Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ক্ষমতা এবং ধর্মের যুগলবন্দী কীভাবে প্রান্তিক নারীকে নিংড়ে নিয়ে শেষে ছুঁড়ে ফেলে দেয়
    Lifestyle

    ক্ষমতা এবং ধর্মের যুগলবন্দী কীভাবে প্রান্তিক নারীকে নিংড়ে নিয়ে শেষে ছুঁড়ে ফেলে দেয়

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 21, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ক্ষমতা এবং ধর্মের যুগলবন্দী কীভাবে প্রান্তিক নারীকে নিংড়ে নিয়ে শেষে ছুড়ে ফেলে দেয়, ন্যাম ভবনে মরিয়ম খাতুনের ঝুলন্ত লা&শ তার সবচেয়ে টাটকা এবং বীভৎস দলিল।

    আমাদের এই ভণ্ড সমাজ আর পিতৃতন্ত্র কত সহজে এই ফাঁদটা পেতে রাখে, খেয়াল করেছেন?

    কোনো ক্ষমতাবান যখন নিজের প্রভাব খাটিয়ে একজন অসহায় মেয়েকে যৌন হেনস্তা বা এক্সপ্লয়েট করে, সমাজ তখন পুরুষকে কাঠগড়ায় তোলে না। বরং সেই নোংরামির ওপর ‘দ্বিতীয় স্ত্রী’র এক চতুর ধর্মীয় চাদর পরিয়ে ঘটনাকে হালাল করে দেওয়া হয়। অথচ এই বিয়ে কোনো অধিকার ছিল না, এটা ছিল ব্ল্যাকমেইল আর যৌন দাসত্বকে আইনি রূপ দেওয়ার একটা পুরনো কুৎসিত কৌশল। ক্ষমতা নিজের পিঠ বাঁচাতে ধর্মের শিল্ড নিল, আর ১৯ বছরের মেয়েটার জন্য চার দেয়ালের একটা আস্ত নরক বানিয়ে দিল।

    সবচেয়ে ঘেন্না লাগে এই তথাকথিত ধর্মীয় দলগুলোর নির্লজ্জ সুবিধাবাদ দেখলে।

    সাধারণ মানুষ প্রেম করলে, আধুনিক জীবনযাপন করতে চাইলে কিংবা সমাজে নারীরা নিজের অধিকারের কথা বললে এই দলগুলোর নীতির শেষ থাকে না। সমকামিতা, শালীনতা আর নারীর পোশাক নিয়ে এদের ৬০০ পণ্ডিত একজোট হয়ে ফতোয়া দেয়, রাষ্ট্র কাঁপিয়ে ফেলে। অথচ তাদেরই সাবেক এমপির ন্যাম ভবনের সরকারি ফ্ল্যাটে যখন একটি তরুণীর লাশ ফ্যানের সাথে ঝোলে, তখন দল অত্যন্ত ধূর্ততার সাথে বিবৃতি দেয়, “এটা তার ব্যক্তিগত বিষয়”, দল আগেই দায়মুক্ত!

    সাধারণ মানুষের ব্যক্তিস্বাধীনতার ওপর পুলিশিং করার সময় ধর্মের ঠিকাদারি এদের হাতে থাকে, আর নিজেদের লোকের নোংরা অপরাধ ধামাচাপা দিতে এরা নিমিষেই একে ‘ব্যক্তিগত বিষয়’ বানিয়ে হাত ধুয়ে ফেলে।

    ন্যাম ভবন তো কোনো সস্তা বস্তি না। এটা রাষ্ট্রের আইনপ্রণেতাদের সুরক্ষিত জোন। সেই সরকারি ফ্ল্যাটে প্রথম স্ত্রী উপস্থিত, সাবেক সংসদ সদস্য উপস্থিত, আর সেখানে ১৯ বছরের একটা বাচ্চা মেয়ে ফ্যানে ঝুলে আত্ম&হত্যা করে ফেলল? এটা জাস্ট আরেকটা বিচ্ছিন্ন আত্ম&হত্যা নয়, এটা এই সমাজ, রাষ্ট্র আর ধর্মীয় ক্ষমতার যৌথ উদ্যোগে সংঘটিত একটি পরিকল্পিত ‘সোশ্যাল মার্ডার’। ক্ষমতার অলিন্দে ব্ল্যাকমেইল, সামাজিক অপমান আর ট্রমা দিয়ে একটু একটু করে মেয়েটিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

    কয়েক দিন পর মিডিয়ার ক্যামেরা সরে যাবে। মরিয়ম নামের এই সাধারণ মেয়েটিকে সবাই ভুলে যাবে। ক্ষমতাবান পুরুষটি হয়তো জামিন নিয়ে আবার বুক ফুলিয়ে হাঁটবে, তার প্রথম স্ত্রী সমাজ ও সংসার রক্ষার নামে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে, আর দল কোনো এক নতুন রাজনৈতিক বয়ান নিয়ে মাঠে নামবে।

    পুরুষ আর ক্ষমতার এই খেলায় রক্ত সবসময় ঝরে কেবল দুর্বল নারীর। ক্ষমতা অক্ষত থাকে, আর ফ্যানের সাথে ঝুলতে থাকে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে আসা কোনো এক মরিয়মের নিথর লা&শ। লা&শ‌ই আমাদের জীবনের একমাত্র মেইনস্ট্রিম ঘটনা

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিতে যা লেখা ছিল
    Next Article লিটার প্রতি ২০ টাকা করে পকেটে ভরতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো বিএনপি-জামাত গং!
    JoyBangla Editor

    Related Posts

    এ পর্যন্ত মিলেছে ৩৬ নিখোঁজ শিশুর লাশ, আর খুনিদের কোলে নিয়ে বসে আছে বিএনপি-জামাতের অবৈধ দখলদার সরকার

    September 21, 2026

    সময় পেলে একটু পড়ুন, অভিভাবকদের উদ্দেশ্যে দুটো কথা

    September 19, 2026

    সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

    September 18, 2026

    আমরা মূলত সুযোগের অভাবে চরিত্রবান

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.