সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
কক্সবাজারের হোটেল সি পার্লে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা। আজ ৫ই আগস্ট, মঙ্গলবার অনুষ্ঠিত এই ‘বিশেষ বৈঠকে’ অংশ নেন দলের পাঁচ কেন্দ্রীয় নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এনসিপি নেতাদের কক্সবাজারের ভিডিও। কক্সবাজার বিমানবন্দরে নেমে মাস্ক পরে গোপনে নির্মাণাধীন একটি পেছনের গেট দিয়ে বেরিয়ে যান এনসিপির পাঁচ নেতা। বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি ইতিমধ্যে তাদের হোটেলে প্রবেশের একটি ভিডিও প্রকাশ করে আবার বিশেষ নির্দেশে সরিয়ে ফেলে। তবে সেই ভিডিওটিও ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে। এই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক…
আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে শুধু একটি পঞ্জিকাগত সময় নয় এটি শোক, বেদনা, আত্মদহন এবং চরম আত্মত্যাগের মাস। এই মাসেই বাঙালি জাতি হারিয়েছে তার গর্ব, তার অভিভাবক, তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বাধীনতার মহানায়ককে তাঁর স্বপরিবারে হত্যা করে একদল বিশ্বাসঘাতক ঘাতকচক্র। সেদিন গোটা জাতি হঠাৎই এতিম হয়ে গিয়েছিল। হারিয়েছিল এক অসাধারণ মহামানবকে, যিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের আত্মার রূপ। বঙ্গবন্ধুর মৃত্যু মানে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা। সেদিন শুধু একটি পরিবার নয়, নিহত হয়েছিল বাংলাদেশ নামক একটি স্বপ্ন, একটি আত্মপরিচয়ের বীজ। শোক দিবস বাতিল জাতির আত্মায় কুঠারাঘাত আজ যখন…
জুলাই আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগে জড়িত ৬৪ শিক্ষার্থীকে (চলমান) আজীবন বহিষ্কার ও সাবেক ৭৩ জনের সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিনগত রাত সাড়ে ৩টায় ছাত্রলীগে জড়িতদের চূড়ান্ত বিচার সম্পর্কিত ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনে ছাত্রলীগ শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছর, ৮ জনকে…
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিদ্যালয়ের অফিস কক্ষেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ। এ বিষয়ে শামীমা ইয়াছমিন বলেন, ‘শেখ মুজিবুর রহমানের ছবি টানানো কোনো অন্যায় নয় বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি।’ এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বরখাস্তের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকেই…
বিশ্বের ২৩টি দেশের ৬৭৭ জন প্রবাসী বাংলাদেশি জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং গোপালগঞ্জে সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক জোরালো যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা এই রায়কে একটি রাজনৈতিক ষড়যন্ত্র ও বিচারিক প্রহসনের অংশ হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের এমন রায় দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। একইসঙ্গে গোপালগঞ্জে সেনাবাহিনীর সহায়তায় সংঘটিত ভয়াবহ গণহত্যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে ৫১ জন নিহত ও প্রায় ৩৯১ জন আহত হন বলে দাবি করা হয়।…
গত বছর ৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশের ৪৬০টি থানায় পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ‘পুলিশ হত্যা দিবস’ পালন করছে। এই দিনটি স্মরণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার দেয়ালজুড়ে পোস্টারে ঢেকে গেছে, যেখানে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার হাতে নির্মমভাবে হত্যার শিকার পুলিশ সদস্যদের মৃতদেহের ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারগুলোতে পুলিশ হত্যার বিচারের দাবি জোরালোভাবে উত্থাপিত হয়েছে। সারা শহরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীরা গভীর রাতে অন্ধকারের আড়ালে ঢাকার বিভিন্ন এলাকায় এসব পোস্টার সাঁটিয়েছেন। পোস্টারে হত্যার শিকার পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। আওয়ামী লীগের এক নেতা…
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সংগীতের নাম নয়- এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল। অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি, এ ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে। আগস্ট অভ্যুত্থানের…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এরপর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে, আজ রাত ৮টা ২০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে…
★গার্মেন্টস শিল্প ধ্বংসের ফলে সৃষ্ট লাখো বেকারত্ব ★বকেয়া বেতনের ফলে শ্রমিক অসন্তোষ তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রপ্তানিতে সিংহভাগের অংশীদার এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা খুব ভালোভাবেই নির্ভর করে এই খাতটির উপর। কিন্তু জুলাই দাঙ্গার পর এই খাতটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দৈনিক জনকন্ঠের একটি প্রতিবেদন অনুযায়ী, জুলাই দাঙ্গা থেকে ডিসেম্বরের শেষার্ধ পর্যন্ত ৬ মাসে শতাধিক কারখানা বন্ধ হয়েছে, বেকারত্ব বরণ করেছেন ৬০ হাজারের অধিক শ্রমিক। শ্রমিকদের ঠিকমত বেতন দিতে পারেনি অন্তত ১৫৮ টি কারখানা। গার্মেন্টস মালিকদের মতে, এই খাতটি ধ্বংসের পেছনে ইউনূস সরকারের পলিসিগত ব্যর্থতা জ্বালানি সংকট, ব্যাংক খাতের অস্থিতিশীলতার জন্য শ্রমিকদের বেতন দিতে না পারা ইত্যাদি ফ্যাক্টর দায়ী। তাছাড়া কারখানা…
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগ পরিচয়ে অংশীদার হতেন এমন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীদের’ পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। পোস্টে তিনি বলেন, ‘হলে থাকার কারণে ছাত্রশিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত, তারা মূলত আইডেনটিটি ক্রাইসিস (আত্মপরিয়ের সংকট) থেকে উতরানোর জন্য কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াত।’মূলত ছাত্রলীগকে কলুষিত করতে এটা ছিল শিবিবের আন্ডারগ্রাউন্ড পলিসি। রোববার রাতে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন আবদুল কাদের। আবদুল কাদের পোস্টে বলেন, হলে থাকার কারণে শিবিরের যে ছেলেগুলা সক্রিয়ভাবে ছাত্রলীগ করতো, তারা মূলত আইডেন্টেটি ক্রাইসিস থেকে উৎরানোর…