Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস থেকে তারেক–হামলা, আঘাত, আগুন ও নীরব হয়ে যাওয়া মঞ্চ!
    Art & Culture

    ইউনূস থেকে তারেক–হামলা, আঘাত, আগুন ও নীরব হয়ে যাওয়া মঞ্চ!

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 31, 2026No Comments9 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জয়দেব নন্দী

    বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দুই বছরের আঘাত; ভয়, আতঙ্ক ও উদ্বেগের! শুধু বাদ্যযন্ত্র পোড়ে নি, শুধু কাঠ-পিতল পোড়ে নি; বাংলাদেশের হৃদয় পুড়েছে! ৫ আগস্ট ২০২৪- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভয়ংকর এক দিন! সেই ভয়ংকরের থাবা থেকে রেহাই পায়নি দেশের সাংস্কৃতিক অঙ্গনও।

    কোথাও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয়েছে; কোথাও বাদ্যযন্ত্র পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে; কোথাও লালন-বাউল সংস্কৃতির অনুষ্ঠান বন্ধ হয়েছে; কনসার্ট বন্ধ হয়েছে; কোথাও রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থাপনায় হামলা হয়েছে; কোথাও নাটকের মঞ্চে অনুষ্ঠান বাতিলের দাবি উঠেছে; মঞ্চ ভাঙচুর হয়েছে; কোথাও কোথাও শিল্পীরা মিথ্যা মামলায় গ্রেপ্তার! বাউল গ্রেপ্তার! কবি গ্রেপ্তার! লেখক গ্রেপ্তার! শিল্পীদের নেয় কোনো কর্ম! কর্মসংস্থান!

    সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই ঘটনাগুলো শুধু বিচ্ছিন্নভাবে কোনো শিল্পী বা প্রতিষ্ঠানের ক্ষতি করেনি; এগুলো সাংস্কৃতিক কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা, ভয় এবং আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে।

    ২০২৫ সালের সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে নিউ এজ-এর একটি পর্যালোচনায় বলা হয়, মবিং, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে বহু সাংস্কৃতিক আয়োজন স্থগিত, বাতিল বা সীমিত হয়েছে।

    এই দুই বছরের ঘটনাপঞ্জি তাই কেবল হামলার তালিকা নয়। এটি বাংলাদেশের সাংস্কৃতিক স্বাধীনতার সামনে দাঁড়িয়ে যাওয়া একটি বড় প্রশ্নের দলিল।

    ৫ আগস্ট ২০২৪: যে দিন সংস্কৃতির ওপরও আঘাত নেমে আসে!

    ৫ আগস্টের জঙ্গি উত্থানের পরপরই দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্থাপনা, ভাস্কর্য, সিনেমা হল ও শিল্প-সংশ্লিষ্ট স্থাপনায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়।

    সবচেয়ে বড় আঘাতগুলোর একটি আসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন জেলা ও উপজেলা শাখায়।

    বিডি নিউজ ২৪ এর ১০ আগস্ট ২০২৪-এর প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তত ২২টি জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল। প্রতিবেদনে বাদ্যযন্ত্র, অডিটোরিয়াম, ক্যামেরা, প্রজেক্টর, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত বা লুট হওয়ার কথা বলা হয়।

    অন্য একটি পর্যালোচনায় বলা হয়, ওই সময় বিভিন্ন এলাকায় সিনেমা হল, শিল্পকলা একাডেমি, গ্রন্থাগার ও জাদুঘরও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    অর্থাৎ আঘাতটি কোনো এক ধরনের শিল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

    গান—আক্রান্ত! নাটক—আক্রান্ত!

    চলচ্চিত্র—আক্রান্ত! শিল্প-ঐতিহ্য—আক্রান্ত!

    নথি ও আর্কাইভ—আক্রান্ত!

    জলের গান-এর রাহুল আনন্দ: ৩,০০০ বাদ্যযন্ত্রের ছাই!

