Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     নেপাল যাওয়া ৩ তরুণীকে কেন আটকে দেওয়া হলো?

    October 1, 2026

    তিন বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টের রুল

    October 1, 2026

    একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’

    October 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জাসদ কার্যালয়ে হামলা-দখল ও নেতৃবৃন্দের গণগ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
    Politics

    জাসদ কার্যালয়ে হামলা-দখল ও নেতৃবৃন্দের গণগ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 27, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত দলীয় প্রতিনিধি সভায় পুলিশের ছত্রচ্ছায়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি-যুবদলের সন্ত্রাসীদের ফ্যাসিবাদী কায়দায় ন্যক্কারজনক হামলা, ভাঙচুর, কার্যালয় দখল এবং উপস্থিত নেতৃবৃন্দের নির্বিচারে গণগ্রেপ্তারের বিরুদ্ধে তীব্র নিন্দা-প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

    বিবৃতিতে বলা হয়, এই হামলা বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত। আমরা বারবার বলে আসছি, গণতন্ত্রের বাতাবরণে বিএনপি মূলত একটি গণতন্ত্র-বিরোধী অপশক্তি এবং ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়া এই দলটি কখনোই মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না। যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, সময়ে সময়ে তাদের এই ফ্যাসিবাদী চরিত্রটি প্রকাশ হয়ে পড়ে। এমনকি সাংবাদিকও এই হামলা-গ্রেফতার থেকে রেহাই পায়নি। এহেন হামলা-দখল-গ্রেফতারের মাধ্যমে বিএনপির স্বরূপ আবারও জনগণের সামনে উন্মোচিত হলো।  

    জাসদ বাংলাদেশে কোনো নিষিদ্ধ কিংবা বেআইনি রাজনৈতিক সংগঠন নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যথাযথ অনুমতি নিয়ে একটি বৈধ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের নিজস্ব কার্যালয়ে পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ সভা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি-যুবদলের সশস্ত্র ক্যাডারদের হামলার ঘটনার মধ্য দিয়ে এটি সুষ্পষ্ট যে, মব সন্ত্রাসের পৃষ্ঠপোষক স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এই ঘটনাটি ঘটেছে।

    বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে নির্মূল করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, সারাদেশে আওয়ামী লীগের কার্যালয়সহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও দখলের ঘটনা ঘটানো হচ্ছে। যা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য চরম হুমকি স্বরূপ এবং বহুদলীয় রাজনীতির অন্তরায়। অথচ পাতানো নির্বাচনে ক্ষমতাসীন তথাকথিত রাজনৈতিক দলটি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের পুরোধা হিসেবে উচ্চকণ্ঠ, বাস্তবে তাদের বহুদলীয় গণতন্ত্র হলো স্বাধীনতাবিরোধী ও প্রতিক্রিয়াশীল অপশক্তিকে রাজনীতিতে পুনর্বাসন, যা দেশবাসীর কাছে এখন স্পষ্ট।

    বিগত ৭ মাসে দেশের প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ এই সরকারের বিরুদ্ধে দেশের জনগণ যেন রাজপথে নেমে না আসে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরুদ্ধ মত দমনে তৎপর হয়েছে। ইতিহাস সাক্ষী, ১৯৭৫ ১৫ আগস্ট-পরবর্তী সময়ে সামরিক আইন জারি করে সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের সময়ে আলাদাভাবে জাসদ ও সিপিবি-কে নিষিদ্ধ করেছিল এবং অঘোষিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছিল। এভাবে বহুদলীয় রাজনীতির ওপর চরম দমন-পীড়ন চালানোর মাধ্যমে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ও অকার্যকর করার অপচেষ্টা হয়েছিল। কিন্তু সময়মতো জনগণ ঠিকই জবাব দিয়েছে, এবারও দেবে।

    বিবৃতিতে সরকারকে সতর্ক করে দিয়ে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ স্পষ্ট ভাষায় জানাতে চায় যে, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে একই প্রক্রিয়ায় আবারও প্রতিক্রিয়াশীল বিএনপি-জামাত-এনসিপি গোষ্ঠী ও পর্দার আড়ালের অপশক্তির যোগসাজশে দেশকে নৈরাজ্যতার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা এবং মৌলবাদী, সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী অপশক্তির সাথে আঁতাত করে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল রাজনৈতিক ধারাকে নির্মূল করার এই গভীর চক্রান্ত এদেশের জনগণ কখনোই সফল হতে দেবে না।

    বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে এখনো সময় আছে- সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে জাসদ কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার করে এবং জাসদের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দ ও সাংবাদিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগী হবে।

    বিবৃতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী শক্তির অশুভ তৎপরতা প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে। বহুত্ববাদের বাংলাদেশ বিনির্মাণের আপসহীন লড়াইয়ে আমাদের বিজয় অবশ্যম্ভাবী।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    আঁধার কেটে ভোর হোক

    বাংলাদেশ চিরজীবী হোক।

    বাংলাদেশ আওয়ামী লীগ

    তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleক্ষমতায় বসার মাত্র ৭ মাসেই বিএনপি নেতাদের দখলবাজি ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই
    Next Article এই ছবিটি নিয়ে লেখার কোন ইচ্ছেই ছিল না
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপি সরকারের ভেতরে আরেক সরকার!

    October 1, 2026

    দুধ কা দুধ পানি কা পানি

    October 1, 2026

    ভিন্নমতের কাউকে রাজনীতি করতে দেবে না, এটাই আসল ফ্যাসিবাদ

    October 1, 2026

    ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আট মাসে ২৩৬২ লাশ, ৬৯১ অপহরণ : বিএনপির রাজত্বে না আছে আইন, না আছে শাসন!

    September 30, 2026

     ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধে বাধ্য করার ঘটনা ও মুক্তবুদ্ধির চর্চার ওপর কালো হাত

    September 29, 2026

    ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে এআইয়ের কারণে: বিল গেটস

    September 29, 2026

    ৭ মার্চের ভাষণ ও আত্মসমর্পণের ভাস্কর্য বাদ দিয়ে পানির ফোয়ারা: ইতিহাস বিকৃতির গভীর ষড়যন্ত্র রুখে দিন!

    September 28, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

     নেপাল যাওয়া ৩ তরুণীকে কেন আটকে দেওয়া হলো?

    By JoyBangla EditorOctober 1, 20260

    ইমতিয়াজ মাহমুদ না, একা একা বিদেশে যাওয়ার সময় নারীদের এই প্রশ্ন আগেও শুনতে হয়েছে। তসলিমা…

    তিন বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টের রুল

    October 1, 2026

    একাত্তরের পরাজিত শক্তির দেশ দখলের পরিকল্পনা ‘অপারেশন দমন’

    October 1, 2026

    বিএনপি সরকারের ভেতরে আরেক সরকার!

    October 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আট মাসে ২৩৬২ লাশ, ৬৯১ অপহরণ : বিএনপির রাজত্বে না আছে আইন, না আছে শাসন!

    September 30, 2026

     ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বিক্রয়কেন্দ্র বন্ধে বাধ্য করার ঘটনা ও মুক্তবুদ্ধির চর্চার ওপর কালো হাত

    September 29, 2026

    ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে এআইয়ের কারণে: বিল গেটস

    September 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.