Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমরা যখন স্কুলে পড়ি

    October 21, 2026

    ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

    October 21, 2026

     ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনি

    October 21, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো
    Economics

    ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 19, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৬৭ শতাংশ কমেছে। ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, এ সময়ে বাংলাদেশ থেকে ইইউর আমদানি দাঁড়িয়েছে ১১.৯৩ বিলিয়ন ইউরো, যা গত বছরের একই সময়ে ছিল ১৩.৫ বিলিয়ন ইউরো। অর্থাৎ আট মাসে রপ্তানি আয় কমেছে দেড় বিলিয়ন ইউরোরও বেশি।

    একই সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ৩.৮৩ শতাংশ, যা ৬২.৬৯ বিলিয়ন ইউরো থেকে নেমে হয়েছে ৬০.২৯ বিলিয়ন ইউরো। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি কমেছে বাজারের গড় পতনের চেয়ে অনেক বেশি হারে। জানুয়ারি-জুলাইয়ে এই পতন ছিল ১৩.৬৫ শতাংশ। আট মাসে কিছুটা কমলেও প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের পতনই এখনো সবচেয়ে বেশি।

    এ সময়ে ইইউ বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমে ১৯.৭৮ শতাংশে নেমেছে, আগের বছর যা ছিল ২১.৫৪ শতাংশ। এতে শীর্ষ সরবরাহকারী চীনের সঙ্গে ব্যবধান বেড়েছে। চীনের সঙ্গে রপ্তানির ব্যবধান ৫.৭৫ বিলিয়ন ইউরো থেকে বেড়ে হয়েছে ৭.৭৯ বিলিয়ন ইউরো।

    পরিমাণ ও দামেও পিছিয়ে

    আট মাসে বাংলাদেশ ইইউতে ৮৬ কোটি ৬৭ লাখ ৬০ হাজার কেজি পোশাক পাঠিয়েছে, যা আগের বছরের ৯০ কোটি ৮৩ লাখ ৭০ হাজার কেজির চেয়ে ৪.৫৮ শতাংশ কম। প্রতি কেজি পোশাকের গড় দাম ৭.৪৩ শতাংশ কমে হয়েছে ১৩.৭৬ ইউরো, যেখানে ইইউর গড় দাম ১৯.৬৫ ইউরো। প্রধান সরবরাহকারীদের মধ্যে শুধু পাকিস্তানের দাম বাংলাদেশের চেয়ে কম, প্রতি কেজি ১০.৮৮ ইউরো।

    বিপরীতে ভিয়েতনামের গড় দাম ১০.১১ শতাংশ বেড়ে হয়েছে প্রতি কেজি ২৮.৮২ ইউরো। কম্বোডিয়ার দাম ৮.০৫ শতাংশ বেড়ে ১৮.৫৫ ইউরো হয়েছে। চীনের দাম ১.০৪ শতাংশ কমে হয়েছে ১৯.৮২ ইউরো।

    চীন-ভিয়েতনামের প্রবৃদ্ধি

    চীনের রপ্তানি ২.৩৮ শতাংশ বেড়ে ১৯.৭১ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। ফলে ইইউ বাজারে দেশটির অংশ ৩০.৭১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩২.৭০ শতাংশ। ভিয়েতনামের রপ্তানি ৪.৪৬ শতাংশ বেড়ে হয়েছে ৩ বিলিয়ন ইউরো।

    অন্যদিকে অন্য প্রতিযোগীদেরও রপ্তানি কমেছে। তুরস্কের ১১.০২ শতাংশ কমে ৫.১০ বিলিয়ন ইউরো, ভারতের ১০.৮৪ শতাংশ কমে ৩.০৮ বিলিয়ন ইউরো, কম্বোডিয়ার ৪.৫১ শতাংশ কমে ২.৮১ বিলিয়ন ইউরো এবং পাকিস্তানের ৯.৬৩ শতাংশ কমে ২.৩০ বিলিয়ন ইউরো হয়েছে। মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানিও কমেছে।

    রপ্তানিকারকদের বক্তব্য

    রপ্তানিকারকেরা পতনের কারণ হিসেবে চাহিদা কমে যাওয়া, প্রতিযোগিতা বৃদ্ধি এবং দেশের জ্বালানি সংকটকে দায়ী করেছেন।

    বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, রপ্তানি বাড়ছে বলে দাবি করা হলেও বাস্তবে বাংলাদেশ চীন ও ভিয়েতনামের কাছে বাজার হারাচ্ছে। তাঁর মতে, ভিয়েতনাম মানবসৃষ্ট তন্তুর ওপর বেশি নির্ভর করায় উচ্চমূল্যের পোশাক তৈরি করতে পারছে। এ ছাড়া দেশটির পণ্য বাংলাদেশের তুলনায় প্রায় ২০ দিন আগে গন্তব্যে পৌঁছায়, যা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।

    বিজিএমইএর সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল বলেন, প্রতিযোগীদের কম দামে পণ্য সরবরাহের কৌশল বাংলাদেশের রপ্তানিতে প্রভাব ফেলেছে।

    ইইউ বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রপ্তানিকারকেরা প্রতিযোগী দেশগুলোর মতো নীতিসহায়তা, বাজার ও পণ্যের বৈচিত্র্যকরণ এবং উদ্ভাবন ও গবেষণায় জোর দেওয়ার দাবি জানিয়েছেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদরিদ্র পরিবারের আয়ের ৭৯% যাচ্ছে ঋণের কিস্তিতে, দরিদ্রের ওপর ক্ষুদ্রঋণের সুদের হার ২৭%
    Next Article ২৬ বছরের রেকর্ড ভাঙল ক্ষুধার সূচক, ফিরছে মঙ্গা!
    JoyBangla Editor

    Related Posts

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো

    October 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    আমরা যখন স্কুলে পড়ি

    By JoyBangla EditorOctober 21, 20260

    আফজাল হোসেন আমরা যখন স্কুলে পড়ি তখন পাড়ার ফাংশানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে কি না তা…

    ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

    October 21, 2026

     ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনি

    October 21, 2026

    রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

    October 21, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.