    ৫ আগস্টের সবচেয়ে প্রতীকী সাংস্কৃতিক ক্ষয়ক্ষতির একটি ছিল সংগীতশিল্পী রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে হামলা।

    রাহুল আনন্দ বাংলাদেশের লোক ও আধুনিক সংগীতের পরিচিত মুখ এবং জলের গান-এর সঙ্গে যুক্ত শিল্পী। তাঁর বাড়িটি শুধু বসবাসের জায়গা ছিল না; সেখানে গান, বাদ্যযন্ত্র ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের একটি সাংস্কৃতিক পরিসর তৈরি হয়েছিল।

    ৫ আগস্টের হামলায় বাড়িটি লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়। প্রতিবেদনে বলা হয়, তাঁর সংগ্রহ ও নিজের হাতে তৈরি করা প্রায় ৩,০০০ বাদ্যযন্ত্র ধ্বংস হয়ে যায়।

    দ্য টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে বাড়িটির বয়স প্রায় ১৪০ বছর এবং সেখানে ৩,০০০ হাতে তৈরি বাদ্যযন্ত্র থাকার কথা উল্লেখ করা হয়েছে।

    এখানে ক্ষতির হিসাব শুধু টাকার অঙ্কে করা যায় না।

    একজন শিল্পীর হাতে তৈরি হাজার হাজার বাদ্যযন্ত্রের প্রতিটিতে থাকে—বহু বছরের কারিগরি শ্রম, লোকসংস্কৃতির স্মৃতি, সুরের পরীক্ষা, ব্যক্তিগত সংগ্রহ ও সৃষ্টিশীল ইতিহাস।

    তাই ৩,০০০ বাদ্যযন্ত্র ধ্বংস হওয়া আসলে ৩,০০০টি বস্তু হারানো নয়; একটি শিল্পীর বহু বছরের সৃজন-ইতিহাসের বড় একটি অংশ হারিয়ে যাওয়া।

    ১৫ আগস্ট: চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলার অভিযোগ

    ১৫ আগস্ট ২০২৪ চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হয় নগ্ন হামলা!

    ড্য ডেইলি স্টার–এর প্রতিবেদনে বলা হয়, কয়েকজন সাংস্কৃতিক কর্মী আক্রান্ত হন এবং হামলার ছবি তুলতে গিয়ে দুই ফটোসাংবাদিকও আক্রান্ত হন।

    ৩০ সেপ্টেম্বর ২০২৪: লালন আনন্দ ধামে আগুন

    ৫ আগস্টের পর সাংস্কৃতিক অঙ্গনে বাউল ও লালন অনুসারীদের ওপর হয় নগ্ন হামলা, অত্যাচার ও উচ্ছেদ!

    ৩০ সেপ্টেম্বর ২০২৪ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাত্রা গ্রামে লালন আনন্দ ধাম নামের একটি সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর প্রকাশিত হয়।

    দ্য ডেইলি স্টার জানায়, হামলাকারীরা ভবনে প্রবেশ করে বই ও বাদ্যযন্ত্র বের করে আগুন ধরিয়ে দেয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জানান, এর আগে সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিও দেওয়া হয়েছিল।

    এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি শুধু একটি ভবন নয়।

    লালনচর্চার সঙ্গে যুক্ত একটি সাংস্কৃতিক কেন্দ্রের ওপর হামলা মানে লোকদর্শন, লোকসংগীত ও বিকল্প সাংস্কৃতিক ধারার একটি পরিসরের ওপর আঘাত।

    নভেম্বর ২০২৪: নারায়ণগঞ্জে লালনমেলা বন্ধ

    ২২ নভেম্বর ২০২৪ নারায়ণগঞ্জে ‘তৌহিদী জনতা’ নামে বিভিন্ন কট্টর ইসলামপন্থীদের হামলার মুখে দুই দিনের ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ বন্ধ হয়ে যায়।

    ২০২৫: সংস্কৃতির জন্য আরও সংকুচিত পরিসর!

    ২০২৫ সালে সাংস্কৃতিক অঙ্গনের পরিস্থিতি নিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণগুলোর একটি আসে বছরের শেষ দিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও সাংস্কৃতিক কর্মীদের বক্তব্যে।

    নিউ এজ–এর ৪ জানুয়ারি ২০২৬-এর পর্যালোচনায় বলা হয়, ২০২৫ সালে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনুষ্ঠান করতে পারেনি; বিভিন্ন অনুষ্ঠান মবিং, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং প্রশাসনিক বাধার কারণে পিছিয়ে যায় বা বাতিল হয়। প্রতিবেদনে শরৎ উৎসব, কনসার্ট ও মেলার মতো অনুষ্ঠানগুলোর ব্যাহত হওয়ার কথা বিস্তর উল্লেখ করা হয়।

    ‘এই গানটি করলে সমস্যা হতে পারে।’

    ‘এই নাটকটি করলে কেউ আপত্তি করতে পারে।’

    ‘এই অনুষ্ঠানে গেলে আমাকে টার্গেট করা হতে পারে।’

    —এই ভাবনা এখন শিল্পীদের অনাহূত যাপিত জীবনের বেদনার অংশ!

