সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারা সামনেও পরাজিত হতে বাধ্য’- মাহফুজ আলম জয় বাংলা রিপোর্ট ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারা সামনেও পরাজিত হতে বাধ্য’ বলছেন মাহফুজ আলম। এ যেন ভুতের মুখে রাম নাম। এ দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এ দেশে রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। মঙ্গলবার ২৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে এ কথাগুলো বলেছেন মাহফুজ আলম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের পর কী হয়েছে, তা নিয়ে সমালোচনা করুন। ইতিহাস পর্যালোচনা করুন। কোনো…
সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। গতকাল প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। এদিন…
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ‘নারী ফুটবল খেলা’ আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও এলাকাবসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বাওনা মাঠে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতি বাওনা মাঠে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে। এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের মধ্যে প্রীতি ম্যাচ উপলক্ষ্যে মাইকিং করেন আয়োজকরা। এই প্রচারণার খবর শুনে উপজেলার বাওনা গ্রামসহ বিভিন্ন গ্রামের ‘তৌহিদি জনতা’ খেলা বন্ধের দাবিতে পাল্টা মাইকিং করে। দুই পক্ষের পাল্টাপাল্টি মাইকিংয়ের কারণে…
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার দায়িত্ব নেওয়ার পর প্রথম মার্কিন এলএনজি সরবরাহ চুক্তির নাম দিয়ে একটি খবর ইন্টারনেটে ঘুরাঘুরি করছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক ‘আর্জেন্ট এলএনজি’র সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) স্বাক্ষর করেছে সেই সেই চুক্তি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন এটা ‘ঐতিহাসিক চুক্তি’। ভালো পিআর করা হয়েছে এই চুক্তি নিয়ে। চুক্তিটি নিয়ে বাংলাদেশী মিডিয়াও খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রথমে বুঝতে পারিনি এলএনজি আমদানির চুক্তি সই করার জন্য বিডা কেন? বিডা তো করবে বিনিয়োগ চুক্তি! যাহোক, নতুন বাংলাদেশে নতুন অনেক কিছু হতেই পারে। এসব ভেবে একটু উৎসাহী হয়ে এই কোম্পানি সম্পর্কে অনুসন্ধান…
জয় বাংলা প্রতিবেদন ২৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনুসের পদত্যাগের দাবীতে মাসব্যাপী কমৃসূচী ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে- ‘১৯৭১ সালে আমাদের সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আজ ক্ষত-বিক্ষত, রক্তাক্ত জনপদ। অবৈধ ও অসাংবিধানিক জোরপূর্বক ক্ষমতা দখলদার, ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু ফ্যাসিস্ট ইউনূস ও তার দোসরদের সীমাহীন ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি আজ প্রতিহিংসার দাবানলে দাউ দাউ করে জ্বলছে। উগ্র-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও তার দোসরদের হঠাও ও বাংলাদেশ বাঁচাও। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। মানবাধিকার আজ ভূ-লুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিসর্জিত। আইনের শাসন অস্তমিত। এমতাবস্থায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,…
মাসুদা ভাট্টি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে, বাংলাদেশে শহীদ জননী জাহানারা ইমাম শুরু করেছিলেন ঘাতক-দালাল নির্মূল আন্দোলন এবং সেখানেই মু্ক্তিযুদ্ধে নিহত শহীদু্ল্লাহ কায়সার ও যুদ্ধপরবর্তীকালে নিখোঁজ হওয়া জহির রায়হানের ঘনিষ্ঠ আত্মীয় শাহরিয়ার করির দ্বিতীয় প্রধান ব্যাক্তি হয়ে ওঠেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তির বিরুদ্ধে আন্দোলনে। সেখানেই অর্থাৎ জাহানারা ইমামের কাছেই ঘাতক-দালাল নির্মূল আন্দোলনে আরেক ঘনিষ্ঠ ব্যাক্তি আসিফ নজরুল আকা নজরুল ইসলাম। বিচিত্রায় কাজ করার সুবাদে তিনি শাহরিয়ার কবিরেরও ঘনিষ্ঠ ছিলেন। সে সময় বিচিত্রাকেন্দ্রিক সাংবাদিকতায় শাহাদত চৌধুরীর আত্মীয়কূল বাংলাদেশের মিডিয়ায় একচ্ছত্র রাজ করেছে। শাহরিয়ার কবির থেকে শুরু করে আজকের বড় সম্পাদকদের অনেকের মিডিয়ায় জায়গা করে নেওয়া সেই আত্মীয়তাক সুবাদেই। খোঁজ নিলেই জানা যাবে…
