Author: JoyBangla Editor

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা বহালের দাবিতে লং মার্চ টু ইউজিসি (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ায় ঘোষণা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা ইউজিসি ভবন অভিমুখে লং মার্চের ঘোষণা দেয়। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় শিক্ষার্থীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে মিছিল নিয়ে ইউজিসি ভবনের সামনে আসেন। শিক্ষার্থীরা বলেন, ভর্তি ফর্ম বাণিজ্যের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে। স্বাধীন দেশে এটি শিক্ষার্থীদের সাথে প্রহসন। পূর্বে একটি পরীক্ষা দিয়ে ২৪টি বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা করা যেত। যা ছিল খুবই শিক্ষার্থী বান্ধব। তবে আলাদা আলাদা…

Read More

গ্রেপ্তারি পরয়ানা জারি হয়েছে নায়িকা পরীমণির বিরুদ্ধে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে, টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে শনিবার পরীমণি যে পোস্ট দিয়েছেন, তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে। এবার নিজেই সেই বিষয়ে মুখ খুলেছেন পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পরী জানিয়েছেন, যে যা মন…

Read More

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে বাংলা একাডেমী মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে। এদিকে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও শনিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে বলেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে- এই সব কিছুই দেখতে হবে।’ তিনি আরো বলেন, ‘একাডেমির আমূল…

Read More

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার ২৫ জানুয়ারি রাতে ফেসবুক টাইমলাইনে তিনি লিখেছেন, “এতো চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!” পরীমণি তার পোস্টে উল্লেখ করেছেন যে, তার আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং কণ্ঠশিল্পী পরশীও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।

Read More

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হসিনার সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলেছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে। যাদের বক্তব্য নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই পত্রিকাটি প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ সরকারের বক্তব্য নেয়নি। .. . . . . . . . .. . . . . . . . . . . . . শুক্রবার…

Read More

দ্য সান ২৪ প্রতিবেদন শফিউল আলম চৌধুরী নাদেল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে পরিচয় স্কুল গণ্ডী পেরোনোর আগেই। পরবর্তীতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক। পরে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন দীর্ঘদিন। ২০১৯ সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের পর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০২২ সালে অনুষ্ঠিত সম্মেলনেও আবার দায়িত্ব পান সাংগঠনিক সম্পাদকের। বিএনপি জামায়াত জোট সরকার ও ওয়ান ইলেভেনের সময় কারাভোগ করেছেন। এবারও রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় অর্ধ শতাধিক মামলার আসামি তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ…

Read More

তুষার গায়েন [বাংলা সাহিত্যে হাংরি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মলয় রায়চৌধুরীকে নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে খড়্গপুর, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত লিটলম্যাগ ‘অর্কিড’ (জানুয়ারি ২০২৫)। সম্পাদকের বিশেষ অনুরোধে হাংরি আন্দোলন এবং মলয় রায়চৌধুরীকে নিয়ে আমার উপলব্ধি ও মূল্যায়ন সংক্ষেপে হাজির করার চেষ্টা করেছি একটি প্রবন্ধে, যা এই সংখ্যায় মুদ্রিত হয়েছে। সম্পাদক স্বাতী রায়কে ধন্যবাদ, লেখাটি পড়ার আমন্ত্রণ!] – – – – – – – মলয় রায়চৌধুরী সারা জীবন সাহিত্যজগতে মূলধারার উজান স্রোতে সাঁতার কেটেছেন যা প্রতিষ্ঠান বিরোধী ধারা হিসাবে পরিচিত। সাহিত্য ও সৃষ্টিশীলতাকে সব রকমের ক্ষমতাকেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত ও স্বাধীন রাখার প্রত্যয় থেকে তাঁর এই আদর্শিক অবস্থান যা ভারতের বাংলাভাষী বিভিন্ন…

Read More

১৭৬৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত ঔপনিবেশিক সময়ে ব্রিটেন ভারতীয় উপমহাদেশ থেকে ৬৪ দশমিক ৮২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্য সম্পদ নিয়ে গেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক অধিকার সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের সর্বশেষ বৈশ্বিক বৈষম্যবিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ৬৪ দশমিক ৮২ ট্রিলিয়ন ডলারের এই সম্পদের মধ্যে ৩৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ভোগ-দখল করেছেন ব্রিটেনের শীর্ষ ১০ শতাংশ ধনী জনগণ। এই অর্থের পরিমাণ এত বেশি যে ৫০ পাউন্ড মূল্যের নোট দিয়ে লন্ডন শহরকে প্রায় চারবার মোড়ানো সম্ভব। আন্তর্জাতিক অধিকার সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের প্রতিবেদনটি ‘টেকার্স, নট মেকার্স’ শিরোনামে প্রকাশিত হয়েছে। এতে দেখানো হয়েছে, আধুনিক বহুজাতিক…

Read More

টাঙ্গাইলের কালিহাতিতে অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণির আসার কথা ছিল। এ খবরে তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছিলেন। তার এ আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা। গত সপ্তাহ দুয়েক ধরে বিষয়টি নিয়ে চলে আলোচনা-সমালোচনা। একপর্যায়ে পরীমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। এ অবস্থায় চাপের মুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ হারল্যান স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল। স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে…

Read More

অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বিএনপি জামায়াতসহ বাংলাদেশপন্থিরাই এদেশে রাজনীতি করবে। এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। শনিবার ২৫ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুরে হাজিগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।…

Read More