সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এই পরিমাণ ছিল মাত্র ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ গত সাত বছরে বৈদেশিক ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি, যা অর্থনীতির ওপর বাড়তি চাপের শঙ্কা তৈরি করছে। সরকারি খাতে ঋণ ৮৪ বিলিয়ন ডলার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বৈদেশিক ঋণের মধ্যে সরকারি খাত নিয়েছে ৮৪ বিলিয়ন ডলার, যা মোট ঋণের প্রায় ৮১.৫ শতাংশ। বাকি ১৯ বিলিয়ন ডলার গ্রহণ করেছে বেসরকারি খাত। এই সময়ে সরকারি খাতের ঋণ বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ হারে এবং বেসরকারি খাতে বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ হারে। সুদ পরিশোধের চাপ বাড়ছে…
মঞ্চ, টিভি, চলচ্চিত্র থেকে বিজ্ঞাপনচিত্র—বিচিত্র সব চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন সবার চেনা। সংস্কৃতিক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত গতকাল পেলেন ‘মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০২৫’। তাঁর জীবনের গল্প শোনাচ্ছেন লতিফুল হক আবুল হায়াত মঞ্চ, টিভি, চলচ্চিত্র থেকে বিজ্ঞাপনচিত্র—বিচিত্র সব চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন সবার চেনা মুখ ‘এই লও তোমার বিপাশা,’ ছয় দিন বয়সী নবজাতককে কোলে দিতে দিতে বললেন ফুফুশাশুড়ি। দিনটা ১৯৭১ সালের ২৯ মার্চ। যেকোনো বাবার জন্যই প্রথম সন্তান কোলে নেওয়ার মুহূর্তটা আবেগের, আবুল হায়াতের জন্য মুহূর্তটা আরেকটু বিশেষ। কারণ, একাত্তরের সেই উত্তাল দিনে তিনি হাসপাতালে, কোমা থেকে সবে ফিরেছেন! জীবনে আবার এমন প্রবল…
মানবজমিনের নিষিদ্ধ প্রতিবেদন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত চারদিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যেই দু’দফা বৈঠকের খবর রয়েছে। ‘২০২৬-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু’দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে সাতজন। ভেতরে চার, বাইরে তিন। এরা সবাই সু-শিক্ষিত কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির…
আবারও কি ইমোশনাল ব্ল্যাকমেইলের ফাঁদে জাতিকে নামানো হচ্ছে? ইউনুসের পদত্যাগ গুঞ্জন ঘিরে রাজধানীর রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ করে জামায়াত ও শিবিরের অভ্যন্তরে যে ধরনের আতঙ্ক ও ছটফটানি দেখা যাচ্ছে, তা ন্যূনতম কৌশলগত আত্মবিশ্বাসের সংকটকেই সামনে এনে দিচ্ছে। একদিকে এনসিপি ভেতর থেকে প্রায় ফাঁপা, বিএনপির সাথে সম্পর্ক এখন কার্যত ছিন্ন, অন্যদিকে সমন্বয়ক নামে পরিচিত কিছু ভাসমান শক্তি এখন ‘প্রয়োজন ফুরালে দূরে ঠেলো’ নীতিতে কাজ করছে। ফলে ইউনুসের পদত্যাগ সম্ভাবনার খবরে সবচেয়ে বেশি দিশেহারা হয়ে পড়েছে জামায়াত-শিবির গোষ্ঠীই। জামায়াতের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে একটি জরুরি বৈঠক ডেকেছে যাতে ‘ঐক্য’ টিকিয়ে রাখার আপিল জানানো হয়েছে। রাজনৈতিকভাবে এটি খুবই তাৎপর্যপূর্ণ—কারণ, এই ‘ঐক্য’…
।। ড. মামুনুর রশীদ।। গত ১৫ বছর বাংলাদেশে দেশবিরোধী শক্তি – যারা এখন ক্ষমতা দখল করেছে – ক্রমাগত শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ এবং তার সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছে এই বলে যে শেখ হাসিনা দেশের মানুষকে হাজার হাজার কোটি টাকা ঋণের মধ্যে রেখে পালিয়ে গেছেন। আসলেই কি তাই? আসুন ডাটা দিয়ে দেখি। নিচের চিত্র থেকে আপনি চারটা দেশের ঋণ এবং জিডিপির অনুপাত পাবেন ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত। এই ঋণ ফিনান্সিয়াল সিস্টেম থেকে সরকারের নেয়া ঋণ। এই চারটা দেশ হলো বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং মালয়েশিয়া। ফিগারগুলো দেয়া হয়েছে অনুপাতে (%)। তথ্যগুলো বাংলদেশ ব্যাংকের সাথে ম্যাচ করে সঠিক পাওয়া গেছে। প্রথমেই…