কবির য়াহমদ জবরদস্তি করে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়া, নির্বাচনের অংশগ্রহণ করতে না দেওয়ার হুমকি, ছাত্রলীগ করা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করে দেওয়া, সনদপত্র বাতিল, আওয়ামী লীগ সমর্থক অজুহাত/অভিযোগ চাকরি থেকে অব্যাহতি, ব্যবসাবাণিজ্য করতে না দেওয়া, স্বাভাবিক জীবনযাপন করতে না দেওয়াসহ বিবিধ অন্যায় হিতে বিপরীত হতে পারে। এসবের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলের প্রতি নিবেদন বাড়ানো হচ্ছে। ঐক্য হচ্ছে তাদের ইস্পাত-দৃঢ়। দলটির নেতাকর্মীর প্রতি অন্যায় আচরণ অন্যদের সমব্যথী করছেও। এমন না যে আওয়ামী লীগের সকল স্তরের নেতারা লুটপাট করছিল, এমন না দলটির সকল শ্রেণির সকলে অন্যায্য সুবিধা ভোগ করছিল; এমন না যে আওয়ামী লীগ-ছাত্রলীগ ছাড়া কেউ চাকরি-ব্যবসাবাণিজ্য ও লেখাপড়ার সুযোগ…
উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষের বক্তব্য ভোরের কাগজ দেশের একটি বহুল প্রচারিত ঐতিহ্যবাহী দৈনিক। গত কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের কিছু কর্মী অযৌক্তিক ও অবাস্তব দাবি উত্থাপন করে আন্দোলনের নামে প্রতিষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন। ভোরের কাগজ প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩৩ বছরে কখনই এ ধরনের দাবি উত্থাপিত হয়নি। ভোরের কাগজ কর্তৃপক্ষের পক্ষে বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন ফেউসবুক পেইজে লিখেছেন–এ বিষয়ে ভোরের কাগজ কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে: ১. বিশেষ একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভোরের কাগজের কর্তৃত্ব দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অপচেষ্টার অংশ হিসেবে অযৌক্তিক দাবি উত্থাপন করে ভোরের কাগজের কর্মীদের একটি অংশকে বিভ্রান্ত করছে ও সহিংসতায় উস্কানি দিচ্ছে।…
এক মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুসহ ৫ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্রিফিং থেকে এসব দাবি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সামনে দিয়ে ঢাবির পরিবহন চলাচল করতে পারবে না, এমন সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। আমরা চাই না এ বিষয় নিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ুক। ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রো-ভিসি মামুন আহমেদকে সরানো না হলে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়। এছাড়া রাকিবকে মারপিট করা পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও উসকানি দাতাদের বিচারও করতে হবে। এছাড়া আহত…
আদালতে রুপার আকুতি আদালতে স্বামীসহ স্বাভাবিক জীবনে ফিরতে আকুতি জানিয়েছেন একাত্তর টিভি’র সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মিরপুর থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে তিনি এ আকুতি জানান। শুনানিকালে আদালতের কাছে কথা বলার অনুমতি চান ফারজানা রুপা। বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলতে অনুমতি দেন। রুপা আবেগাপ্লুত কণ্ঠে আদালতকে বলেন, আমার ছোট একটা বাচ্চা আছে। আমি এবং আমার স্বামী ছয় মাস ধরে কারাগারে। আমাদের জামিন দিন, যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি শেষে কঠোর পুলিশি নিরাপত্তায় সাংবাদিক দম্পতিকে আদালত থেকে নিয়ে…