সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।।আনিতা ইসলাম।। গ্রামের রাস্তায় হাঁটার সময় মাথা ঘুড়ে এক ব্যক্তি পাশে নালায় পড়ে গিয়েছিল। কোনোমতে স্থির হয়ে নালার জল থেকে উঠবে, এমন সময় ধাতব কিছু তার পায়ে ঠেকলো। হাতড়ে দেখে মাঝারি সাইজের মুখবন্ধ একটা কলস। বন্ধ মুখটা খুলে দেখলো, সোনার মোহরে কলস ভর্তি। নোংরা পানিতে ডুবে থাকা কলসখানা সাফসুতরো করার জন্য লোকটা গেলো পাশের নদীতে। ধুতে গিয়ে সমোহর কলসটা হাত ফসকে নদীর অতলে কোথায় যে গড়িয়ে গেলো, আর খুঁজেই পেলো না লোকটা। হঠাৎ পাওয়া বিপুল সম্পদ হাতছাড়া হলে কার না মাথা খারাপ হয়? দুঃখভারাক্রান্ত মনে লোকটা বার বার বলতে লাগলো: ‘পাইয়া কি লাভ অইল, না পাইলেইতো ভালো ছিল!’ এই কথা…
মাত্র ১৬ বছর বয়সেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির হয়ে কাজ করা পুতিন এই মুহূর্তে পুরো বিশ্বকে আলো দেখাতে পারেন। ট্রাম্প নাখোশ হওয়ার পরও ভারতের প্রধানমন্ত্রী মোদী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য তাকে একটা ধন্যবাদ দিতেই হয়। ৪.৭৫ বিলিয়ন মানুষের জনপদ হচ্ছে এশিয়া। পৃথিবীর প্রায় ৬০ শতাংশ মানুষ এশিয়ায় বসবাস করে। পৃথিবীর উন্নত চারটি পরশাক্তি চীন, জাপান , রাশিয়া ও ভারত যদি এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় এক হয়ে কাজ করে তবে ওরা সারা বিশ্বের নিয়ন্ত্রণ করতে পারবে। বর্তমান বিশ্বের অর্থনীতির বাজার নিয়ন্ত্রণ করছে চীন। বর্তমান বিশ্বের তেল ও অস্ত্রের বাজারে অদম্য পরাশক্তি হচ্ছে রাশিয়া। প্রযুক্তির বাজারে অন্যতম শীর্ষ দুটি দেশ…
বাংলাদেশের সংবিধান রচয়িতা ও মহান মুক্তিযুদ্ধের অগ্র নায়ক ড. কামাল হোসেন এবং ‘মঞ্চ ৭১’ আন্দোলনের বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে’ মিছিল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আমেরিকা ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ ঘোষণার মেজাজে। সম্প্রতি দু’টি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রুশ জলসীমার কাছে মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার পালটা আমেরিকার সঙ্গে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সোভিয়েত যুগের চুক্তির প্রতি বাধ্যতামূলক শর্তগুলো বর্তমানে আর নেই। মস্কো আর পূর্ববর্তী বিধিনিষেধগুলো মানতে বাধ্য নয়। পাশ্চাত্যের দেশগুলোই ক্ষেপণাস্ত্র চুক্তি অস্থিরতা তৈরি করছে। যা রাশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকির। এই অবস্থায় আমেরিকার সঙ্গে পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হল। একাধিক পথে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টি…
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে দেশে মোট ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে গতকাল এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক, লেখক ও মানবাধিকারকর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত রয়েছে। ২০২৪ এর আগস্ট থেকে ২০২৫ এর আগস্ট সময়ে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২৬৬ জনকে জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে। তিন সাংবাদিক দায়িত্ব পালনকালে হামলায় নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমলে সংবাদমাধ্যম স্বাধীনতা হারিয়েছে জানিয়ে এতে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ২৪…
চলতি বছরের জুলাই মাসে দেশে ২৩৫ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ১৪৯ জন নারী এবং ৮৬ জন কন্যাশিশু। মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই ২০২৫ পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭৯০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৬৬৪। অর্থাৎ, সহিংসতার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতিবেদনে ধর্ষণের ঘটনায়ও উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ৪৫ জন কন্যা ও ২৯ জন নারী, মোট ৭৪ জন।…
