সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
একটা সময় ছিল, বাংলাদেশ মানে ছিল আত্মবিশ্বাস। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক জাতি, যাদের নেত্রী শেখ হাসিনা চোখে চোখ রেখে বিশ্বকে দেখাতেন—এই আমরা, আমরা পারি। পদ্মা সেতু, মেট্রো রেল, একের পর এক অবকাঠামো, বিদ্যুৎ, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়ন—সবকিছুর মধ্যে ছিল একটা স্পষ্ট ছন্দ। উন্নয়নের। আগুন ছুঁয়ে ফেলা অদম্য অগ্রগতির। তারপর, ঠিক যেন কোন ঘুমভাঙা দুঃস্বপ্নের মতো—মঞ্চে এলো মোহাম্মদ ইউনুস। শান্তির পুরস্কারের মোড়কে মোড়ানো এক ক্ষমতালোভী মুখ, যে কিনা জনগণের ভোটে নয়, অদৃশ্য দরজার চাবি ঘুরিয়ে উঠে এলো সিংহাসনে। সিংহাসনে উঠে এসে কী করলো সে? দেশ চালানোটা যেন এক্সেল শিটের বাজেট হিসাব। মানুষ নয়, যেন কেবল সংখ্যার খেলা। বিশ্ববিদ্যালয়গুলোতে বেতন…
বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় সময় অতিক্রম করছে আজ। ২০২৪ সালের ৫ আগস্ট দেশবিরোধী শক্তি এক নীলনকশা অনুযায়ী গণতান্ত্রিক সরকার উৎখাত করে তথাকথিত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করে। নেতৃত্বে বসানো হয় বিদেশি এজেন্ট ও জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক ড. ইউনূসকে। তার পর থেকেই শুরু হয় দমন, নিপীড়ন, হত্যাযজ্ঞ ও অসাংবিধানিক পদক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার নির্মম চেষ্টা। আজ দেশজুড়ে চলছে পরিকল্পিত গণহত্যা। রাজনৈতিক পরিচয়ের কারণে খুন হচ্ছেন আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতা-কর্মীরা। সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলছে ভয়াবহ নিপীড়ন। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারী-শিশু নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা। প্রশাসনকে করা হয়েছে দুর্বল ও দলদাসে পরিণত। শিক্ষক সমাজকে অপমান…
২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই নিম্নমানের কাগজে ছাপিয়ে ইন্সপেকশন এজেন্ট বা মান যাচাইকারী সংস্থাগুলোকে ম্যানেজ করে ৩৫৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিছু ছাপাখানা। এ পর্যন্ত ১৭টি ছাপাখানাকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের মালিকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই ছাপাখানাগুলোর বিল আটকে দেওয়ার পাশাপাশি তাদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়াও চলছে—জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে ৪০ কোটির বেশি বই বিতরণ করা হয়েছে। কিন্তু দরপত্রে নির্ধারিত মান অনুসারে ছাপা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ কারণে সরকার দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করে। এনসিটিবির নেতৃত্বে দুটি পরিদর্শন সংস্থা ও দুটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত ৩২টি দল ৬৪ জেলা…
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ই আগস্ট থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। এই সময়ে দেশে তীব্র রাজনৈতিক অস্থিরতা চলছিল। শেখ হাসিনার দেশত্যাগের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ই আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে, ভার্চুয়াল শুনানির মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বৈধতা দেয়। কিন্তু আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি যদি সেনাবাহিনীর আশ্রয়ে থাকেন, তাহলে এই রেফারেন্স তৈরি এবং শুনানির প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করেছিল? এই প্রশ্নটি এখন আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে বিতর্কের জন্ম…
কুষ্টিয়া, ২৩ মে ২০২৫: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে প্রায় দেড় শতাব্দীর ঐতিহ্যবাহী গাজী কালু-চম্পাবতী মেলা বসানোকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে মেলার দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে, ফলে মেলা বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (২০ মে ২০২৫) মেলা চলাকালীন জামায়াতের নেতাকর্মীরা মেলায় অশ্লীলতা ও জুয়ার অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে যান। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় ব্যবসায়ী নাদের…
