সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
‘এস আলম’ গ্রুপের কর্ণধার সাইফুল আলম (এস আলম), তার পরিবার ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ৫৮ একরের অধিক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক আবু সাইদ এসব সম্পদ জব্দের আবেদন করেন। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে— চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় দশমিক ১৬৩৭ একর জমি, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। একই ওয়ার্ডের আরেকটি জায়গা, যার পরিমাণ দশমিক ১৩৫০, মূল্য ১ কোটি ৩৫…
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ (বীর উত্তম) মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না… রাজেউন)। রোববার সকাল পৌনে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জিয়াউর রহমান মনি। সফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন। ১৯৭১ সালে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান ছিলেন সফিউল্লাহ। মুক্তিযুদ্ধের শুরুতে ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্বে আসেন সফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাব পান।…
“বাংলা একাডেমি এবং একাডেমির মহাপরিচালক, নির্বাহী পরিষদের পদগুলোর মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় নৈতিক কারণে আমার পক্ষে এই পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়।” পুরস্কার নিয়ে বিতর্কের মধ্যে এবার বাংলা একাডেমির নির্বাহী কমিটি থেকে সরে দাঁড়ালেন কবি সাজ্জাদ শরিফ। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাজ্জাদ শরিফ বাংলা একাডেমির নবগঠিত নির্বাহী পরিষদে যুক্ত হয়েছিলেন। বুধবার তিনি একাডেমির মহাপরিচালকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার সকালে সাজ্জাদ শরিফ বলেন, “প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমি এবং একাডেমির মহাপরিচালক, নির্বাহী পরিষদের পদগুলোর মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় নৈতিক কারণে আমার পক্ষে এই পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।” গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার…
বিচারপতি শাহেদ নূরউদ্দিন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক থাকাকালে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রক্রিয়ার মধ্যেই পদত্যাগ করলেন হাই কোর্টের বিচারপতি শাহেদ নূর উদ্দিন। তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ দিয়েছেন বলে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যাওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৯ সালের ২১ অক্টোবর হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান শাহেদ নূর উদ্দিন। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। বিচারপতি শাহেদ নূরউদ্দিন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক থাকাকালে বহুল…
উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিলেও কর্তৃপক্ষ হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। মাঝ আকাশে মার্কিন সেনা হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে আছড়ে পড়া আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৪ জনকে বহন করছিল। উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিলেও কর্তৃপক্ষ হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। জমাট ঠাণ্ডা পানিতে আরোহীদের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলো। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিকটস্থ রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে, জানিয়েছে বিবিসি। কী ঘটেছিল? যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন…
