সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’- জয় বাংলা শ্লোগানে শিক্ষার্থীরা মুখরিত করে তোলে। এ নিয়ে উত্তেজনা শুরু হলে দুপকে।সর হতাহতের ঘটনা ঘটে। কলেজের ১১ শিক্ষার্থীসহ অন্তত ১৫-১৬ জন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। ছাত্রলীগের নেতা-কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে টুর্নামেন্ট চলাকালীন মাঠের দর্শকদের মাঝে মুখর হয়ে ওঠেন। স্থানীয় ছাত্রলীগকর্মী মামুনের নেতৃত্বেই জয়বাংলা শ্লোগান দেওয়া হয়েছে।
বাচিক শিল্পী মুনিরা পারভীন বিস্ময়কর এক কণ্ঠযোদ্ধা। আবৃত্তি সংগঠন ছান্দসিকের কর্ণধার। তিনি এমন এমন আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করেন, যা সত্যিকারের মানবযুদ্ধ-এর বার্তা দেন। ইতোপূর্বে আয়োজন করেছেন মহান মুক্তিযুদ্ধের বেদনদায়ক অধ্যায় নিয়ে ‘বীরাঙ্গনা কথা-মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য’। বাঙালির আবহমান ইতিহাসঐতিহ্যিক ‘উল্লাসে সংকটে‘ কবিতাপাঠ ও আবৃত্তি, আর্ন্তজাতিক আবৃত্তি উতসবসহ নানা দিগনির্দেশনামূলক ঐতিহাসিক আযোজন। এবাবের ব্যতিক্রমী আয়োজন করছেন সাউথ এন্ড সি সমুদ্র সৈকতে ‘কাব্য ছন্দে সৈকতে’ কবিতা পাঠ, আবৃত্তির প্রেম দ্রোহের যজ্ঞ। তিনি আমন্ত্রণ জানিয়েছে বিলাতের এক ঝাঁক কবি ও আবৃত্তিশিল্পীদের। তাঁর ফেইসবুক পেইজে লিখেছেন- ‘‘হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,/সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে’’/ ‘কাব্য ছন্দে সৈকতে’ জীবনান্দ দাশের মতো…
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত মানবপুতুল নাচের টিম আগামী ৬ আগস্ট যাচ্ছে জাপানে। সেখানে দুই সপ্তাহ অবস্থান করে জাপানের ওসাকা এক্সপ্রো উৎসবে অংশ নেবেন তারা। এমন খবরে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মোহাম্মদ আল সাইফুল আমীন জিয়া ওরফে জিয়া আমীন। খেলনার পুতুলের আদলে বিশ্বমঞ্চে নাচাবেন জীবন্ত মানব পুতুলকে। নিজের চিন্তা চেতনা থেকে কোরিওগ্রাফির মাধ্যমে গত বছরের ২৮ ফেব্রুয়ারি নাচের শিক্ষক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে তিনি প্রথমে জীবন্ত মানবপুতুল নাচটি প্রদর্শন করেন। ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া” এতো যত্নে গড়ায়াছেন সাই’ এই গানটির সঙ্গে জীবন্ত পুতুলের নাচের ভিডিওটি তার আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাড়লে মুহূর্তেই…
২০২৪ সালের তথাকথিত ‘জুলাই যোদ্ধা’দের নাম ব্যবহার করে একটি সহিংস, রক্তাক্ত, নৈরাজ্যিক ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছিল, যার ভয়াবহতা ও পরিণতি এখনো জাতির মানসপটে তাজা। পুলিশের রক্ত, জনগণের কান্না, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস, আইনের শাসনের বিপর্যয় এইসবই সেই তথাকথিত ‘জুলাই বিপ্লব’-এর আসল মুখোশ। এখন, এই ভয়াবহ ঘটনার নাটের গুরুদের দায়মুক্তি দিতে এবং ইতিহাসের দায় এড়াতে একটি গভীর চক্রান্ত চলমান। এই চক্রান্তের কেন্দ্রবিন্দু হচ্ছে ‘জুলাই সনদ’কে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব। পেছনের উদ্দেশ্য একটাই জুলাই মাসে সংঘটিত রাষ্ট্রদ্রোহমূলক, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া। এবং এসবের মধ্যমণি হলেন ড. ইউনুস। ড. ইউনুস ও তার অনুগামী এনসিপি জোট বুঝে গেছে, দেশের আইনি কাঠামো তাদের…
আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে হাতের লেখা বাঁচিয়ে রাখার জন্য আসছে : হস্তাক্ষর। আজকাল হাতে খুব বেশি লিখতে হয় না। কম্পিউটার ,ল্যাপটপ ,নোটবুক,মোবাইল ফোন- সব খানেই আছে কী বোর্ড। নানা ধরনের কী বোর্ডে প্রায় সব কিছুই লেখা যায়। শুধু নামের স্বাক্ষরটা কলমে করতে হয়।সেটাও ক্রমশ: ডিজিটাল হয়ে যাচ্ছে। কিছুদিন পর প্রয়োজন থাকবে না শ্লেট-পেন্সিল, কাগজ-কলম, বলপেন ইত্যাদির। এক সময় এগুলো হবে জাদুঘরের বিষয়বস্তু।সবাই জানবে একসময় মানুষ আঙুলের ফাঁকে কাঠির মত কলম বা পেন্সিল দিয়ে কাগজে লিখতো। হাতের লেখার অভ্যাস ও প্রয়োজনীয়তাও এখন ফু্রিয়ে আসছে।ধীরে ধীরে হারিয়ে যাবে হাতের লেখা। সেই হারিয়ে যাওয়া রোধ করার জন্যই আমরা তৈরী করছি একটি অভিনব…