    এপ্রিল ২০২৫: পহেলা বৈশাখের মঞ্চেও বাধা!

    ১৩ এপ্রিল ২০২৫ চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিতে থাকা মঞ্চে হামলা ও ভাঙচুরের পর আয়োজকেরা অনুষ্ঠান বাতিল করেন।

    বিডি নিউজ২৪–এর প্রতিবেদনে আয়োজকেরা বলেন, হামলা এবং প্রশাসনের সহযোগিতার অভাবের কারণে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    একই সময়ে ঢাকার মহিলা সমিতিতে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী বাতিলের দাবি জানানো হয়েছিল। একটি দল নিজেদের ‘তৌহিদী জনতা’ পরিচয় দিয়ে অনুষ্ঠান বাতিলের দাবি জানায়।

    এই দুই ঘটনা একসঙ্গে রাখলে একটি প্রবণতা বোঝা যায়—

    পহেলা বৈশাখের অনুষ্ঠান থেকে রবীন্দ্রনাথের নাটক—উভয় ক্ষেত্রেই সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে আপত্তি ও নিরাপত্তার প্রশ্ন ভয়ংকর রূপে সামনে আসে।

    রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কাচারিবাড়িতে হামলা!

    ১০ জুন ২০২৫ সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাচারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

    এরপর একদল মানুষ কাচারিবাড়ির প্রবেশপথ ভেঙে ঢুকে অডিটোরিয়াম, দরজা ও জানালা ভাঙচুর করে। কয়েকজন কর্মী আহত হন।

    বাউল: সবচেয়ে বেশি আলোচিত আঘাত!

    ২০২৫ সালের নভেম্বর নাগাদ বাউল-ফকির ও লোকসংস্কৃতির ওপর চাপের অভিযোগ জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে।

    বাউলশিল্পী আবুল সরকারকে তাঁর একটি পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

    মানিকগঞ্জে তাঁর মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে ‘তৌহিদী জনতা’ হামলা করে!

    একই প্রতিবেদনে ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলায় তিনজন আহত হয়ে কর্মসূচি বাতিল হওয়ার এবং খুলনায় আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনে হামলায় অন্তত ১৫ জন আহত হওয়ার কথা উল্লেখ করা হয়।

    সিলেটে পুলিশের আপত্তির কারণে কর্মসূচি স্থগিত এবং ফরিদপুরে সংহতি সমাবেশ বাধাগ্রস্ত হওয়ার কথাও প্রতিবেদনে রয়েছে।

    ২৮ নভেম্বর ঢাকার শাহবাগে আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতেও সংঘর্ষ ও বাধার খবর প্রকাশিত হয়।

    অর্থাৎ ঘটনাটি তখন তিনটি স্তরে ছড়িয়ে পড়ে—

    ১. শিল্পীর গ্রেপ্তার

    ২. শিল্পীর মুক্তির দাবিতে আন্দোলন

    ৩. সেই আন্দোলনেও বাধা ও হামলার অভিযোগ

    এটি সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্নকে আরও বড় করে তোলে।

    ‘গানের আর্তনাদ’: গান যখন প্রতিবাদের ভাষা

    আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকায় ‘গানের আর্তনাদ’ কর্মসূচি আয়োজন করা হয়। শিল্পীরা গান গেয়ে প্রতিবাদ জানান। কিন্তু সেই কর্মসূচিতেও হয় হামলা!

