Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?
    Politics

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 23, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন

    লেখাঃ রৌদ্র রুদ্র, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক

    ▪️গদি রক্ষার ভয়ে বাকরুদ্ধ করার উৎসব: কোন অন্ধকারের দিকে চলেছে দেশ?

    ক্ষমতার মোহে অন্ধ হয়ে বর্তমান স্বেচ্ছাচারী সরকার আজ মানুষের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতার টুঁটি চেপে ধরেছে। সমালোচনার ভয়ে প্রশাসনকে ব্যবহার করে সেচ্ছাচারী সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামান্য একটি মন্তব্য, পোস্ট বা ভিডিও শেয়ার করার অপরাধেই একের পর এক নাগরিককে তুলে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের অধিকার হরণ করে রাষ্ট্রকে আজ একটি ভীতিকর কারাগারে পরিণত করা হয়েছে।

    ▪️দমন-পীড়নের নগ্ন চিত্র ও আইনি প্রহসন

    মতপ্রকাশের স্বাধীনতাকে মুছে ফেলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে একের পর এক সাজানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে।

     সাম্প্রতিক কিছু ঘটনা এর জ্বলন্ত উদাহরণ:

      * ২৭ মার্চ ২০২৬ (মুক্তাগাছা, ময়মনসিংহ):

    আজিজুল হককে  তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক পোস্ট শেয়ার করার অপরাধে গ্রেপ্তার করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও সন্ত্রাস দমন আইনের কালাকানুন চাপিয়ে দেওয়া হয়।

     * সেপ্টেম্বরের শুরু ২০২৬ (গাজীপুর):

    সিফাত আব্দুল্লাহকে সামাজিক যোগাযোগমাধ্যমে  তারেক রহমানকে নিয়ে কটূক্তির বানোয়াট অভিযোগে তুলে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়—যা আইনের চরম অপপ্রয়োগ।

     * ১৮ সেপ্টেম্বর ২০২৬ (সিলেট):

    মেহেদী আহমেদকে ফেসবুকে  তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অজুহাতে রাতে আটক করা হয়। পুলিশ স্বীকার করেছে যে পোস্ট নিয়ে সুনির্দিষ্ট মামলা করার ভিত্তি ছিল না! তা সত্ত্বেও পুরোনো মামলায় তাঁকে কারাবন্দি করা হয়েছে।

     * ১৮ সেপ্টেম্বর ২০২৬ (মেহেরপুর):

    সঞ্জয় কুমার দাসকে  তারেক রহমানকে নিয়ে ভিডিও প্রকাশের জেরে আটকের ঘটনাও একই সূত্রে গাঁথা। সাইবার নজরদারির নামে ভিন্নমতাবলম্বীদের হয়রানি করার এই অপসংস্কৃতি চরম আকার ধারণ করেছে।

    ফেসবুক পোস্ট বা মন্তব্যের জন্য সরাসরি আইনি ভিত্তি না পেয়ে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর এই প্রবণতা আইনের শাসনের সঙ্গে প্রহসন।

    সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিস্বাধীনতার সুরক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে আজ স্বেচ্ছাচারিতা চালানো হচ্ছে।

    ▪️সংবিধানের পাতা ও কালাকানুনের বাস্তব চিত্র

    সংবিধানের ৩৯ অনুচ্ছেদ প্রতিটি নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনার ভয়ে আজ সেই সাংবিধানিক অধিকারকে পদদলিত করা হচ্ছে। গ্রেপ্তার মানেই অপরাধ প্রমাণ নয়—এই সাধারণ বিচারবুদ্ধিও আজ প্রশাসন ভুলে গেছে। আদালতের মুখোমুখি করার আগেই ক্ষমতার জোরে মানুষের কণ্ঠরোধ করার এই উন্মত্ততা কোনো সুস্থ রাষ্ট্রের লক্ষণ হতে পারে না।

    ▪️ সরকারের কাছে জনগণের তীব্র প্রশ্ন

     * সুনির্দিষ্ট আইনি ভিত্তি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা পোস্টের অজুহাতে এভাবে মানুষকে তুলে নিয়ে ভিন্ন মামলায় ফাঁসানোর লাইসেন্স আপনাদের কে দিয়েছে?

     * ভিন্নমত দমনের জন্য কি সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার অধ্যাদেশকে হাতিয়ার করা হয়েছে?

     * সংবিধানের ৩৯ অনুচ্ছেদের বাকস্বাধীনতা কি কেবল তোষামোদকারীদের জন্য?

    ক্ষমতা চিরস্থায়ী নয়, এই স্বেচ্ছাচারিতাও চিরকাল টিকবে না। আইন প্রয়োগের নামে নাগরিকের কণ্ঠ রোধ করার এই সংস্কৃতি ভেঙে দিতে হবে। বাকস্বাধীনতা রক্ষার এই লড়াইয়ে প্রয়োজন সোচ্চার কণ্ঠ!

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু
    Next Article আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!
    JoyBangla Editor

    Related Posts

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.