‘জুলাই সনদ’ একটা টিসু পেপারে পরিণত হয়েছে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ‘জয়বাংলা’কে এক সাক্ষাতকার দেন। জয়বাংলার প্রতিবেদক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্বটি পাঠকের জন্য এখানে তুলে দেওয়া হলো।–বার্তা সম্পাদক জয় বাংলা। ১.প্রশ্ন: বিএনপি ও তার মিত্র দলসমূহ ও বামজোট চাইতেছে, বিদ্যমান পার্লামেন্ট ব্যবস্থার নির্বাচন এবং এক কক্ষ বিশিষ্ট। কিন্তু এনসিপি, নাগরিক অধিকার পরিষদ,জামাত, খেলাফত মজলিস, হেফাজতসহ ইসলামী দলগুলো চাইতেছে সংখ্যানপাতিক দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচন। এই অবস্থায় দেশে কি রাজনৈতিক নয়া সংকট তৈরী হলো না? শেষ পর্যন্ত নির্বাচন কি হবে? উত্তর: বাংলাদেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ…
রিকশা যদিও প্রথম উদ্ভাবিত হয় জাপানে, তবে এর নকশা করেছিলেন একজন মার্কিন খ্রিস্টান মিশনারি—জোনাথন স্কোবি (বা জোনাথন গোবলে)। পারকার এফ. ক্যালভিনের লেখা “জোনাথন গোবলে ইন জাপান” বইয়ে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ধর্ম প্রচারের কাজে মি. স্কোবি থাকতেন জাপানের ইয়োকোহামা শহরে। তাঁর স্ত্রী এলিজা গোবলে চলাফেরা করতে পারতেন না। স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরে দেখানোর ইচ্ছা থেকেই ১৮৬৯ সালে তিনি একটি দুই চাকার, সামনের দিকে হাতলযুক্ত একটি বাহনের নকশা করেন এবং কাঠ দিয়ে সেটি তৈরি করেন। এই বাহনের নাম দেন “জিনরিকশা”। সময়ের বিবর্তনে এই বাহনই “রিকশা” নামে পরিচিত হয়ে ওঠে। হাতে টানা এই দুই চাকার যানটি যুক্তরাষ্ট্রে প্রাথমিক রিকশা হিসেবে পেটেন্টও…
“জাতীয় পতাকা শকুন খুবলে খাচ্ছে”— গর্জে উঠলেন শেখ হাসিনা। ইউনুসকে বললেন কালসাপ, দাবি করলেন তাঁর সব সিদ্ধান্তই অবৈধ। দেখে নিন কী বললেন হাসিনা। দ্য ওয়াল ব্যুরো: গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ফের নিশানা করলেন শেখ হাসিনা। প্রধান উপদেষ্টাকে জঙ্গি, কালসাপ, শকুনের সঙ্গে তহলনা করে হাসিনা বলেন, ১৯৭১-এর মতো বাংলাদেশ ফের হায়নার কবলে পড়েছে। হাসিনা বলেন, ইউনুস অবৈধ ভাবে ক্ষমতা দখল করেছেন। তাঁর সরকারের সব সিদ্ধান্ত অবৈধ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত বছর ৫ অগস্টের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গণভবনে হামলা করা হয়। প্রধানমন্ত্রী হিসাবে আমার নিরাপত্তা ছিল। তারা পাল্টা জবাব দিলে দু পক্ষের মানুষ মারা…
একটি রাজনৈতিক ষড়যন্ত্রের বিপরীতে রাষ্ট্রীয় সত্যের ভাষ্য ২০২৫ সালের তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’কে সংবিধানে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা একটি সরাসরি সাংবিধানিক ধৃষ্টতা এবং জাতির ইতিহাস বিকৃত করার সুস্পষ্ট প্রয়াস। এই ঘোষণাপত্রকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র হিসেবে প্রতিষ্ঠা করার চক্রান্ত সংবিধান, সুপ্রিম কোর্টের রায় এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস,সব কিছুর সাথেই সরাসরি বিরোধপূর্ণ। বাংলাদেশের সংবিধানের ১৫০ অনুচ্ছেদ অত্যন্ত স্পষ্টভাবে বলে দেয়, শুধুমাত্র ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালকেই “অন্তর্বর্তীকালীন এবং অস্থায়ী বিধান” হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে। এর বাইরে কোনো অতিরিক্ত ঘটনা বা দলীয় ইচ্ছাকৃত ঘোষণা, এমনকি তা যতই নাটকীয় বা জাঁকজমকপূর্ণ হোক না কেন, সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। এটাই আমাদের…