    লালন, বাউল, ফকির ও লোকসংস্কৃতির ওপর চাপের অভিযোগে লেখক, শিল্পী ও অধিকারকর্মীরা প্রকাশ্যে উদ্বেগ জানান। চট্টগ্রামের লেখক-শিল্পীদের একটি বিবৃতিতেও বাউল-ফকির, লোকশিল্পী, মঞ্চকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের ওপর ধারাবাহিক চাপের কথা বলা হয়।

    ডিসেম্বর ২০২৫: ছায়ানট ও উদীচী—দুই সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আগুন

    ১৮–১৯ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক অধ্যায়।

    ঢাকার ধানমন্ডিতে ছায়ানট এবং পরদিন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

    দ্য ডেইলি স্টার–এর প্রতিবেদনে ১৮–১৯ ডিসেম্বরের ঘটনাকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর বড় আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে; ছায়ানট ও উদীচীর পাশাপাশি ওই সময় দেশের দুটি বড় সংবাদপত্রের কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ হয়েছিল।

    উদীচীর ৫৭ বছরের স্মৃতি পুড়িয়ে দেওয়া হলো!

    উদীচীর ক্ষয়ক্ষতির সবচেয়ে মর্মস্পর্শী দিক ছিল তার সাংস্কৃতিক আর্কাইভ। ২০২৬ সালের জানুয়ারিতে উদীচী পুড়ে যাওয়া কার্যালয়ের ধ্বংসাবশেষ জনসমক্ষে প্রদর্শন করে।

    দ্য ডেইলি স্টার জানায়, সংগঠনটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, আগুনে ৫৭ বছরের সাংস্কৃতিক স্মৃতি ক্ষতিগ্রস্ত হয়।

    পুড়ে যাওয়া সামগ্রীর মধ্যে ছিল—গিটার, তবলা, ঢোল, খোল, একতারা, অ্যাম্প্লিফায়ার, বই, ফাইল, চেয়ার-টেবিল, সাংস্কৃতিক নথি ও স্মারক। একটি সাংস্কৃতিক সংগঠনের ৫৭ বছরের ইতিহাস এক রাতে তৈরি হয়নি। তাই সেই ইতিহাসের নথি পুড়ে যাওয়া মানে শুধু অফিসের আসবাবপত্র হারানো নয়। এটি সাংস্কৃতিক স্মৃতির ওপর আঘাত।

    ছায়ানট: একটি প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতীকী অর্থ!

    ছায়ানট বাংলাদেশের আধুনিক সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলা নববর্ষ, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও বাংলা সাংস্কৃতিক চর্চার সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘ সম্পর্ক রয়েছে।

    ২০২৫ সালের ডিসেম্বরের হামলায় প্রতিষ্ঠানটির ভবন, বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে শিল্পীরা গান গেয়ে প্রতিবাদ জানান।

    অর্থাৎ—আগুনের জবাব দেওয়া হয় গান দিয়ে।

    ভাঙচুরের জবাব—সুর। আগুনের জবাব—সংস্কৃতি।

    নীরবতার জবাব—সমবেত কণ্ঠ।

    জেমসের কনসার্ট: মঞ্চে ওঠার আগেই থেমে গেল গান!

    ২৬ ডিসেম্বর ২০২৫ ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল।

    ‘তৌহিদী জনতা’ ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল করে কনসার্ট বন্ধ করে দেয়!

    বিভিন্ন প্রতিবেদনে আহতের সংখ্যা ২০ থেকে ২৫ জন বলা হয়েছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার- এর প্রতিবেদনে অন্তত ২৫ জন আহত হওয়ার কথা এসেছে; অন্য প্রতিবেদনে ১৫–২০ জন শিক্ষার্থী আহত হওয়ার কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশে কনসার্ট বাতিল করা হয়।

    ২০২৬: সংকট কি শেষ হয়েছে, না আরও গুরুতর!

    ২০২৬ সালের আগস্টে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে বহু আঘাতের ঘটনা সামনে এসেছে!

    ১৯ আগস্ট কিশোরগঞ্জে জনপ্রিয় ব্যান্ড Ashes–এর কনসার্ট বাতিল করা হয়। স্থানীয় একটি গোষ্ঠী, যারা নিজেদের ‘তৌহিদী জনতা’ পরিচয় দেয়, কনসার্ট বন্ধের দাবি জানিয়েছিল। স্থানীয় আলেমরা প্রশাসনের কাছে অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপিও দেন। বন্ধ হয়ে যায় কনসার্ট!

    ব্রাহ্মণবাড়িয়া: পুলিশের কনসার্ট বন্ধ!

    ১৮ আগস্ট ২০২৬ রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয় ‘তৌহিদী জনতা’!