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন প্রণয়ন মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করেছে। ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার ও গুরুতর লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরে এসে ইউনূসের সরকার শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টা করছে। হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ১২ই মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের একটি কঠোর সংশোধনী ব্যবহার করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। যার ফলে দলটির সমর্থনে সভা, প্রকাশনা এবং অনলাইনে বক্তব্য প্রচার করা যাবে না। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের আমলে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া গুমের ঘটনাগুলো মোকাবিলায় প্রস্তাবিত…
।। উম্মে ফারহানা।। ‘একবার নারী হও, হে প্রভু!’ খুব নাটকীয় শোনালেও আসলে এটি একটি গল্পের শিরোনাম। ‘হার্ট ল্যাম্প’ নামের যে গল্প সংকলনের জন্য কন্নড় ভাষার লেখক বানু মুশতাক এ বছর বুকার পুরস্কার পেলেন সেই সংকলনের শেষ গল্প এটি। একজন ভারতীয় মুসলিম নারীর বিবাহিত জীবনের গ্লানি আর বেদনার বয়ান স্বগতোক্তির আকারে লেখা এই গল্পে। বানু মুশতাকের গল্পের বিষয়বস্তু প্রধানত নারীর জীবন, বর্ণপ্রথা, ধর্মীয় গোঁড়ামি আর তার ফলে সৃষ্ট বঞ্চনা আর নিপীড়ন যা প্রতিনিয়ত নারীর মেধা আর সম্ভাবনাকে ধ্বংস করে–সেসব মান্ধাতার আমলের প্রথার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন সব সময়। ভারতীয় সমাজে মুসলিম আর নারী হওয়ার অর্থ দুইভাবে প্রান্তিক অবস্থান। ৭৭ বছর বয়সী এই…
অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অনেকে আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’ শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫-এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন বাজেট নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ নয়। আর আইএমএফ যেটা চেয়েছিল, সেটা এবার চাপিয়ে দিতে…
কান চলচ্চিত্র উৎসবের জমকালো পর্দায় ভেসে উঠল বাংলাদেশের এক শান্ত অথচ সাহসী গল্প। আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ আজ প্রদর্শিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবে। একইসঙ্গে ইতিহাসের পাতায় জ্বলজ্বলে অক্ষরে লেখা হয়ে গেল বাংলাদেশের নতুন এক অধ্যায়। একটি কিশোর, একটি গান, একটি প্রতিবাদ সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলী। উপকূলের এক নিষিদ্ধ গানে আশ্রয় নেওয়া কিশোর, যে নিজের কণ্ঠে বাঁচার, বদলানোর, এবং পালানোর গল্প বলে। এমন এক সমাজে, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না, সেখানেই আলী গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এই সরল ইচ্ছার পেছনে লুকিয়ে থাকে ইতিহাসের গা ছমছমে স্তর, প্রশ্ন তোলে পরম্পরা ও…
গত ২০মে শহীদ আলতাব আলী পার্কে ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সায়েদ আহমেদ সাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান…