Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » খাবার দাবার নিয়ে
    Lifestyle

    খাবার দাবার নিয়ে

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 4, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    অনেকদিন হয়ে গেছে খাবার দাবার নিয়ে লেখা হয় না। হঠাৎ ছন্দার সাথে দেখা। খাবার দাবারের কোনো বন্ধুর কথা মনে এলে বা সামনে এসে গেলে মনে হয়, অদৃশ‍্য থেকে কেউ হেঁকে বললো সিসিম ফাঁক, অমনি ঘড় ঘড় শব্দ করে খুলে যেতে থাকে স্মৃতির দরজা।

    ছন্দার সাথে দেখা হয়ে গেলো সাত সমুদ্র আর তেরো নদীর পারে। যেখানেই হোক, প্রিয় মানুষের সাথে হঠাৎ দেখা হওয়া মানে মনের আকাশে ঝিমানো সূর্য গা ঝেড়ে আলস্য ফেলে দিয়ে ঝলমল করে হেসে ওঠে। 

    জ‍্যাকসন হাইটসের ফুটপাতে আমি আর মনা দাঁড়িয়েছিলাম। আমাদের সাথে ছিল সোহেল আর রুবা। সোহেল আমাদের বন্ধু সৌরভের ছোট ভাই আর রুবা তার স্ত্রী।

    জ‍্যাকসন হাইটসে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। ডেরা রেস্তোরাঁর উল্টো দিকে দেখা গেলো, একটা ফাঁকা জায়গা আছে। এরকম পার্কিং মিলে গেলে গাড়ির চালক যেনো আকাশের চাঁদ বা লটারিতে কয়েক লক্ষ টাকা পেয়ে গেছে মনে করে।

    সোহেলের খুশি হওয়া দেখে মনে হলো, কথ‍া অতিরঞ্জিত নয়। খুব  দ্রুত ফাঁকা জায়টায় গাড়ির মাথাটা ঢুকিয়ে দেয় সে। সেখানে গাড়ি রেখে আমরা অনেকটা হেঁটে ফুচকা খেতে গিয়েছিলাম।

    ফুচকা চমৎকার ছিল। কাগজের কাপে দুধ চিনি দেয়া চা, সেও ছিল দারুণ। খাওয়া, বেড়ানো শেষ করে ফেরার পথে সোহেল আমাদের বলে, আপনাদের অতটা হাঁটতে হবে না দাঁড়ান এখানটায়, আমি গাড়ি নিয়ে আসছি।

    গাড়ির অপেক্ষাতেই দাঁড়িয়েছিলাম। ফোনে কোনো বার্তা এসেছে কিনা দেখবার জন‍্য পকেট থেকে ফোনটা বের করেছি, ঠিক সে সময়টাতে পিছন থেকে কাউকে বলতে শুনি, তোমার মুখ দেখতে পাচ্ছি না তবে পাশে তোমার বউটাকে দেখে ধরে নিচ্ছি, মানুষটা তুমিই হবে।

    এ এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে মনে হয় না দেশের বাইরে আছি। ডাইনে বামে, সামনে পিছনে দেশি মানুষ, পোশাক আর বাংলায় কথা বলাবলি শুনতে পাওয়া যায়। ফুটপাতে চা সিঙ্গাড়া, লুঙ্গি, বোরখা বিক্রি হচ্ছে।

    এক জায়গায় বাংলায় লেখা ট্রাভেল এজেন্সি। তার পাশে প‍্যাকিং বক্সের কাগজে হাতে লিখে রাখা, আমরা বাংলায় কথা বলি। আর এক জায়গায় দেখতে পাই ডাইনে বামে উভয়দিকে ভাতের হোটেল। একটা থেকে শুঁটকির গন্ধ পাই। অন‍্যটার প্রবেশ পথে  লাল সালু কাপড়ে মোড়া বিরিয়ানির ডেক বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি।

    এইসব পার হয়ে অপেক্ষাকৃত ফাঁকা একটা জায়গায় আমরা দাঁড়িয়ে। মোবাইল ফোনের পর্দায় আমার চোখ। পিছন থেকে শুদ্ধ উচ্চারণে শুনি, কেমন আছো?  উত্তরে উচ্ছসিত হয়ে মনাকে বলতে শুনি, আপনি কেমন আছেন?

