সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
মহান মে দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী-মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা। ১৮৮৬ সালের ৪ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা নিজেদের প্রাণের বিনিময়ে সারাবিশ্বের শ্রমিকদের জন্য দৈনিক আট ঘন্টা শ্রমের সীমা আদায় করে নেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে হে মার্কেটে আত্মাহুতি দেওয়া শ্রমিকদের স্মরণে প্রতিবছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে। কেবল ইতিহাস নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মানজনক পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার জন্য এই দিন গুরুত্বপূর্ণ এক স্মারক। শোষিত মানুষের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ…
বাংলাদেশে বিচারের নামে এখন যা চলছে, তাকে আর বিচারব্যবস্থা বলা যায় না। আদালতের নাম ব্যবহার করে যা করা হচ্ছে, তা মূলত রাজনৈতিক প্রতিশোধ। স্বৈরাচার ইউনুসের নেতৃত্বে যে শাসনব্যবস্থা গড়ে উঠেছে, তা আমার পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিগুলোর পেছনে লেগেছে—কোনো অভিযোগ, প্রমাণ, বিচার কিংবা রায় ছাড়াই। এই তালিকায় আছে ‘সুধা সদন’—আমার বাবার হাতে গড়া সেই বাড়ি, যা এই সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। আরও আছে ঢাকার বাইরের জমিজমা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পরিবারের হেফাজতে ছিল। এই পুরো প্রক্রিয়ায় আইনের শাসনের বিন্দুমাত্র কোনো উপস্থিতি নেই। দুর্নীতির কোনো প্রমাণ নেই, নেই কোনো মামলার রায়, এমনকি কোনো অভিযোগও আনুষ্ঠানিকভাবে…
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। পরে বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক…
অভিনেতা সিদ্দিকের ওপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যমের সঙ্গে আলাপে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পী এবং অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। মঙ্গলবার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, তা মব ভায়োলেন্স। এই মব ভায়োলেন্সকে তো ঠেকাচ্ছে না। কেন জানি মনে হচ্ছে, মব ভায়োলেন্সকে নীরবে বলা হচ্ছে, করে যাও। আমাদের কিছুই করার নেই!’ অভিনয়শিল্পী সংঘের সদ্য নির্বাচিত সভাপতি আজাদ আবুল কালাম বললেন, ‘একজনের রাজনৈতিক চিন্তাচেতনা থাকতে পারে। অভিনেতা হিসেবে সিদ্দিক সবার কাছে পরিচিত। তাকে এভাবে রাস্তায় ধরে মেরে দেবে কিছু লোক! দলবদ্ধভাবে এসে শারীরিকভাবে আঘাত করছে, আক্রমণ করছে,…
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ মোড় নেওয়া দিন। বিদেশি শক্তি ও দেশীয় জেহাদি গোষ্ঠীর সহায়তায় একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে একটি এনজিওপন্থী, সুদনির্ভর প্রশাসন জোর করে গঠন করা হয়। তার পর থেকে দেশের অর্থনীতি একটি দুর্বল, ভঙ্গুর কাঠামোয় রূপ নিতে শুরু করে। সেই পতনের সবচেয়ে দৃশ্যমান লক্ষণগুলোই এখন দেশের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। যেমন একটি শিরোনাম বলছে, “সংকুচিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।” এই সংকোচন কেবল অর্থনৈতিক চক্রের স্বাভাবিক ওঠানামা নয়, বরং এটি স্পষ্টভাবে রাজনৈতিক উত্থান-পতনের ফল। ক্ষমতা দখলের পর থেকে সরকার যে হারে ব্যয়বহুল ও ত্রুটিপূর্ণ মেগা প্রকল্প চালু করেছে এবং উৎপাদন ও কৃষি…
বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি, জাতিসংঘ ও ইন্টারপোলের অভিযোগ দায়ের করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লুমেন কমিউনিট্যাটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই পিটিশন দাখিল করা হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ড. ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযোগে ড. ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতায় আঁতাত এবং সাংবিধানিক অন্তর্ঘাতের অভিযোগ আনা হয়েছে। লুমেন কমিউনিট্যাটিস ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে গত ২১শে এপ্রিল এই পিটিশন দাখিল…
মাত্র ১৪ বছর বয়সেই এক বিপ্লবী উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছে ওডিশার রাউরকেলার এক স্কুলছাত্রী তেজস্বিনী প্রিয়দর্শিনী। তার আবিষ্কার — একটি “Compressed Air Bike”, যা প্যাডেল ছাড়াই চলে এবং মাত্র ১০ কেজি বাতাসে ৬০ কিমি পথ অতিক্রম করতে পারে! কীভাবে সম্ভব হোল এই উদ্ভাবন? একদিন স্থানীয় একটি টায়ার মেরামতির দোকানে সে দেখছিল, কীভাবে এক মেকানিক একটি এয়ার গান দিয়ে টায়ার খোলার কাজ করছিল। সেই মুহূর্তেই তার মনে প্রশ্ন আসে — যদি বাতাস দিয়ে এত শক্তি তৈরি হয়, তবে সেটিকে কি যানবাহন চালাতে ব্যবহার করা যায়? সেই চিন্তা থেকেই তার যাত্রা শুরু। বাবা নটবর গোঁচাইতের সহায়তায় সে একটি এয়ার ট্যাঙ্ক, স্টার্টার…
ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের পরনে থাকা কাপড় ছিঁড়ে ফেলা হয়। আজ মঙ্গলবার রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে রমনা থানায় হস্তান্তর করা হয়। রমনা থানা-পুলিশ জানায়, অভিনেতা সিদ্দিকুর রহমানকে কিছু লোক ধরে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে। আজ বিকেলে সিদ্দিকুরকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ছয়-সাতজন লোক সিদ্দিকুর রহমানকে ধরে ফুটপাত দিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর পরনে থাকা কাপড় ছেঁড়া দেখা যায়। এ সময় তাঁকে মারধর করা হয়। ভিডিওতে শোনা যায়, সিদ্দিক আওয়ামী লীগের দোসর। বৈষম্যবিরোধী…
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে গত বছরের…
।। মনজুরুল হক।। যে সরকার প্রথম থেকেই ‘মিথ্যা’ আর ‘ধোকাবাজী’ দিয়ে জনগণকে প্রতারিত করছে তাদের বিবৃতির বিশ্বাসযোগ্যতা নেই। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন যে বলেছেন-“রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্তসাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার।“ এখানে তিনি ‘সম্মত’ শব্দটি ব্যবহার করছেন। অথচ কক্সবাজার-টেকনাফ-শিলখালী অঞ্চলের জনগণ দেখছে; সেখানে ইতোমধ্যে ‘করিডোর প্রকল্পের কাজ’ শুরু হয়ে গেছে। তৌহিদ হোসেন যু ক্ত রা ষ্ট্রের নাম না বলে ‘জাতিসংঘ করিডোর করতে চায়’ বলেছেন। অর্থাৎ এখানেও অসত্য বয়ান। 📍 তিনি স্বীকার করছেন- “সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনও না…