ট পেশ করতো মুফতি হান্নান।

    #জেএমবির মজলিসে শুরার সদস্য হাফেজ মাহমুদ ১৭ আগস্ট দেশব্যাপী বো/মা হামলার ঘটনায় আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়, ২০০১ সালের নির্বাচনে জামায়াতকে জেতাতে সর্বশক্তি নিয়োগ করেছিল #জেএমবির ক্যাডাররা। বিএনপির পক্ষ থেকেও ক্যাডারভিত্তিক সাহায্য চাওয়া হয়েছিল তাদের কাছে। বিনিময়ে ক্ষমতায় গেলে তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হাওয়া ভবন থেকে।   

    ২০০৫ সালের ২৩ আগস্টের পত্রিকায় গোয়েন্দাদের বরাতে জানা যায়, বিএনপি-জামায়াত শাসনামলের সময়টাতে কমপক্ষে ১৪টি ভিন্নধারার উ/গ্র/বা/দী সংগঠনের ছদ্মবেশে দেশে বিরোধী রাজনীতিকদের ওপর নিপীড়ন চালিয়েছে জামায়াত-বিএনপি। জামায়াত-বিএনপির শক্তিতে ভর করেই দেশজুড়ে স/শ/স্ত্র তৎপরতা চালায় #জঙ্গিরা।

    ২০০৫ সালের ৪ অক্টোবরের খবর থেকে জানা যায়, বগুড়ায় বাংলা ভাইয়ের বাড়িকে ঘিরে উত্তরাঞ্চলের #জঙ্গি নেটওয়ার্ক পরিচালিত হয়। বিশেষ করে গাবতলীর কয়েকটি গ্রাম, একটি হাটের পাথার ও প্রত্যন্ত চরাঞ্চলে এসব #জঙ্গিদের ট্রেনিং, বো/মা বানানোর স্কোয়াড, মহিলা ক্যাডার তৈরির মূল কার্যক্রম চালানো হতো। গাবতলীর গোলাবাড়ি থেকে গ্রেফতার #জঙ্গি ক্যাডার রাজ্জাক ওরফে হাসান এসব তথ্য জানায়। রাজ্জাক জানায়, ১৭ আগস্ট বগুড়ার বোমা হামলার ঘটনায় সেসহ আরো কয়েকজন #জঙ্গি রিকশা চালকের ছদ্মবেশে অংশ নিয়েছিল।

    (আওয়ামী লীগ পেইজ)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ও তদন্তের নামে হেনস্তা: বিশ্বজুড়ে শিক্ষক-গবেষকদের উদ্বেগ
    Next Article সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা
    JoyBangla Editor

    Related Posts

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026

    গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড: সংখ্যালঘুদের অস্তিত্বের ওপর অব্যাহত আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহির্প্রকাশ

    August 23, 2026

    তারেক রহমানের নির্দেশে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ও জজ মিয়া নাটক

    August 22, 2026

    ২১শে আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর : দণ্ডিতরা মুক্ত

    August 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.