শেষ পর্যন্ত বরফ গলতে শুরু করেছে। ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। আজ দিনের শেষে বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে। আলোচিত এই বৈঠকের পরেই প্রফেসর ইউনূস তার ভবিষ্যৎ নীতিকৌশল ঠিক করবেন এমনটাই বলা হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ছিল অনেক নাটকীয়তা। যমুনায় আবেগের সুরও ছিল চড়া। সংকট মোকাবিলা না করে পদত্যাগের হুমকি ছিল। সংকট কারা তৈরি করলো? একটি চক্র পরিকল্পিতভাবে প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়। যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি ও জামায়াত ইসলামকে দূরে ঠেলে দেয়া হয়। অভ্যুত্থানের আরেক বড় শক্তি সশস্ত্র বাহিনীকেও রাখা হয় অন্ধকারে। অভ্যুত্থানের মূল শক্তি ছাত্রদের মধ্যেও দেখা দেয় অনৈক্য।…
২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এই পরিমাণ ছিল মাত্র ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ গত সাত বছরে বৈদেশিক ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি, যা অর্থনীতির ওপর বাড়তি চাপের শঙ্কা তৈরি করছে। সরকারি খাতে ঋণ ৮৪ বিলিয়ন ডলার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বৈদেশিক ঋণের মধ্যে সরকারি খাত নিয়েছে ৮৪ বিলিয়ন ডলার, যা মোট ঋণের প্রায় ৮১.৫ শতাংশ। বাকি ১৯ বিলিয়ন ডলার গ্রহণ করেছে বেসরকারি খাত। এই সময়ে সরকারি খাতের ঋণ বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ হারে এবং বেসরকারি খাতে বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ হারে। সুদ পরিশোধের চাপ বাড়ছে…
মঞ্চ, টিভি, চলচ্চিত্র থেকে বিজ্ঞাপনচিত্র—বিচিত্র সব চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন সবার চেনা। সংস্কৃতিক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত গতকাল পেলেন ‘মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০২৫’। তাঁর জীবনের গল্প শোনাচ্ছেন লতিফুল হক আবুল হায়াত মঞ্চ, টিভি, চলচ্চিত্র থেকে বিজ্ঞাপনচিত্র—বিচিত্র সব চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন সবার চেনা মুখ ‘এই লও তোমার বিপাশা,’ ছয় দিন বয়সী নবজাতককে কোলে দিতে দিতে বললেন ফুফুশাশুড়ি। দিনটা ১৯৭১ সালের ২৯ মার্চ। যেকোনো বাবার জন্যই প্রথম সন্তান কোলে নেওয়ার মুহূর্তটা আবেগের, আবুল হায়াতের জন্য মুহূর্তটা আরেকটু বিশেষ। কারণ, একাত্তরের সেই উত্তাল দিনে তিনি হাসপাতালে, কোমা থেকে সবে ফিরেছেন! জীবনে আবার এমন প্রবল…
মানবজমিনের নিষিদ্ধ প্রতিবেদন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত চারদিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যেই দু’দফা বৈঠকের খবর রয়েছে। ‘২০২৬-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু’দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে সাতজন। ভেতরে চার, বাইরে তিন। এরা সবাই সু-শিক্ষিত কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির…
আবারও কি ইমোশনাল ব্ল্যাকমেইলের ফাঁদে জাতিকে নামানো হচ্ছে? ইউনুসের পদত্যাগ গুঞ্জন ঘিরে রাজধানীর রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ করে জামায়াত ও শিবিরের অভ্যন্তরে যে ধরনের আতঙ্ক ও ছটফটানি দেখা যাচ্ছে, তা ন্যূনতম কৌশলগত আত্মবিশ্বাসের সংকটকেই সামনে এনে দিচ্ছে। একদিকে এনসিপি ভেতর থেকে প্রায় ফাঁপা, বিএনপির সাথে সম্পর্ক এখন কার্যত ছিন্ন, অন্যদিকে সমন্বয়ক নামে পরিচিত কিছু ভাসমান শক্তি এখন ‘প্রয়োজন ফুরালে দূরে ঠেলো’ নীতিতে কাজ করছে। ফলে ইউনুসের পদত্যাগ সম্ভাবনার খবরে সবচেয়ে বেশি দিশেহারা হয়ে পড়েছে জামায়াত-শিবির গোষ্ঠীই। জামায়াতের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে একটি জরুরি বৈঠক ডেকেছে যাতে ‘ঐক্য’ টিকিয়ে রাখার আপিল জানানো হয়েছে। রাজনৈতিকভাবে এটি খুবই তাৎপর্যপূর্ণ—কারণ, এই ‘ঐক্য’…