Author: JoyBangla Editor

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। তবে ফিরিয়ে আনা হচ্ছে ‘না’ ভোটের বিধান। সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সানাউল্লাহ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। বরং তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তবে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।…

Read More

দেশের বিভিন্ন আদালত এলাকায় বিএনপির সংগঠিত মব হামলার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মামলার সুষ্ঠু বিচার না হওয়া, বিচার ব্যবস্থায় অনিয়ম ও অবৈধ লেনদেনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির পথে। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি সাধারণ আদালত এলাকায় চাঁদা না দিলে প্রকাশ্যে মব লেলিয়ে দেওয়ার ঘটনায় দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ২২ মে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজের ওপর মানিকগঞ্জ আদালত এলাকায় হামলা হয়। আদালত এলাকায় তার ওপর জুতা ও ডিম নিক্ষেপ করা হয়। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট ঢাকার আদালতে হাজির করা হলে সাবেক মন্ত্রী ড. দীপুমনি ও…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার অপরাধে সাত জন ছাত্রকে আজীবন বহিষ্কার ও ২৪ জন শিক্ষার্থীর সনদপত্র বাতিলের পর একই কায়দায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগের ২৮ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, রিজেন্ট বোর্ডে চার ক্যাটাগরিতে ২৮ জন শিক্ষার্থীদের মধ্যে আজীবন বহিষ্কার করা হয় ৬ জনকে এবং ৪ জনকে সাময়িক ৩ বছর বহিষ্কার করে শাস্তি কার্যকর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ১১জন শিক্ষার্থীর আজীবনের জন্য সনদ বাতিল সহ, ৩ বছরের জন্য সনদ স্থগিত করা হয়েছে ৭ জনের। আজীবনের জন্য সনদ বাতিলের মধ্যে আছেন, লিংকন হোসেন (বাংলা…

Read More

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে দুটি মন্দিরে প্রতিমা ভাঙা হয়েছে গভীর রাতে। শ্রীশ্রী গণেশ পাগলের মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির, দুইটিই পাশাপাশি। দুটিই স্থানীয় মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক চেতনার অংশ। আর এই দুটি জায়গাতেই কেউ বা কারা এসে রাতের আঁধারে ভেঙে দিয়ে গেছে প্রতিমা। এই ‘কে বা কারা’ আসলে আমাদের রাষ্ট্রব্যবস্থার এক পুরনো ছায়া। ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার পর প্রতিবারই প্রশাসনের বক্তব্য অভিন্ন : “তদন্ত চলছে”, “আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”, “অপরাধী কেউ রেহাই পাবে না” – এই আশ্বাসের পুনরাবৃত্তি এমন এক স্তরে পৌঁছেছে, যেখানে শব্দগুলো অর্থ হারিয়ে ফেলে। বাংলাদেশে প্রতিমা ভাঙার ঘটনা বিচ্ছিন্ন নয়। বরং এ এক বর্বরোচিত ধারাবাহিকতা, যা…

Read More

১৯৭৫ সালের আগস্ট— বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার পর গড়ে ওঠে এক চরমপন্থী রাজনৈতিক গোষ্ঠী— ফ্রিডম পার্টি।তারা ১৯৭৬ সালে ঘোষণা দেয় — যদি কেউ শোক দিবস পালন করে বা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে—তাকে কঠোরভাবে বাধা দেওয়া হবে। এরপর শুরু হয় ভয় ও আতঙ্কের রাজত্ব। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বহু মানুষ নির্যাতনের শিকার হন। বাংলার গ্রাম-শহর ভরে যায় ভীতির বাতাসে। 📍 তারপর আসে আরেকটি কালো অধ্যায় — জাতীয় চার নেতার মর্মান্তিক মৃত্যু। জেলখানার ভেতরে ঘটে এই ঘটনার মাধ্যমে তারা চেয়েছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দিতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে। এই পরিকল্পনার পেছনে ছিল কর্নেল রশিদ ও কর্নেল ফারুক —…

Read More

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরাপত্তায় মাঠে থাকবে সেনাসহ প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের জন্য থাকবে ৪০ হাজার বডি ক্যামেরা। তবুও সহিংসতা আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পুলিশের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে ১১টি খুন হচ্ছে, থামছে না ছিনতাই ও ডাকাতি। পুলিশ প্রধানও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গত বছরের আগস্ট থেকে এ বছরের জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ৪৭১টি ঘটনায় ১২১ জন নিহত ও ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এক বছরে আইনশৃঙ্খলায় তেমন উন্নতি হয়নি। সাংবাদিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও হামলার ঘটনা প্রমাণ করছে পরিস্থিতি এখনও নাজুক।…

Read More

কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠকের গুজবের পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসায় গিয়ে দুই ঘণ্টা বৈঠক করেছেন অভ্যুত্থানের ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ গতকাল সোমবার বিকালে জ্যাকবসনের বাসায় যান। জ্যাকবসন ছাড়াও দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান ও শীর্ষ দুজন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃংখলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও…

Read More

১৫ আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা: প্রেস সচিব। রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউনুসের পাপেট প্রেস সচিব এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেটি দেখবে।

Read More

বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, দেশি-বিদেশি কিছু সংবাদমাধ্যম ভারতের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খুলেছে মর্মে সংবাদ প্রকাশ করেছে। যা শতভাগ ভিত্তিহীন, মিথ্যাচার ও অপপ্রচার। এমনকি এ ধরনের সংবাদে সত্যতা নির্মাণে যে ধরনের সূত্র ব্যবহার করতে হয় সেই রকম কোনো বিশ্বাসযোগ্য প্রাথমিক সূত্রের মাধ্যমে যাচাই না করে সম্পূর্ণভাবে গুজবের উপর নির্ভরশীল হয়ে এই সংবাদ প্রচার করা হয়েছে। আমরা প্রত্যক্ষ করছি যে, ভিত্তিহীন এই সংবাদের উপর ভিত্তি করে অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে। একদিকে এই অবৈধ দখলদাররা সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর, লুটপাট করেছে, কেন্দ্রীয় কার্যালয় অবৈধভাবে দখলের অপতৎপরতা চালাচ্ছে। আবার অন্যদিকে গুজব…

Read More

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে। রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। এর আগে তিনি বন্দরের ৪ নম্বর ফটকে এজেন্ট ডেস্ক উদ্বোধন করেন এবং পরে সিপিআর ফটকে ভেহিকল ও কনটেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেমের উদ্বোধন করেন। আশিক মাহমুদ বলেন, আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে। আমাদের ইচ্ছা, চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনালকে প্রথম অপারেটরকে দিয়ে যাওয়া। ৩১ ডিসম্বরের মধ্যেই আমরা টার্মিনালগুলোকে প্রথম অপারেটরের কাছে হস্তান্তর করব।…

Read More