    ৫ আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ঘটনাগুলোকে পাশাপাশি রাখলে অন্তত পাঁচটি প্রবণতা দেখা যায়।

    ১. সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সরাসরি হামলা!

    শিল্পকলা একাডেমির বিভিন্ন শাখা, রবীন্দ্রনাথের কাচারিবাড়ি, পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক ভিটা, রাহুল আনন্দের বাড়ি, লালন আনন্দ ধাম, ছায়ানট, উদীচী—বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পরিসর হামলার শিকার হয়েছে।

    ২. সাংস্কৃতিক ঐতিহ্যের স্থাপনায় হামলা

    রবীন্দ্র কাচারিবাড়ির ঘটনা দেখিয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্যের স্থাপনাও স্থানীয় সংঘাতের বাইরে নয়।

    ৩. শিল্পী, বাউল ও লোকসংস্কৃতির ওপর চাপ

    লালনমেলা বাতিল, লালন আনন্দ ধামে হামলা এবং আবুল সরকারের গ্রেপ্তার ও পরবর্তী ঘটনাগুলো বাউল-ফকির সংস্কৃতির নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এছাড়া শিল্পীদের হরহামেশায় গ্রেফতার এখন নিত্যদিনের ঘটনা!

    ৪. অনুষ্ঠান বন্ধ বা বাতিল

    নাটক, পহেলা বৈশাখ, লালনমেলা, কনসার্ট—বিভিন্ন ধরনের আয়োজন বিভিন্ন সময়ে হুমকি, আপত্তি, প্রশাসনিক সিদ্ধান্ত অথবা নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্ধ বা স্থগিত হয়েছে।

    ৫. সবচেয়ে ভয়ংকর ক্ষতি: আত্মনিয়ন্ত্রণ

    একজন শিল্পী যখন মঞ্চে ওঠার আগে ভাবেন—

    ‘এটা করলে কি সমস্যা হবে?’

    একজন নাট্যকার যখন নিজের লেখা বদলে ফেলেন—

    ‘কেউ আপত্তি করবে না তো?’

    একজন বাউল যখন গান গাওয়ার আগে চারপাশ দেখেন—

    ‘আমাকে কেউ আক্রমণ করবে না তো?’

    তখন সংস্কৃতির ওপর সবচেয়ে বড় আঘাতটি আর বাইরে থেকে আসে না। তখন আঘাতটি শিল্পীর নিজের ভেতরে ঢুকে যায়।

    ৫ আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৬—ভাঙচুর, অগ্নিসংযোগ, অনুষ্ঠান বন্ধ, হুমকি ও হামলার নানা ঘটনায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কারণ ও প্রেক্ষাপট সব ঘটনার এক নয়; কিন্তু ক্ষতিটা একই—শিল্প, সংস্কৃতি ও মুক্ত প্রকাশের পরিসর সংকুচিত হওয়া।

    রাহুল আনন্দের বাদ্যযন্ত্র, উদীচীর আর্কাইভ, ছায়ানট, লালনচর্চা, বাউলশিল্পী, নাট্যকর্মী কিংবা কনসার্ট—কোনোটিই বিচ্ছিন্ন বিষয় নয়। এগুলো বাংলাদেশের বহুত্ববাদী সাংস্কৃতিক পরিচয়ের অংশ।

    আপত্তি থাকলে যুক্তি দিয়ে জবাব দিতে হবে, আইনগত প্রতিকার চাইতে হবে—আগুন, হামলা বা ভয় দেখিয়ে নয়।

    কারণ সংস্কৃতি শুধু শিল্পীর নয়; এটি একটি জাতির স্মৃতি, আত্মপরিচয় ও ভবিষ্যৎ।

    সংস্কৃতির কণ্ঠ রক্ষা মানেই বাংলাদেশের কণ্ঠ রক্ষা।

    বাংলাদেশ আবার ফিরে গেছে সেই ভয়ংকর ২০০১-২০০৬ সময়কালে! যা সংস্কৃতির জন্য ভয়াল এক সুঃসময়! এটাই বুঝি— তারেক রহমানের ‘টেক ব্যাক বাংলাদেশ’?

    ‘A HAVE A PLAN’?

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএই শহরে নানা রকম বড়লোকি
    Next Article সুন্দরবনের ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.