সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
মুনসী বরকত উল্লাহ সরকারের পক্ষ থেকে হুমকি ধামকি দেয়া হচ্ছে, আওয়ামীলীগকে কর্মসূচী পালন করতে দেয়া হবে না। তাই যদি হয়, তাহলে বাকস্বাধীনতা থাকলো কই? এটি প্রশ্ন এখন জনে জনে, সাধারণ নাগরিকদের। এক সময় নানা অভিযোগ তোলা হতো বিগত সরকারগুলোর ওপর, রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেয়া হচ্ছে না। রাজনৈতিক কর্মসূচী পালনের অবাদ সুযোগ সৃষ্টির দাবীর ফলাফল ২৪ আন্দোলনের তথাকথিত বিজয়। কিন্তু দেখা যাচ্ছে, টুটি চেপে ধরার নতুন যন্ত্র এখন সক্রিয় হয়েছে, যে কথাই বলা যাবে না। মিছিলমিটিং তো দূরের কথা। ‘যে যায় লংকায় সে-ই রাবন’ কথাটি সত্য হলো। এবার সরকারের পক্ষ থেকে হুমকিদান করা হলো ‘আওয়ামীলীগকে কর্মসূচী পালন করতে দেয়া হবে…
বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ মনে করে, রাজনৈতিক সংস্কার ভালোভাবে করা না হলে অর্থনৈতিক সংস্কার কাজ করবে না। এছাড়া আওয়ামী লীগ সরকারের পর বর্তমান সরকার ক্ষমতায় আসলেও অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। বুধবার ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫: সংকটময় সময়ে প্রত্যাশা’ পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব তথ্য তুলে ধরেন। সিপিডি বলছে, বর্তমানে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ৩.৭ শতাংশ যা পূর্বের সরকারের সময় থেকে অনেক অনেক কম। তাদের কথা অনুযায়ী রিজার্ভের অবস্থা তেমন সন্তোষজনক নয় এবং বিদেশি বিনিয়োগের প্রকল্প বাস্তবায়ন যেন অব্যাহত থাকে সে বিষয়ে গুরুত্ব দেয়া দরকার। অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডি বলছে, বিদেশি ঋণের…
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’ এর একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, এ ধরনের বক্তব্য একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের ধৃষ্টতা এবং নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নিন্দা জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্রশিবিরের ‘ছাত্র সংবাদ’ নামের মাসিক প্রকাশনাটির ডিসেম্বর সংখ্যায় আহমেদ আফঘানি রচিত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেই প্রবন্ধে লেখা হয়েছে, ‘অনেক মুসলিম না বুঝে…
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধের মধ্যে আর্কটিক দ্বীপটিতে সেনা মোতায়েনের ইচ্ছার জথা জানালো ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট বলেছেন, ফ্রান্স গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করতে ইচ্ছুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেই গ্রিনল্যান্ড কেনার ধারণাটি উত্থাপন করেছিলেন। চলতি বছরের বছরের শুরুতে ক্ষমতায় ফিরে আসার পরে ধারণাটি আবার পুনরুজ্জীবিত করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের গুরুত্বের কথা উল্লেখ করে বিশ্বের বৃহত্তম দ্বীপটি পেতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তবে স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণকারী ডেনমার্ক জোর দিয়ে বলেছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফ্রান্সের সুদ রেডিওর সঙ্গে এক সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট জানান, সেনা মোতায়েনের বিষয়ে ইতিমধ্যে ডেনমার্কের…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ঢাকার বড় সাতটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ৬ জানুয়ারি শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে। এর আগে গত সোমবার এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না করার ঘোষণা দেয়। যদিও এখন এসব কলেজের ভর্তি পরীক্ষা…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের কাঠগড়ায় নিয়ে যাওয় হলে সালমান এফ রহমান ও আনিসুল হক তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। বিচারক এজলাসে আসার কিছুক্ষণ পর কয়েকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, ‘আপনি কি মোবাইলে ছবি তুলছেন?’ তখন ওই সাংবাদিক বলেন, তিনি কোনো ছবি তোলেননি। এরপর আরেকজন আইনজীবী সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা এখানে কেন? সাংবাদিকেরা আদালতকক্ষে কেন?’ এর কিছুক্ষণ পর আরেকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, ‘আপনি এখানে কেন ছবি তুলছেন?’ তখন ওই সাংবাদিক বলেন, তিনি…
সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে ‘প্রস্তুত’ থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে ‘গোপন বার্তা’ দেন পলক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশটিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান,…
ইসলামী ব্যাংক থেকে বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আহসানুল এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। একই দিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি জানান, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫…
জানালেন প্রেস সচিব: আগামী ফেব্রুয়ারি মাসব্যাপী আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার খুনিদের মিছিল বরদাশত করবে না। আজ বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আগস্টের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো আইনসঙ্গত প্রতিবাদ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতায় বিশ্বাস করি। আজকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ ও আধা মাসে শুধুমাত্র ঢাকাতেই অন্তত ১৩৬টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কিছু বিক্ষোভ ব্যাপক যানজট সৃষ্টি করেছে। তবুও, অন্তর্বর্তীকালীন সরকার কখনো এসব…
অন্তর্বর্তীকালীন সরকারকে গণহারে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের ও গণগ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো ভূমিকা থেকে সরে আসার পাশাপাশি প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরডব্লিউ-এর ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংস্থাটি বলছে, পুরনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরেছে আইনশৃঙ্খলা বাহিনী, যা বাংলাদেশের জন্য সংকট ডেকে আনবে। মানবাধিকার সংস্থাটি জানায়, বাংলাদেশে পুলিশ আবারও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে। এতে পুলিশ যেকোনো ব্যক্তিকে যেকোনো অবস্থায় হয়রানি করার অবাধ সুযোগ পাচ্ছে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত…