Author: JoyBangla Editor

।। সাব্বির খান।। “বাংলাদেশে এখন সাংবাদিকতা করে কারা?”৫ই আগস্টের পর সারাদেশের প্রায় ১ হাজারের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। বেসরকারী টিভি, পত্রিকা দখল করা হয়েছে। মিডিয়াগুলোর বিভিন্ন পর্যায়ের স্বনামধন্য ও উঠতি সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। ৩২৭ জন সাংবাদিকের নামে হত্যাসহ অন্যান্য মামলা দেয়া হয়েছে। সারাদেশে বিভিন্ন সময়ে ৩১ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। চার দফায় দেশের ১৬৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশের প্রেসক্লাব থেকে ৯২ জন সাংবাদিককে বহিস্কার ও সদস্যপদ স্থগিত করা হয়েছে। ব্যাংক হিসাব তলবের নামে ৪৭ জন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে। শতাধিক সাংবাদিককে বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনেকের ব্যাংক হিসাব…

Read More

বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি সিদ্ধান্ত গ্রহণে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই-কে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির জন্য লজিস্টিক সাপোর্ট প্রদানের লক্ষ্যে সীমান্তে করিডোর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অথচ এই সিদ্ধান্তে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা তথ্য আদান-প্রদান করা হয়নি, যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রাপ্ত তথ্য অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক ডিজিএফআই এবং এনএসআই-এর দুই কর্মকর্তা জানান, গত পরশু পররাষ্ট্র উপদেষ্টা রাখাইনে করিডোর প্রদানের বিষয়ে বাংলাদেশের সম্মতি প্রকাশের আগ পর্যন্ত এই দুই সংস্থার…

Read More

জাতিসংঘের নেতৃত্বে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা চালু তথা (হিউম্যানিটারিয়ান করিডর) এর প্রস্তাবে সায় দিয়েছে ঢাকা। এটি চালু হলে তাতে লজিস্টিক (কারিগরি) সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপির সঙ্গে আলাপে মঙ্গলবার এমনটা জানান। বলেন, রাখাইনে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তার উদ্যোগ নেয়া হলে বাংলাদেশ তাতে কারিগরি সহায়তা দিতে আগ্রহী আছে। আমরা বিশ্বাস করি, জাতিসংঘের সহায়তায় মানবিক সহায়তার মাধ্যমে রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, যা শরণার্থীদের ফেরার অনুকূল পরিবেশ তৈরি করবে। এদিকে কেন্দ্র তথা মিয়ানমার সরকারকে বাইপাস করে বিদ্রোহী নিয়ন্ত্রিত আরাকান বা রাখাইনে এমন করিডরে আপত্তি তুলেছে মিয়ানমারের সরকার। বিষয়টি স্বীকার…

Read More

জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৯ এপ্রিল) মোদির নয়াদিল্লির বাসভবনে বৈঠকটি হয়। কাল বুধবার তিনি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) সঙ্গে আলোচনায় বসবেন। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকের সঙ্গে বৈঠক করলেন তিনি। সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ জানিয়েছে, বৈঠকে মোদি জানিয়েছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন কবে, কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে…

Read More

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ অনুষ্ঠান হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বরখাস্ত করা হয়েছে এটিএন বাংলার একজন সাংবাদিককেও। ইউনূস-সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ঘিরে এই সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলেছে। গতকাল রোববার বিকেলে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর প্রেস কনফারেন্স ঘিরে তৈরি হয় বিতর্ক। সেখানে অংশ নেওয়া একাধিক টেলিভিশন সাংবাদিক উপদেষ্টার বক্তব্যের বিরোধিতা করে প্রশ্ন করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে যায় দীপ্ত টিভির প্রধান সংবাদ অনুষ্ঠানটি। জুলাই মাসের সহিংসতা নিয়ে উপদেষ্টার বক্তব্যের জবাবে তিন সাংবাদিক— দীপ্ত টিভির রহমান মিজান, চ্যানেল আইয়ের বাশার এবং এটিএন বাংলার ফজলে রাব্বি— একাধিক প্রশ্ন তোলেন।…

Read More

বিগত বছরের ৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারকে উৎখাত করে একটি দেশবিরোধী গোষ্ঠী অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। অবৈধ দখলদার গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালায়। পাশাপাশি তাদের উস্কানিতে সৃষ্ট মবসন্ত্রাস নির্বিচারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ফলে দেশের জনগণের জানমাল চরমভাবে হুমকির মুখে পড়ে। শত প্রতিকূলতার মাঝে বিপন্ন এই সময়েও নীতি এবং আদর্শের প্রতি অবিচল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গণবিরোধী ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অন্যের প্রতি পাশে যেমন দাঁড়িয়েছে তেমনি…

Read More

কানাডার সাধারণ নির্বাচনে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি সরকার গঠনের মতো যথেষ্ট আসন জিতেছে বলে আভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ। তবে ৩৩৮ আসনের হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। খবর বিবিসির। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিবিসি বলছে, লিবারেলরা ১৫৬টি আসন পেয়ে জয়ের পথে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭২ আসন থেকে তারা এখনও পিছিয়ে রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম লিবারেল পার্টির সরকার গঠনের পূর্বাভাস দেওয়ার পর দলটির সদর দপ্তরে উল্লাস ধ্বনি শোনা যায়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ নাকি সংখ্যালঘু সরকার হবে, তা এখনও স্পষ্ট নয়।…

Read More

কাশ্মিরে ভয়াবহ জঙ্গি হামলার জেরে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এমন উত্তপ্ত মোড় নিয়েছে যে, তা যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের একটি অংশ। আর এমন শঙ্কাই প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়েছেন, ভারতের সামরিক আক্রমণ যে কোনো সময় শুরু হতে পারে বলে তার আশঙ্কা। এই সাক্ষাৎকারের পর পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি ও জিও নিউজ তাকে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করে। জিও নিউজকে দেওয়া বক্তব্যে খাজা আসিফ বলেন, ‘আগামী দু’তিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে…

Read More

ঢাকা ইপিজেডের (ডিইপিজেড) বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ফলে ২৮শে এপ্রিল, সোমবার দুপুর ১টা ১০ মিনিট থেকে ইপিজেডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। বাধ্য হয়ে কারখানাগুলো শ্রমিকদের ছুটি দিতে শুরু করেছে। ডিইপিজেডের কর্মকর্তারা জানিয়েছেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন করে দেয়, ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কিছু কারখানা জেনারেটর চালিয়ে অল্প সময়ের জন্য উৎপাদন চালু রাখার চেষ্টা করলেও ব্যয়বহুল ব্যবস্থার কারণে তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপরই কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার স্বার্থে পল্লী…

Read More

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আইনজীবীদের মারধরের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির আইনজীবীরা এই হামলা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রিজন ভ্যানে ওঠানোর পরও আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান অব্যাহত রাখেন। হামলার নেতৃত্বে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। আদালত চত্বরে আইনজীবী কর্তৃক মামলার আসামী ও দেশের একজন প্রশিদ্ধ আইনজীবীর উপর হামলার ঘটনায় অবাক হয়েছেন দেশবাসী। আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হাফেজ সোলাইমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য তাকে জ্যেষ্ঠ…

Read More