    কৌতুহল জাগে, কাকে দেখতে পেয়ে মনা এতো উচ্ছ্বসিত হলো। দেখতে পাই না তাকে। পিছন থেকে মানুষটা জড়িয়ে ধরেছে, তাতে বুঝতে পারি, অতি আপন কেউ।

    কৌতুহল বাড়ে, কে এই আপন? সকালে কফি খেতে খেতে সাগর বলেছিল, ছন্দা এখন এ শহরেই থাকে। নাটকের মতো মনে হয়, সকালে যার কথা বলেছে বিকালে তার সাথে দেখা হয়ে যাবে!

    জীবন কখনো নাটকের চেয়েও নাটকীয়। দেখতে পাই ছন্দাকে। ঠিক বলতে পারবো না, বর্ণনা করতে পারবো না সামনে ছন্দাকে দেখে, তার ভোরের মতো শুভ্র হাসি দেখে কেমন বোধ হলো আমার। আমি হা করে তাকিয়ে থাকি। নিজের হাসিটা দেখতে পাই না কিন্তু বুঝতে পারি, সেটা বোকার মতো।

    ছন্দা বলে, কদিন আগে সাগরের সাথে ফোনে কথা হয়েছে, বলেছিল তোমরা আসবে নিউইয়র্কে। আমি জানাই, সকালে সাগর বলেছে, এই শহরে আছো তুমি। ভেবেছি, দেখা হবে। এভাবে দেখা হয়ে যাবে তা ভাবিনি।

    ছন্দা হাসে, আমিও ভেবেছি দেখা হবে  কিন্তু ঘরে মাছ তরকারি নেই, হঠাৎ মনে হলো যাই কিনে আনি, সে উদ্দেশ্যে বেরিয়ে তোমাদের সাথে দেখা হয়ে গেলো। জাকারিয়া ঘুমাচ্ছে, আমি এঘর ও ঘর করছিলাম, হঠাৎ মাছ তরকারির কথা কেনো মনে হয়ে যাবে, এখন বুঝতে পারছি।

    মনা পাশ থেকে বলে, চিত্রনাট‍্য ওপরঅলা যেভাবে লিখেছেন সেভাবেই ঘটবে সবকিছু।

    অবাক হওয়া খানিকটা কমেছে আমার।

    – ছন্দা এভাবে আমাদের দেখা হওয়ার কথা নয়। আমাদের গাড়ি অনেক দূরে রাখা। হেঁটে আমরা সেদিকেই যাচ্ছিলাম। সোহেল, যে আমাদের এদিকটায় এনেছে, হঠাৎ বললো, আপনারা এখানেই অপেক্ষা করেন, আমি গিয়ে গাড়িটা আনছি।

    ছন্দা একটু আগে বলা মনার কথাটা আবার নিজের মতো করে বলে, চিত্রনাট‍্য পূর্ব থেকে এভাবেই লেখা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
    Next Article বিএনপি-জামায়াতের শাসন মানেই হাহাকার, ঋণের কষাঘাত আর নিরাপত্তাহীনতার চরম নৈরাজ্য!
    JoyBangla Editor

    Related Posts

    মন এমনই। সে কখন কি চায়,  কে বলতে পারে!

    November 8, 2026

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026

    প্রাণ হাতে দৌড়ানো মেয়েদের দেশে ক্ষমতাসীন বিএনপি-জামাত কোথায়?

    October 31, 2026

     “থাপ্পড় কান্ড” উজ্জীবিত করছে সমাজকেঃ বিভিন্নস্থানে মাদ্রাসায় শিশু নিপীড়নের বিরুদ্ধে জনতার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    By JoyBangla EditorNovember 8, 20260

    গত দুই সপ্তাহে রিজার্ভ থেকে বেরিয়ে গেছে ২২ কোটি ২০ লাখ ডলার। উদ্দেশ্য নাকি বাজারে…

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.