দফায় দফায় নতুন দাবি নিয়ে সরকারের কাছে হাজির হচ্ছে বিভিন্ন পক্ষ। সেসব দাবি তাৎক্ষণিক মেনে নিতে দেয়া হচ্ছে চাপ। অন্যথায় বন্ধ করে দেয়া হচ্ছে সেবা। অবরোধ করা হচ্ছে সড়ক। তালা দেয়া হচ্ছে সরকারি স্থাপনায়। সব মিলিয়ে দাবি-দাওয়া পার্টির কাছে জিম্মি সরকার ও সাধারণ মানুষ। সাড়ে ১৫ বছরের বৈষম্য নিমিষেই দূর করতে মরিয়া এসব পক্ষ। দাবি নিয়ে হাজির হওয়া এসব পক্ষের কাছে সরকারও অনেকটা নিরুপায়। মেনে নিতে হচ্ছে অযৌক্তিক সব দাবিও। না মানলে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। নৈতিকতার প্রশ্নও কোথাও কোথাও নস্যি হয়ে দাঁড়িয়েছে দাবি-দাওয়া পার্টির কাছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশে যেনো দাবি-দাওয়া আদায়ের দরবার বসেছে। বিশেষজ্ঞরা বলছেন, নরমে-গরমে…
মুনসী বরকত উল্লাহ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা মেরে দেয়ার গল্প ফেঁদে এক অরাজকতা সৃষ্টি করেছে ইউনুস সরকার। অভিযোগ উঠেছে, এস আলম গ্রুপ, বেক্সিমকো, এনা, বসুন্ধরাসহ বহু প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংক খালি করে দিয়েছে। ব্যাংক খালি করে কে দিয়েছে?কিভাবে দিয়েছে? সে প্রশ্নটি কেউ করছে না। চাটুকার একটি গোষ্ঠী নানা নামে ট্রান্সফারেন্সির দোকান খুলে এর সাথে তালি দিচ্ছে। এর মধ্যে সিপিডি একটি। তারা নানা ভুয়া তথ্য দিয়ে বুঝাতে চেষ্টা করছে এসব প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আরে মারলো কোথায় রে ভাই? প্রমাণ দেন। প্রমাণ নেই, অথচ কী লম্ফঝম্প!আমরা আম পাবলিক অর্থনীতি যতটুকু বুঝি, তা হলো…
নানা আলোচনা ও সমালোচনার পর তিনজনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪–এর ‘চূড়ান্ত’ তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় স্থগিতকৃত পুরস্কার তালিকা চূড়ান্ত করা হয়। বাদ পড়া তিনজন হলেন— মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ। তাঁরা যথাক্রমে মুক্তিযুদ্ধ, শিশুসাহিত্য এবং কথা সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। অবশ্য তাঁদের মধ্যে সেলিম মোরশেদ তালিকা স্থগিত করার পর পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশিত হয়। কিন্তু ঘোষণার পর সামাজিক ও সাংস্কৃতিক মহলে নানা বিতর্ক সৃষ্টি হয়। বিভিন্ন মহলের অভিযোগ ও আপত্তির মুখে ২৫ জানুয়ারি বাংলা একাডেমি কর্তৃপক্ষ…
জয় বাংলা রিপোর্ট বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মানবাধিকার লংঘন নিয়ে অল পার্টি পার্লামেন্টের প্রতিবেদন বাতিলে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এম পি রূপা হকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। এলিনং একটনের নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত এম পি মিস রূপা হক গত ১৬ জানুয়ারী পার্লামেন্ট পয়েন্ট অব অর্ডারে বাংলাদেশ সম্পর্কিত এপিপিজি’র প্রতিবেদনটির তীব্রসমালোচনা করেন। তিনি বলেন, এটি বাংলাদেশের অন্তর্বর্তীসরকারের বিরুদ্ধে একটি কুচক্রী পরিকল্পনার অংশ। রূপা হক পার্লামেন্টে প্রতিবেদনটির তথ্য সঠিকনয় বলে অভিযোগ তোলার পর সেটি পর্যালোচনার জন্য স্থগিত করাহয়। কিন্ত চরম বাস্তবতা হচ্ছে এপিপিজির প্রতিবেদনে প্রকাশিত তথ্যের অধিক সংখ্যক মানুষ আক্রমণের শিকার হয়েছেন। আমরা দীর্ঘদিন যাবত গভীর উদ্বগের সাথে পরিলক্ষিত করছি রূপা হক বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী…
কবির য়াহমদ মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমল বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে অন্যতম এক (কাল) অধ্যায় হতে চলেছে। এই সময়ে সংবাদ ও সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন। অনেকেই বলে থাকেন আগে বাতাবিলেবুর চাষ হতো কেবল বিটিভিতে, এখন সব টেলিভিশন চ্যানেলই একেকটা বিটিভি। কথাটি টেলিভিশন চ্যানেল নিয়ে বলা হলেও মুদ্রিত সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমেরও একই চিত্র। কথাটি ভুল নয়। এখানে সরকারের সরাসরি হস্তক্ষেপ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেশিবাদী মানসিকতা, সাংবাদিকদের চাকরিচ্যুতি, মালিকপক্ষের ব্যবসায়িক স্বার্থ, সেন্সরশিপ, সেলফ সেন্সরশিপ সব রয়েছে। এগুলো স্রেফ অভিযোগের বিষয় নয়, প্রমাণিতও কিছু কিছু। বিশেষ করে ৫ই আগস্টের ক্ষমতার পটপরিবর্তনের পর জাতীয় প্রেসক্লাব দখল, সাংবাদিকদের বহিস্কার,…