Author: JoyBangla Editor

ঝিনাইদহের কালীগঞ্জে এক নাট্যশিল্পীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রাখালগাছী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নাট্যশিল্পী প্রশান্ত হালদারের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রশান্ত হালদার ঢাকার অনুস্বর নাট্যদলের প্রতিষ্ঠাতাদের একজন। এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার পর ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মন্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নাট্যশিল্পী প্রশান্ত হালদারের লিখিত অভিযোগে উল্লেখ করেন, শত্রুতাবশত ঘটনার দিন মধ্যরাতে কে বা কারা তার বাড়ির পেছনে খড়ের গাদায় আগুন দেয়। পরে আগুন গোয়ালঘরে…

Read More

চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না। বিনিয়োগ আনার জন্য বন্দরের সক্ষমতা বাড়াতে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।পর্যবেক্ষরা মনে করছেন এটা তার না চাল বা সাফাই। আজ রোববার রাজধানীর পল্টনে পুঁজিবাজার নিয়ে কাজ করা রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়ার সভাপতিত্বে ‘সিএমজেএফ টক উইথ শফিকুল আলম’ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী। শফিকুল আলম বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি না। শুধু বন্দরের টার্মিনাল যাতে তারা উন্নতভাবে ব্যবস্থাপনা করতে পারে এবং সেখানে বিনিয়োগ করে, আমরা সেই কাজটি করছি। এখন পর্যন্ত…

Read More

জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথককরণের লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারীকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা হবে। রবিবার (২৫ মে) সন্ধ্যায় অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংশোধন না হওয়া পর্যন্ত অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন বিষয়ে গত ২২ মে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রেসনোটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সরকার আশা করেছিল যে অধ্যাদেশের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর এবং কাস্টমস ও ভ্যাট সার্ভিসের সব উদ্বেগের অবসান ঘটবে। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের…

Read More

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোবার সন্ধ্যায় এই অধ্যাদেশ জারি করা হয়।এই অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন হচ্ছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ -এর খসড়া অনুমোদন দেয়া হয়। আজ তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। কর্মচারী অভিযোগ করেছেন, সাড়ে…

Read More

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছে দলগুলো। বৈঠকে স্পষ্ট হয়েছে-‘জিতলে একসঙ্গে, হারলেও একসঙ্গে, মাঝখানে রণে ভঙ্গ দেওয়ার চিন্তা বাদ।’ রবিবার দুই দফায় ২০ জন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় ধর্মভিত্তিক বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক থেকে বেরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘প্রধান উপদেষ্টাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, মানসিক টর্চার করা হচ্ছে, এটা আমরা অনুভব করছি। তাই আমরা তাকে (প্রধান উপদেষ্টাকে) বলেছি, জিতলে একসঙ্গে, হারলেও একসঙ্গে, মাঝখানে রণে ভঙ্গ দেওয়ার চিন্তা বাদ দিতে বলেছি।’…

Read More

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার টুইটে বাংলাদেশের আওয়ামী লীগকে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করার প্রবণতার সমালোচনা করেছেন। তিনি মনে করেন, এ ধরনের ভাষার প্রয়োগ শুধু ভুলই নয়, বরং এটি রাজনৈতিক দমন-পীড়নকে বৈধতা দেয়। বার্গম্যানের মতে, এই ধরনের শব্দের প্রয়োগ মূলত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তার সমর্থকদের কারাগারে পাঠানোর মতো পদক্ষেপকে জনমনে ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা। তিনি তার টুইটে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ই জুলাই পর্যন্ত আওয়ামী লীগের শাসন একটি কর্তৃত্ববাদী শাসন হিসেবে বিবেচিত হলেও, এটি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির একটি চরম রূপ ছিল। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শাসনামলের ধারাবাহিকতারই অংশ। মানবাধিকার সংগঠন অধিকার-এর তথ্য অনুযায়ী, বিএনপি’র…

Read More

দেশের রাজনীতিতে আবারও এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সম্প্রতি তাঁর ডাকে অনুষ্ঠিত তথাকথিত ‘সর্বদলীয় বৈঠক’ নিয়ে সাধারণ জনগণের মাঝে প্রশ্ন উঠেছে যেখানে দেশের ৬০% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক জোট ১৪ দলকে বাদ দেওয়া হয়েছে, সেটি কীভাবে সর্বদলীয় বৈঠক হতে পারে? জাতীয় নির্বাচনের প্রাক্কালে জনগণের ঐক্য এবং রাজনৈতিক সংলাপ জরুরি হলেও, সেই সংলাপে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী এবং দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনায় থাকা আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি প্রভৃতি দলগুলোর অনুপস্থিতি একটি গুরুতর উদ্বেগের বিষয়। ১৪ দলীয় জোট দেশের ৬০ শতাংশ জনগণের সমর্থন নিয়ে গঠিত একটি শক্তিশালী রাজনৈতিক মঞ্চ। অথচ এই বৃহৎ অংশকে পাশ কাটিয়ে, নিবন্ধনহীন ও…

Read More

বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এছাড়াও, মিথ্যা তথ্য বা গুজবে আতঙ্কিত না হয়ে সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে, ২০২৪ সালের…

Read More

আজ রোববার (২৫ মে) সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে দুই দফায় ২০ নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। বিকাল ৫টায় ১১ জন রাজনৈতিক নেতা এবং সন্ধ্যা ৬টায় ৯ জন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে যারা সাক্ষাৎ করবেন তাদের মধ্যে আছেন– লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, আমার…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। এরপরই উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক শুরু হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’ কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপেদষ্টা সাংবাদিকদের এ কথা জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু…

Read More