Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা: ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ
    Art & Culture

    সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা: ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 27, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সংস্কৃতিকর্মীরা। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নাট্যকর্মী দীপক শীলকে আটক করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান অন্য সংস্কৃতিকর্মীরাও।

    সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

    ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাউলগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাধা এবং শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর কথা ছিল। আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে ‘তৌহিদি জনতা’র নামে সাংস্কৃতিক কর্মকাণ্ডে হামলা ও বাধার প্রতিবাদে তারা মানববন্ধনের আয়োজন করেছিলেন।

    কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল সাড়ে তিনটা থেকেই ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। বিকেল চারটার দিকে মীনা বাজারের সামনে কয়েকজন সংস্কৃতিকর্মী জড়ো হলে তাদের সঙ্গে পুলিশের কথা হয়।

    এ সময় নাট্যকর্মী সুমনা ইসলাম পুলিশের কাছে জানতে চান, সেখানে মানববন্ধন করা যাবে কি না। তার সঙ্গে থাকা দীপক শীলের সঙ্গেও পুলিশের কথা হয়। উপস্থিত পুলিশ সদস্যরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। মানববন্ধনে যেন কোনো উসকানিমূলক বক্তব্য বা স্লোগান দেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক করেন তারা।

    পুলিশ কর্মকর্তারা এ সময় বলেন, এর আগে ওই স্থানে একটি মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল। জবাবে দীপক শীল বলেন, ‘কেন, জয় বাংলা স্লোগান কি নষ্ট হয়ে গেছে নাকি। আমরা জুলাই অভ্যুত্থানের সময়ও তো এই স্লোগান দিয়েছি।’

    এরপর পুলিশ তার পরিচয় জানতে চায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে দীপক শীলকে আটক করে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়।

    দীপককে আটকানোর চেষ্টা করেন সুমনা ইসলাম। তার অভিযোগ, এ সময় পুলিশ তার সঙ্গেও দুর্ব্যবহার করে এবং টানাহেঁচড়া করে। কোনো কারণ ছাড়াই দীপককে আটক করা হয়েছে দাবি করে তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

    বাউলশিল্পীসহ সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন সংস্কৃতিকর্মীরা। সে অনুযায়ী বাউলশিল্পীসহ সংস্কৃতিকর্মীরা সেখানে সমবেত হলেও পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়েছে।

    বাউলশিল্পীসহ সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন সংস্কৃতিকর্মীরা

    এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, পুলিশ তাদের উসকানিমূলক বক্তব্য ও স্লোগান দিতে নিষেধ করেছিল। এর জবাবে তারা ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে পাল্টা প্রশ্ন করেন। পরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়।

    পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও দীপক শীলকে আটকের পর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সেখানে উপস্থিত সংস্কৃতিকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘মৌলবাদীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সংস্কৃতির ওপর হামলা, ঘুরে দাঁড়াও বাংলা’ এবং ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’।

    কর্মসূচির অন্যতম আয়োজক ফারুক এইচ খান বলেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও যদি সহ্য করা না হয়, তাহলে সংস্কৃতিকর্মীদের সামনে আর কী করার থাকে। তার অভিযোগ, সারা দেশেই বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ চলছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

    পুলিশের বাধা ও দীপক শীলকে আটকের ঘটনার পর বিকেল সাড়ে চারটার দিকে সংস্কৃতিকর্মীরা ওই এলাকা ছেড়ে যান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’
    Next Article অসুস্থতার নাটক করে কারাগার থেকে পালালেন ১৭ বন্দি
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

    October 25, 2026

    আপত্তি উপেক্ষা করেই সুনামগঞ্জে বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

    October 24, 2026

    বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান-এর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

    October 24, 2026

    এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’

    October 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.