Author: JoyBangla Editor

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত সচিব (পিএস)দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরও একজনকে সরানো হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত তিনজন উপদেষ্টার পিএসকে তাদের পদ থেকে অপসারণ করা হলো। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগগুলোর সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সর্বশেষ কর্মকর্মর্তার নাম মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। সড়ক, রেল ও বি দ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস থাকা অবস্থায় নানা আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে স্বর্গ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হয়ে গেলে উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট…

Read More

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত দেড় বছরে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা। এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৩ লাখ ১৩ হাজার। বাংলাদেশের ইউনূস সরকার মিয়ানমার যুদ্ধে বাংলাদেশের জড়ানোর কথাও স্বীকার করেছে। রোহিঙ্গা চাপের সঙ্গে নতুন করে আরো সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) যৌথভাবে নতুন আসা এসব রোহিঙ্গার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্তে আইরিশ স্ক্যানিংয়ের অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার। ইউএনএইচসিআর গত সপ্তাহে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়কে চিঠি দিয়ে নতুন আসা রোহিঙ্গাদের…

Read More

প্যারিস, ফ্রান্স | ২৭ এপ্রিল ২০২৫: ফ্রান্স-ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) ব্যারিস্টার তুরিন আফরোজের উত্তরা পশ্চিম থানায় হেফাজতে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। গত ৮ থেকে ১২ এপ্রিল ২০২৫-এ পুলিশ রিমান্ডের সময় তাঁর ওপর নৃশংস শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বিশ্বাসযোগ্য সূত্র এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর এবং বিশিষ্ট আইনজীবী তুরিন আফরোজকে হেফাজতে থাকাকালীন দুই নারী পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক পোশাকে একজন পুরুষ ও একজন নারী মিলে নির্যাতন করেছেন। তাঁকে লাঠি দিয়ে উরু ও পায়ে প্রহার, লাথি, চড়, ঘুষি এবং শরীরের পেছনের…

Read More

১৯৭১ সালে এ দেশকে মুক্ত করার জন্য লাখো শহীদের রক্ত প্রবাহিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে ছিনিয়ে আনা এই স্বাধীনতা কোনো দলীয় সম্পদ নয় — এটি বাংলাদেশের অস্তিত্বের মৌলিক পরিচয়। অথচ আজও এই মাটিতে, এই বাংলায় সেই রক্তচক্ষু দেখানোর দুঃসাহস দেখায় জামাতের উত্তরসূরিরা! কোথা থেকে আসে এদের এত বড় সাহস? এদের বুকের পাটা এত শক্ত হলো কীভাবে? চাঁপাইনবাবগঞ্জের মাটিতে গতকাল যা ঘটেছে, তা শুধু দুঃখজনক নয়, এটি স্বাধীন বাংলাদেশের বুকে প্রকাশ্য ছুড়ি গেঁথে দেয়া! মুক্তিযোদ্ধা মো. তরিকুল আলম — একজন যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন — যখন মুক্তিযুদ্ধের পবিত্র ইতিহাস রক্ষার জন্য মুখ খুললেন, তখনই জামাতের লেলিয়ে দেওয়া…

Read More

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই বছর? তবু তো ১৬! ওই বয়সেই আইপিএলের রেকর্ড এলোমেলো করে দেওয়া এক সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়েলসে খেলা এই ওপেনার। গুজরাট টাইটান্সের ২১০ রান তাড়া করতে নেমে তরুণ এই ব্যাটার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাও আবার তার খেলতে নামা তৃতীয় আইপিএল ম্যাচে। ৩৫ বলে করা তার এই সেঞ্চুরি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। বৈভবের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরির রেকর্ড তিনি ভেঙে দেবেন। আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরির কীর্তি আছে তার। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইউসুফ…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য যে করিডোর তৈরি করার সিদ্ধান্ত, সেটি সব দলের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। সরকারের দায়িত্ব ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে কথা বলা। কারণ আমরা রোহিঙ্গাদের নিয়ে এমনিতেই সমস্যায় আছি, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা গাজায় পরিণত হতে চাই না। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নেই, সমস্যা হলে কার কাছে যাবেন। স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না। এজন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটা হউক, নির্বাচনটাও…

