Author: JoyBangla Editor

মৌলভীবাজারে ফয়জুর রহমান রুবেল (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শহরের ব্যস্ততম শমশেরনগর রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। নিহত রুবেল জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটস্থ এফ রহমান ট্রেডিং এর মালিক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক…

Read More

ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (০৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্ট বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই হিসেবে আপনারা ধরেই নিতে পারেন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের কাছে সিম্বল ব্যালট (প্রতীক সম্বলিত) যাবে, যাতে সময় কম লাগে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে সিম্বল ব্যালটে ভোট দেবেন।…

Read More

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে ইসি। এ ক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন কমিশনের এক মিটিং শেষে সংবাদিকদের তিনি এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে। তিনি আরো বলেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে…

Read More

উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বিপুল সরকার নামের এক ব্যক্তি। তিনি ‘বিপুল সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে’র স্বত্বাধিকারী। ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- এজেন্সির হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ। মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, বিপুল সরকার শনিবার রাতে ফ্লাইট এক্সপার্টের পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন আসামি হলেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ…

Read More

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বিকেলে লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এর পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ…

Read More

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, ৯ নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশন সচিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বিএনপির করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন। তদন্ত কর্মর্তার আবেদন অনুযায়ী দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও সাবেক নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক। প্রসিকিউশন…

Read More

ভাড়াটিয়া বিতর্কের মধ্যে ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়ী হন। ২০১০ সালে রুশনারা ছিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি। বিতর্কের সূত্রপাত: ভাড়াটিয়াদের উচ্ছেদ ও বাড়িভাড়া বাড়ানো সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, রুশনারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ…

Read More

বারনই নদের তীরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি কাঁচা ঘর এখন ভগ্নস্তূপ। টিনের বেড়া ফুটো, মাটির দেয়াল ভাঙা, ঘরের ভেতরে ঝুলছে মশারি, নিচে শুয়ে আছে কুকুর। মানুষগুলো কোথায়? কেউ পালিয়েছে ভয়ে, কেউ আত্মগোপনে। যারা পালাতে পারেনি, তারা এখনো কাঁপছে। গত বুধবার দুই দফা হামলার পর সাঁওতালপাড়ার বাসিন্দারা সবকিছু ফেলে চলে গেছেন। শুধু রয়ে গেছেন অমলা দাসী নামের এক বৃদ্ধা, যিনি হাঁটতে পারেন না বলে পালাতে পারেননি। এই হামলার পেছনে আছে স্থানীয় বিএনপি নেতা বাবলু। তার জমির সামনে সাঁওতালরা বাড়ি বেঁধেছে—এটাই তার রাগের কারণ। যদিও জমি পাউবোর, তবুও বাবলুর দাবি, “এরা আমাদের জমির সামনে বাড়ি করেছে, খুব অত্যাচার…

Read More

অবৈধ সরকারের নির্যাতনে কারাগারে অসুস্থ হয়ে ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন মহান মুক্তিযুদ্ধের ১নং সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ জননেতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রজিউন) আত্মীয় স্বজন ও মিডিয়াকে দেখতে দিচ্ছে না অবৈধ সরকারের ইউনিফর্ম বাহিনী। কোন নিউজ না করবার জন্য মিডিয়াকে চাপপ্রয়োগ করা হয়েছে। ICU তে রেখে মৃত্যুর সংবাদ গোপন করার চেষ্টা করছেন !! ৭ আগস্ট স্যোসাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়েছে। কবে কখন তাঁর মৃত্যু ঘটে তা কেউ জানে না।

Read More

সংকট, প্রতিকূলতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অসন্তোষ– সময়ের সবচেয়ে কঠিন প্রতিবন্ধকতার মুখেও শ্রমিক-মালিকের হাত ধরে লড়াই চালিয়ে যাচ্ছে মৌলভীবাজারের ৯২টি চা বাগান। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবুজ পাহাড় ও ঘন বনভূমির মাঝে অবস্থিত চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল উপজেলা। এখানকার চা বাগানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে শতাব্দী ধরে। চা শ্রমিকদের শ্রম আর ত্যাগের সঙ্গে ভেঙে পড়া এই খাতে নতুনদের লড়াকু মানসিকতায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে এই শিল্প। চা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছর রপ্তানি বাড়লেও দুই যুগ আগে রপ্তানিতে যে জৌলুস ছিল তা এখনও ফেরেনি চা শিল্পে। স্বাধীনতার পর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য ছিল এই চা। দেশের প্রধান চা উৎপাদন মৌসুম…

Read More