Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     নেপাল যাওয়া ৩ তরুণীকে কেন আটকে দেওয়া হলো?

    October 1, 2026

    তিন বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টের রুল

    October 1, 2026

    একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’

    October 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা
    Politics

    ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 26, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের সংগঠন যুবলীগের এক নেতার পৈতৃক বসতঘরে রাতের আঁধারে আগুন দিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষরা।

    গতকাল ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের মির্জা শফিকুল ইসলাম স্বপনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

    জানা গেছে, মির্জা শফিকুল ইসলাম বাঞ্ছারামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা। তার বাবা মরহুম জীবন মিয়াও দরিকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। স্বপন নিজেও টানা তিনবার দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এ বাড়ির পুরোনো ঘরটির স্মৃতি জড়িয়ে রয়েছে।

    স্থানীয়দের কাছে অত্যন্ত সজ্জন এই পরিবারটি। এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় তারা এগিয়ে আসেন। কিন্তু ২০২৪-এর ৫ই আগস্টের পর রাজনৈতিক সহিংসতার কারণে তারা এলাকা থেকে দূরে সরে রয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের ওপর ক্রমাগত হুমকি-ধমকির পাশাপাশি বাড়ি ও ভিটার দখল নিতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল।

    এই বাড়িটি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের একটি প্রাণকেন্দ্র ছিল। তাই বাড়িটির ওপর অনেকদিন ধরেই প্রতিহিংসার নজর ছিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীদের।

    নিরাপত্তার কারণে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানালেন এই ঘটনার পেছনে স্থানীয় বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মীরা যুক্ত ছিলেন। তাদের অনেককেই এলাকাবাসী চেনেন, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চান না।

    জানা যায়, গভীর রাতে হঠাৎ ওই বাড়িতে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরোনো কাঠ ও টিনের তৈরি ঘরটিতে। আগুনের তীব্রতায় ঘরের কাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

    পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায়, ঘরটির ভেতরে থাকা অধিকাংশ সামগ্রীই পুড়ে ছাই হয়ে গেছে।

    নিকটস্থ এক প্রতিবেশী জানান, ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে ঘরটি ব্যবহৃত হয়ে আসছিল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর মির্জা শফিকুল ইসলাম স্বপন বর্তমানে এলাকার বাইরে অবস্থান করছেন।

    এই সুযোগে বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা তাদের বাড়িটিতে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্বে বাড়ির মূল্যবান সামগ্রী লুটপাটও চালায়।

    দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক দানিস বলেন, স্বপন চেয়ারম্যানের এই ঘরটি ছিল একটি রাজনৈতিক ঐতিহ্য। এখান থেকেই ইউনিয়নের রাজনীতি ও চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হত। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    মির্জা শফিকুল ইসলাম স্বপন মোবাইলে বলেন, এটি আমার বাবার আমলের অনেক দামি কাঠের তৈরি প্রাচীন ঘর। এই ঘর আমাদের পরিবারের ঐতিহ্য ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ইউনিয়নের মানুষের জন্য এবং এলাকার উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু প্রতিহিংসার কারণে আমাদের ঘরটি পুড়িয়ে দেওয়া হবে- এটা ভাবতেও পারছি না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত; পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে- এটাই আমার প্রত্যাশা।

    বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার
    Next Article সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপি সরকারের ভেতরে আরেক সরকার!

    October 1, 2026

    দুধ কা দুধ পানি কা পানি

    October 1, 2026

    ভিন্নমতের কাউকে রাজনীতি করতে দেবে না, এটাই আসল ফ্যাসিবাদ

    October 1, 2026

    ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আট মাসে ২৩৬২ লাশ, ৬৯১ অপহরণ : বিএনপির রাজত্বে না আছে আইন, না আছে শাসন!

    September 30, 2026

     ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধে বাধ্য করার ঘটনা ও মুক্তবুদ্ধির চর্চার ওপর কালো হাত

    September 29, 2026

    ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে এআইয়ের কারণে: বিল গেটস

    September 29, 2026

    ৭ মার্চের ভাষণ ও আত্মসমর্পণের ভাস্কর্য বাদ দিয়ে পানির ফোয়ারা: ইতিহাস বিকৃতির গভীর ষড়যন্ত্র রুখে দিন!

    September 28, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

     নেপাল যাওয়া ৩ তরুণীকে কেন আটকে দেওয়া হলো?

    By JoyBangla EditorOctober 1, 20260

    ইমতিয়াজ মাহমুদ না, একা একা বিদেশে যাওয়ার সময় নারীদের এই প্রশ্ন আগেও শুনতে হয়েছে। তসলিমা…

    তিন বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টের রুল

    October 1, 2026

    একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’

    October 1, 2026

    বিএনপি সরকারের ভেতরে আরেক সরকার!

    October 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আট মাসে ২৩৬২ লাশ, ৬৯১ অপহরণ : বিএনপির রাজত্বে না আছে আইন, না আছে শাসন!

    September 30, 2026

     ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধে বাধ্য করার ঘটনা ও মুক্তবুদ্ধির চর্চার ওপর কালো হাত

    September 29, 2026

    ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে এআইয়ের কারণে: বিল গেটস

    September 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.