সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।।মৃণ্ময় সেন।। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনীয় নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) ও অস্ত্র ক্রয় চুক্তি, গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব-কে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি “সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়” এই নীতির ওপর ভিত্তি করেছিল, যা এশিয়ার প্রতিবেশী দেশগুলো—ভারত, চীন, মিয়ানমার, নেপাল, ভূটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করার কৌশল ছিল। বর্তমান বিশ্ব রাজনীতিতে যখন ভারত নিজের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সজাগ ভূমিকা গ্রহণ করছে, তখন বাংলাদেশের একটি অস্থায়ী ও অনির্বাচিত সরকারের পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয় ও চিন্তার কারণ হিসেবে দেখা যাচ্ছে। ভারত যুক্তরাষ্ট্র থেকে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে প্রকাশ্য ও গোপনে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। গত বছরের ১৭ জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এ সিদ্ধান্ত বহাল থাকবে। শুক্রবার (৮ আগস্ট) ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাত ৩টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ কথা বলেন তিনি। এই ঘোষণার পরে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান। প্রক্টর বলেন, ‘হল পর্যায়ে সব রকমের প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে।’ এ ঘোষণার পর শিক্ষার্থীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ও স্লোগান দেন, ‘এই মুহূর্তে খবর এল, হল পলিটিকস নিষিদ্ধ হলো।’ এসময় ঢাবি উপাচার্য…
।।মহাবুব জামান ।। ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক। তুমিও জানো,আমিও জানি জামাত-শিবির পাকিস্তানি…… সাবাস,ছাত্র ইউনিয়ন !!! এই সাহসী ছাত্র ইউনিয়নই আমরা করেছি……….. গত পরশু ছাত্র ইউনিয়ন ও আরো চারটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত করেছিল এই শ্লোগানে……. এর ফলে জুলাই প্রদর্শনী থেকে তুলে ফেলতে হয় যুদ্ধাপরাধে ফাঁসি হওয়া আল-বদর রাজাকারদের ছবি। এরই নাম ঢাকা বিশ্ববিদ্যালয়,এরই নাম ছাত্র ইউনিয়ন ! সকল আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় আর দেশ মাতৃকার সকল আন্দোলনের অগ্রনী ছাত্র ইউনিয়ন। আমি সবসময়ই বলি ” আমার জীবনের পাঠশালা ছাত্র ইউনিয়ন “। বায়ান্নর ভাষা আন্দোলনের অভিজ্ঞতায় গড়ে ওঠা এই সংগঠন।বাষট্টির ছাত্র আন্দোলন,উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ-সর্বত্রই ছাত্র ইউনিয়ন ছিল সামনের কাতারে।…
২০১১ সালে যখন দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিলো, তখন ডেভিড বার্গম্যান ইংরেজি দৈনিক দ্য নিউএজ’র সম্পাদকীয় পাতায় ‘ এ ক্রুশিয়াল পিরিয়ড ফর আইসিটি ‘ শিরোনামে লিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে বিতর্কিত করার চেষ্টা করেছেন ।আজকে ১৪ বছর পর সেই ডেভিড বার্গম্যান আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপক্ষের নিয়োগ করা শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য একই আইনজীবী দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।এক আইনজীবী, দুই মক্কেল! এমন হাস্যকর ট্রাইব্যুনাল ওরফে টমেটো ট্রায়াল করে শেখ হাসিনা ও আসাদুজামানের বিচার করা যে হাস্যকর তা রাজাকারের আইনজীবী ডেভিড বার্গম্যান পর্যন্ত বুঝেন। আজকের কালের কণ্ঠের নিউজ হচ্ছে,…
আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব, এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না, আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের পক্ষ নিয়ে কথা বলবেন, এই বাংলাদেশ আমার আপনার সবার, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি।