Read More

স্পেন ও পর্তুগালে তীব্র বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। এতে দেশ দুটির গণপরিবহনব্যবস্থা অচল হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। সোমবার দিনের শুরুতে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। বিদ্যুৎ সেবাদাতা সংস্থাগুলো গ্রিড পুনরুদ্ধারের চেষ্টা করছে। স্পেনের জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান রেড ইলেকট্রিকা জানিয়েছে, বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে ৬ থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি সাইবার হামলা বলে ধারণা করা হচ্ছে, তবে সমস্যার উৎস এখনও পুরোপুরি শনাক্ত হয়নি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাসপাতাল, পরিবহন নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। মেট্রো রেল ও লিফটে আটকা পড়েছেন অনেক মানুষ।…

Read More

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও চলমান সহিংসতায় আরও গভীর সঙ্কটে পড়েছে। বিশ্ব ব্যাংক তাদের সর্বশেষ প্রতিবেদনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য দেশের জিডিপি প্রবৃদ্ধি মাত্র ৩.৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পূর্বাভাস থেকেও কম। বিশ্ব ব্যাংক এর প্রতিবেদনে জানিয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা এই পতনের মূল কারণ। অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে নাজুক করে তুলেছে। সম্প্রতি, রাজনৈতিক বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন, নির্বাচনী স্বচ্ছতায় ঘাটতি এবং সহিংস আন্দোলনের কারণে দেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সহিংসতা শুধু মানবাধিকার…

Read More

বাংলাদেশের বিদ্যুৎ খাত ছিল এক সময়ের গর্ব। শিল্প, কৃষি, চিকিৎসা, শিক্ষা—সবকিছুর মেরুদণ্ড হয়ে উঠেছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। কিন্তু সেই শক্তির খাতটাই আজ নিজেই পঙ্গু, নিজেই অচল। ২০২৫ সালের এপ্রিল মাসে খুলনা, বরিশাল, যশোর ও ফরিদপুর অঞ্চলে যখন সন্ধ্যার দিকে পুরো অঞ্চল অন্ধকারে তলিয়ে গেল, তখন মানুষ শুধু আলো হারায়নি, হারিয়েছে আস্থা—রাষ্ট্র ও শাসনের ওপর। এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়, বরং একটি দীর্ঘ মেয়াদী অব্যবস্থাপনা, রাজনৈতিক চক্রান্ত, দুর্নীতি আর ভয়াবহ অবহেলার পরিণতি, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত একটি অবৈধ, জবাবদিহিহীন এবং জনগণবিচ্ছিন্ন সরকার। এই সরকার ক্ষমতা দখলের পর থেকেই প্রতিটি খাতে যেভাবে লুটপাট চালিয়েছে, বিদ্যুৎ খাত তার চূড়ান্ত ভুক্তভোগী। মোহাম্মদ…

Read More

রাজধানীর রাজপথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের ওপর চলছে ‘ইউনুসীয় নির্যাতন’। গত সাত দিনে (১৯ থেকে ২৫ এপ্রিল ২০২৫) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত সাঁড়াশি অভিযানে ঝটিকা মিছিল করার অভিযোগে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী পরিবারের ৫৬ জন নেতা-কর্মীকে #গ্রেফতার করা হয়েছে। #গ্রেফতারদের তালিকায় আছেন জেলা পর্যায়ের সাবেক চেয়ারম্যান থেকে শুরু করে থানা-ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা। #ইউনুসের #অবৈধ শাসনের মূল উদ্দেশ্য এখন পরিষ্কার—আওয়ামী লীগের রাজনীতিকে দমন করে #বিএনপি-#জামাত চক্রের #সন্ত্রাসী নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করা এবং তার সমর্থিত কিংস পার্টি কে বাংলাদেশের মসনদে বসানো এখন রাজপথে আওয়ামী লীগের অস্তিত্ব কি ইউনুস সরকারের টার্গেটে? গ্রেফতারকৃতদের তালিকা : শামীম আহমেদ…

Read More