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত “জুলাই গণ-অভ্যুত্থান” উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ২৮ দফার ঘোষণাপত্র পাঠ করেছেন, তা ইতোমধ্যেই “জুলাই ঘোষণা” নামে রাজনৈতিক, সাংবিধানিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘোষণাপত্রটি মূলত স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিতর্কিত পাঠ তুলে ধরে। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, গণতন্ত্র ও সামাজিক সুবিচারের পুনর্নির্মাণ, এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেওয়ার দাবি তুলে ধরা হয়েছে। ঘোষণার শুরুতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করা হয়। এরপর ১৯৭২-৭৫ সালের আওয়ামী লীগ সরকারের শাসনকালকে একদলীয় বাকশাল হিসেবে বর্ণনা করা…
।। আজম খান।। জুলাই ঘোষনাপত্র মূলত বিএনপি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ক্রাইসিসে ভোগা বদরুদ্দীন ওমর এবং চিংকু বামদের ভাষ্য। ওখানে বাদবাকি আরো ওয়ার্ডিং আছে যেমন জুলাই সন্ত্রাসকে ইমিউনিটি দেয়া, লীগকে ফ্যা সি স্ট ডাকা, আওয়ামি লীগ আমলে হওয়া অর্থনৈতিক উন্নতিকে পাবলিকলি একনলেজ না করা, ইত্যাদি ইত্যাদি। ওগুলো জামাত, বিএনপি, বাম সবার কমন বিধায় উল্লেখ করলাম না। ১। বিএনপি ১৯৭১ সালের ২৬ শে মার্চের আগে পূর্ব পাকিস্তানের রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কারা লড়েছে, কারা ছয়দফার নেতৃত্ব দিয়েছে, ৬৯ এর অগ্নিঝরা গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭ই মার্চের ভাষন ইতিহাস থেকে আড়াল করে রাখতে চায় কারন তাতে জিয়া স্বাধীনতার ঘোষক সেটা বাতিল হয়ে…
জুলাই-আগস্টের সরকারবিরোধী দাঙ্গার এক বছর পূর্তি অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি প্রদর্শনীর আয়োজন করেছে গুপ্ত সংগঠন শিবির। এই প্রদর্শনীতে যুদ্ধপরাধের দায়ে দণ্ডিত ১৩ রাজাকারের ছবি সাঁটায় একাত্তরের ঘাতক ছাত্র সংঘ (বর্তমান নাম ছাত্র শিবির)। তবে এই রাজাকার-প্রদর্শনী নিয়ে আপত্তি জানায় প্রগতিশীল ধারার রাজনীতি করা বাম ছাত্রসংগঠনগুলো। এ নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়।ঢাকাবিশ্ববিদ্যালয় ছাত্রইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসুর নেতৃত্বে বাম ছাত্রসংগঠনগুলোর ক্ষোভের মুখে ছাত্রশিবির টিএসসি ছেড়ে চলে যায়। এসময় শ্লোগান ওঠে ‘সবাই জানি আমরা জানি,জামায়ত শিবির পাকিস্তনি’সহ জামাত শিবির বিরোধী নানা শ্লোগান। মধ্যরাত পর্যন্ত টিএসসি দখলে রাখে বাম সংগঠনের ছাত্ররা। মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়…
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গত বছরের ১৪ থেকে ১৭ই জুলাই পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর একাডেমিক সনদ চূড়ান্তভাবে বাতিল করেছে। এছাড়া, আরও ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। তবে এসব সিদ্ধান্ত নেওয়ার আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। জেএমবিএফ-এর মতে, জাবি তার একাডেমিক মূল্যবোধ ও ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এত বড় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশের সংবিধান,…
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত ৮টা ২০মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান–এই তিনটিই…