সুমন সুপান্থ
১০৮ বছর বয়সী মানুষ। গান গাইতে উঠেছেন। এই গাঙ্গেয় পলির দেশ, এমন সুরেলা হাওয়ার ভূমি — এমন সব সুর পাগলদের জন্ম দিয়ে গেছে হাজার বছর ধরে।
তুমি মরু-শাবক, অ-সুর ; ভাবছো গান বন্ধ করে দেবে! প্রেম নিষিদ্ধ করে দেবে!!
এই দেশের মানুষ গান গাইতে গাইতে যুদ্ধে যায়। গান গাইতে গাইতে প্রেমিকার কাছে ফিরে আসে। এই জনপদের ঝিঁঝিঁ ও জোনাকীও উটের চেয়ে সুমধুর সুরে রাগ বাঁধতে জানে।
এই ভূমি কোনওদিনও অসুরের হবে না।
এই বাংলা প্রেমিকেরই। বাউলেরই। শিল্পীর। এই বাংলা ভাবুকের।
এই বাংলা ১০৮ বছর বয়সী সুর পাগল মানুষটার।