যখন দেখি একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়, যখন দেখি নুরুল হুদার গালে জুতা মারা হয়—তখন মনে হয়, এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি।’ কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন প্রবীণ মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, ‘বিশ্বাস করুন, আমি প্রতিটি রাত কাঁদি—কেন কিছু করতে পারছি না, বয়স ও শারীরিক দুর্বলতার কারণে।’ নিজের আদর্শিক অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি। আমি বলছি না যে আমি পূত-পবিত্র, কিন্তু সচেতনভাবে কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করিনি। আজ যখন দেখি, আমার এই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়,…
২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের সংবিধানের প্রতি পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে ফ্যাসিস্ট ইউনুস অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত পরাজয় এই ইতিহাসের অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই দিনটি শুধু একটি কালো অধ্যায় নয়, বরং আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা যে গণতন্ত্রের স্বরক্ষায় জেগে থাকা এবং অসহযোগিতার বিরুদ্ধে সোচ্চার হওয়া কতটা জরুরি। সংবিধান লঙ্ঘন মানেই দেশের শাসনব্যবস্থার মৌলিক ভিত্তি ভাঙা এবং জনগণের অধিকার হরণ করা। ফ্যাসিস্ট ইউনুসের এই কুপ্রচেষ্টার মাধ্যমে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন হয়েছে এবং জাতির সম্মিলন ও ঐক্যের ভিত্তি নড়বড়ে হয়েছে। এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ছিল স্পষ্ট ও জোরালো। বাংলাদেশ আওয়ামী…
অনুষ্ঠানে না-থাকা নীরব প্রতিবাদ-জবাব ।। হামিদ মোহাম্মদ।। অনেক কাঠখড় পুড়িয়ে, ঢাকঢোল পিটিয়ে ৫ আগস্ট জুলাই সনদ দেয়া হলো মানিকমিয়া এভিনিউয়ে জনাকীর্ণ সভায়।সংবিধান ছুঁড়ে ফেলার হুমকি ধামকি দেওয়ার পর জুলাই সনদ প্রকাশের দিন হাসনাত, সারজিস,জারা থাকলো না উপস্থিত। ইউনুসের ঘাড়ে জুলাই সনদ ফেলে দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঐ দিন তারা ৫জন বিনোদনে মত্ত হওয়ার খবর বার্তা দিলো সম্পর্কে ফাটল ধরেছে। কেন ফাটল? প্রশ্নের জবাব এসেছে দলীয় শোকজের ‘নীরব প্রতিবাদ ‘নাকি। কী জন্য এ নীরব প্রতিবাদ। তারা চেয়েছিলেন‘বিদ্যমান সংবিধান ছূঁড়ে ফেলে দিতে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে। তাদের পাপেট ইউনুস তাদের সাথে করা অঙ্গীকার রক্ষা করেননি। এই জন্য গোসস্যা। সনদ প্রকাশ করে ইউনুস…
সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম আহমেদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। ডালিম ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। কোতেয়ালী থানার ডিউটি অফিসার পিএসআই খালেদ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সিলেটের ডাককে জানান, ওই এলাকায় বসে দুজন বন্ধু আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে একজনের হাতে অন্যজন ছুরিকাহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কি কারণে এ ঘটনা ঘটেছে এটা জানা না গেলেও একটি সূত্র জানায়, ছিনতাইকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট…
সড়কেই থেমে গেলো খুশি ও স্নেহার উচ্চশিক্ষা যাত্রা শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠীদের সাথে জন্মদিন উদযাপন করতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন আফসানা খুশী। আর বিশ্ববিদ্যালয়ে যাত্রার প্রথম দিনেই নিভে যায় স্নেহার জীবন। বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জীবনের পরিসমাপ্তি হয় সম্ভাবনাময় ওই ছাত্রীর। সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আফসানা খুশী সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সুনামগঞ্জ শহরের আরপিনগর এলাকা দোলোয়ার হোসেনের মেয়ে এবং নিহত অপর ছাত্রী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী। সে…