Author: JoyBangla Editor

।। জয়বাংলা প্রতিবেদন।। ড. মুহম্মদ ইউনুসের আরেকটি মেটিকুলাস ডিজাইন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নিবার্চনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারি ঘোষণার সাথে সাথে এনসিপি বলছে, ফেব্রুয়ারিতে নিবার্চন করতে দেয়া হবে না। বা নিবার্চন হবে না। কেন বলছে তারা? অতীতে আমরা দেখেছি, মুহম্মদ ইউনুস যখনই কোনো প্ল্যান বাস্তবায়ন করতে চাইছেন, তখনই তিনি এই তরুণদের কৌশলে উসকে দিয়েছেন। তিনি মুখে বলেছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান না। সাথে সাথে এনসিপি বা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামীলীগকে নিষিদ্ধের কর্মসুচী দিয়ে রাস্তায় নেমে এলো। তারপর তাদের দাবীর মুখে ছাত্রলীগ এবং আওয়ামীলীগ নিষিদ্ধ হলো।ছাত্রদের দিয়ে দাবী তুলে তার ডিজাইন বাস্তবায়ন করলেন। তপ্তরোদে তাদের মিছিলে ঠাণ্ডাজল সিঞ্চিত…

Read More

বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। যতীন সরকারের ছেলে সুমন সরকার এ তথ্য জানিয়েছেন। যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। জুন মাসে বেশ কিছু কারণে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে ময়মনসিংহে তার মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি তাকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার বেলা সাড়ে তিনটার দিকে জানান, বেলা…

Read More

অধ্যাপক মাহফুজা খানম। ডাকসুর একমাত্র নারী ভিপি, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানমের নামাজে জানাজা আজ বাদ আছর তেজগাঁও কলেজ ছাত্রাবাস মসজিদে (ইন্দিরা রোডের বাসভবনের পাশে) অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে…

Read More

‘কাব্য ছন্দে সৈকতে’ এক ঝাঁক কবি, আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মী ।। বিশেষ রিপোর্ট।। ‘আবৃত্তি সঙগঠন ‘ছান্দসিক‘এর কর্ণধার বাচিক শিল্পী মুনিরা পারভীন ও তাঁর সহযাত্রী সংস্কৃতিকর্মী আরিফুর রহমান খন্দকার থাকেন সাউথ এন্ড সীর’সমুদ্র পারের একটি পল্লীতে।সমুদ্রের বিশালতা তাদের হৃদয়মনকে আন্দোলিত করে ধ্বনি তুলে প্রেম ও দ্রোহের। ডাক পাড়েন লন্ডনের কবি, আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মীদের এক ব্যতিক্রমী আয়োজনে। ‘প্রেম ও দ্রোহের কবিতাপাঠ’-কাব্যছন্দে সৈকতে’। যেমন আয়োজন তেমন সাড়া। প্রায় অর্ধ শতাধিক কবি, আবৃত্তিকার আর সংস্কৃতিকর্মী ছুটে যান প্রথমে মুনিরা পারভীনের সবুজেঘেরা বাড়িতে।হই-হুল্লাড়,খাওয়া=দাওয়া ছবিবাজি কত কী,তারপর মূল অনুষ্ঠান সমুদ্রসৈকতে কবিতা।পাতা হয় নকশি কাঁথা পাথর কণিকার ওপর। যে যার মতো বসেপড়া। ‘সমুদ্র তুমি মানুষ দেখেছো, হদপিণ্ড দেখোনি।’…

Read More

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন পেয়ে প্রতারণার শিকার হয়েছেন নগরের চান্দগাঁও থানার চর রাঙ্গামাটিয়ার রুহুল আমিন নামে এক গ্রাহক। প্রতারক চক্র ওটিপি কোড সংগ্রহ করে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস চালু করে তার অ্যাকাউন্ট থেকে পৌনে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় কথিত ব্যাংক কর্মকর্তা তানজিমুল ইসলাম খানের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আদালতে। সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক বেগম জীনাত সুলতানার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী রুহুল আমিন। বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস চালু করে তার অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার…

Read More

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ের গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তিদের একজন জাকির। তিনি পেশায় গাড়িচালক। অপরজন হলেন মিজান। তাদের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়। সোমবার (১১ আগস্ট) দুপুরে ভবনের বেজমেন্টে রাখা সাদা রঙের একটি টয়োটা ফিল্ডার গাড়িতে মরদেহ দু’টি দেখতে পান হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। খবর পেয়ে পুলিশ এসে গাড়ির নম্বর প্লেট ও বিআরটিএর দেওয়া তথ্যানুযায়ী মালিকের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানায়, রোববার (১০ আগস্ট) ভোরের দিকে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন। চালক ছাড়াও ওই গাড়িতে মালিকের সঙ্গে আরও একজন ছিলেন। পরে হাসপাতাল থেকে গাড়ির মালিক একা চলে গেলেও,…

Read More

মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিট থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা জানান, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আজকের অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চলমান রয়েছে। এর আগে সোমবার বিকেল ৪টার পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ও সেলিম। তারা স্থানীয় মাদক কারবারি। পুলিশের অভিযান শেষে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার জানান,…

Read More

আবারও বাংলাদেশি পণ্য আমদানিতে বিধি-নিষেধ আরোপ করেছে ভারত। এই বিধি-নিষেধের আওতায় ভারতের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। শুধু দেশটির মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ রয়েছে। এমন বিধি-নিষেধ দিয়ে গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশের যে চারটি পণ্যের ওপর ভারত আমদানি বিধি-নিষেধ আরোপ করেছে, সেগুলো হলো পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা…

Read More

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গেল বছরের ৫ আগস্ট থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে চলছে প্রকাশ্য পাথর লুট। আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পট পরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে…

Read More

মঙ্গলবার ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীরা আগামী ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ১৯ আগস্ট, বিকেল ৩টা। প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।একই সময়ে…

Read More