সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ঋতুপর্ণাদের পর এবার ইতিহাস গড়লেন সাগরিকারাও! চীনের কাছে লেবানন বড় ব্যবধানে হেরে যাওয়ায় সেরা তিন রানার্সআপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে আজ ৬-১ গোলে হেরে গেলেও, লেবাননের বিপক্ষে চীনের ৮-০ ব্যবধানে জয় নিশ্চিত করে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশের জায়গা। বাংলাদেশের নারীরা এশিয়ান কাপ বাছাইয়ে শুরু করেছিল স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করে। এরপর তারা পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে ছন্দ ধরে রেখেছিল। টুর্নামেন্টে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা রানী, যার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। মোসাম্মত সাগরিকা তিন গোল করেছেন। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ, যেখানে…
নারী ভোটার এবারও কম হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম তাঁদের ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত হচ্ছেন ভোটার তালিকায়। পাশাপাশি বিদ্যমান তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী, এখন (৩০ জুন পর্যন্ত) দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। অর্থাৎ পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ২৯ লাখ ৯১ হাজার ৯৫০ জন কম। তালিকায়…
গত বছর বাংলাদেশে ক্ষমতা হারান শেখ হাসিনা। তাঁর ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তিনি দেশটির পার্লামেন্টারি আসনের এমপিও। ব্রিটেনের মন্ত্রী ছিলেন টিউলিপ। ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেশ ঘনিষ্ঠ। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর কাছে নতুন নয়। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে—এই খবর মাত্র সপ্তাহখানেক আগে তিনি জেনেছেন আইনজীবীর মারফত। অভিযোগ, তিনি তাঁর খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচলে তাঁর মা, ভাই ও বোনের জন্য প্লট নিয়েছেন। বরাবরের মতো ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেছেন, এসব অভিযোগ ‘পুরোপুরি অবাস্তব’। আগামীকাল সোমবার (১১ আগস্ট) ঢাকার আদালতে টিউলিপসহ আরও ২০ জনের…
রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল শনিবার রাত ৯টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে এ ঘটনা। নিহত ব্যক্তিরা হলেন কুর্শা ইউনিয়নের ঘনিরামপুরের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। সম্পর্কে তাঁরা ভাগনি জামাই-শ্বশুর। নিহত ব্যক্তিদের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপলাল দাসের মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। আজ রোববার বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রদীপ দাস রূপলাল দাসের বাড়ির দিকে রওনা হন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ…
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাকে জামিন মঞ্জুর করেন। এর আগে, চলতি বছরের ৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালত তাকে টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) মিছিলে অংশ নেন। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিলের সময় আসামিদের ছোড়া গুলিতে জুবায়েরের বাঁ কাঁধে আঘাত লাগে, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা…
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সরকারের ৮ উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতির’ প্রমাণ নিজের কাছে রয়েছে দাবি করার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গত বছর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এক সঙ্গে এত জন উপদেষ্টার বিরুদ্ধে এই প্রথম কোনো দুর্নীতির অভিযোগ আসার পরপরই সরকারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। সাত্তার রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পর সরকারের মন্ত্রিপরিষদ সচিব শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে অভিযোগকারীর কাছে থাকা সব প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আহ্বান জানিয়েছেন। ওইদিন এক বিবৃতি বিএনপির মহাসচিব মির্জা…
শের নিরাপত্তা, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের সবার জন্য অগ্রাধিকার হওয়া উচিত। তবে বর্তমান সরকার এবং প্রশাসনিক ব্যবস্থার নানা কার্যক্রম ও সিদ্ধান্ত দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের আস্থাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। গত কয়েক বছরে দেখা গেছে, যারা দেশের শত্রু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, তাদের অনেককে আজ অবৈধ সরকারের দ্বারা মুক্তি দেওয়া হয়েছে বা দমন করা হয়েছে। এর ফলে দেশের আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে। জিকে শামীমকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু অন্যদিকে তাঁকে মুক্তি দিয়েছে বর্তমান শাসন ব্যবস্থা। আবরার ফাহাদ হত্যার খুনিদের আমরা ধরেছি, কিন্তু আপনারা তাদের পালিয়ে যেতে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পূর্বে…
।।আরিফ জেবতিক।। ৯০ এর গণঅভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ। সেই গণঅভুত্থানের পরে প্রথম বাঁশটাও খেল ছাত্ররাই, দেশে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেল। ৯০ এর ডাকসু নির্বাচনের পরে দেশে পরের ডাকসু হলো ১৯/২০ সেশনে।, রাবি, চবি এগুলোতে তো আর হলোই না। কলেজগুলোর কথা বাদই দিলাম। ক্যাম্পাসে এরকম এখানে ওখানে রাজনীতি বন্ধ করা নিয়ে হররোজ ধস্তাধস্তি না করে, সবগুলো ক্যাম্পাসে নির্বাচনের কালচার ফিরিয়ে আনুন। এতে কী লাভ হয় আজকের জেনারেশনের ছাত্রছাত্রীদের সেই অভিজ্ঞতা নেই। ছাত্র সংসদ নির্বাচন রেগুলার হতে থাকলে সাধারন ছাত্রছাত্রীদের উপর নির্যাতনটা খুবই কমে যায়। সবচাইতে বড় যে মাস্তান ছাত্রনেতা, সেও আশাকরে যে কোন একটা হলের জিএস কি এজিএস…
বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি। বিসিবি পরিচালনা পর্ষদের সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথান সভা। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। তবে ছোট্ট একটি অংশ বরাদ্দ ছিল ফুটবলের জন্যও। সেটি ঋতুপর্ণা চাকমাকে নিয়ে। বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ফুটবল তারকার বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। বিসিবির সভা শেষে শনিবার রাতে সংবাদ সম্মেলনে এটি জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান। এর মধ্যেই প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। বোর্ড সভায় সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত…
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি জানান, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ‘তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।