সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
পেছনে কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য, সামনে দেখে মনে হচ্ছে স্বামীটি মাটির নরম বিছানায় শুয়ে আছেন। স্ত্রী পাশেই নানা গল্প করছেন। প্রথম দেখায় আমিও বুঝতে পারিনি লাশ নিয়ে বসে আছেন স্ত্রী। অথচ কাশ্মীর যাওয়ার আগে নিশ্চয় নানা পরিকল্পনা করেছিলেন দুজন। যাওয়ার আগে নিশ্চয় প্রচুর ভ্লগ দেখেছিলেন। নানা তথ্য নিয়েছিলেন। কোন হোটেলে থাকলে পুরো কাশ্মীর দেখা যায় সেটা ভেবে বাজেট বাড়িয়েছিলেন। হতে পারে তাদের বিয়ের পর এটাই প্রথম ঘুরতে যাওয়া। অথবা অনেকবারের একবার। নতুন পোষাক কিনেছিলেন হয়তো। কোন দিন কোন পোষাকটা পড়ে বের হবেন সে পরিকল্পনাও করেছিলেন নিশ্চয়। কোন রেস্তোরাঁয় কোন খাবারটা খেতেই হবে সেটাও হয়তো দুজন মিলে ঠিক করে রেখেছিলেন আগেই। মুখোমুখি…
লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মীদের মারধর করে দুটি ক্যাশবাক্স থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। হামলার এ ঘটনায় টোল প্লাজার পাঁচ কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাতের এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন তিস্তা সড়ক সেতুর টোল আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রংপুর শহরের মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালকমণ্ডলীর সদস্য মো. নাজমুল আলম। মামলার অভিযোগে বলা হয়েছে, টোল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মাহফুজার রহমান ওরফে রাজু (৪০) নামের স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল এই হামলা চালায়। মামলার প্রধান আসামি মাহফুজার রহমান ওরফে রাজু লালমনিরহাট…
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তারপর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ঘোষণা করে নয়াদিল্লি। পাকিস্তানিদের ভিসা বাতিল থেকে শুরু করে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত, অটারি সীমান্ত বন্ধের কথা ঘোষণা করা হয়। এক দিনের মাথায় পাকিস্তানও পদক্ষেপ নিল। ভারতের পাঁচের বদলে তারা আটটি পদক্ষেপের কথা জানিয়েছে। সঙ্গে দীর্ঘ বিবৃতিতে ভারতের একাধিক নীতির কড়া সমালোচনা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিরোধ কাশ্মীর। জাতিসংঘের একাধিক প্রস্তাবে তা স্বীকৃত। কাশ্মীরের মানুষের অধিকারকে পাকিস্তান সমর্থন করে। ভারতের রাষ্ট্রীয় নিপীড়ন সেখানকার মানুষ পছন্দ করে না। এতে কাশ্মীরে…
‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের স্লোগান— ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’। ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি একটি…
সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) টেলিগ্রাফ ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। এদিন কাশ্মীরে হামলায় নিহতদের জন্য প্রার্থনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন ট্যামি ব্রুস। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার দায় স্বীকার…
ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। সূত্রগুলো আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার কয়েক দিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলি হলো। এই হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে পাকিস্তানের…
ঐতিহ্যটা তাহলে ধরে রেখেই চলেছে ব্রাইন এফকে!নরওয়ের এই ফুটবল ক্লাব গত মাসে ম্যাচসেরার পুরস্কার দিয়েছিল চার ট্রে ডিম। এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ। আর সোমবার রাতে ম্যাচসেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হচ্ছে একটি আস্ত ভেড়ার বাচ্চা! এই পুরস্কার পেয়ে খুশিতে আটখানা অ্যাক্সেল ক্রাইগার। ২৭ বছর বয়সী ক্রাইগার ব্রাইন এফকের ডিফেন্সিভ মিডফিল্ডার। সোমবার নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচে হেগসুন্দকে ৩–১ গোলে হারায় ব্রাইন। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্রাইগার। ৮৬ মিনিটে মাঠ ছাড়ার আগপর্যন্ত তিনি দারুণ খেলেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন সাদা ফুটফুটে ভেড়ার বাচ্চা। মেষশাবক হাতে ক্রাইগারের ছবি ব্রাইনই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।…
ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হামলায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, “কাশ্মীরের পহেলগাঁওয়ে যে বর্বর জঙ্গি-সন্ত্রাসী হামলার মাধ্যমে নিরপরাধ পর্যটকদের হত্যা করা হয়েছে, তা মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” আওয়ামী লীগ মনে করে, বিশ্বসভ্যতায় এ ধরনের জঘন্য হামলার কোনো স্থান নেই। বিবৃতিতে বলা হয়, “জঙ্গি সংগঠনগুলো ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে, যা গোটা মানবজাতির জন্য হুমকি।…
।। সাইফুর রহমান মিশু।। কয়টা সিরিয়াস কথা বলি।মহাজন কি আসলেই দেশ চালাতে পারছে না, নাকি চাইছে না! মহাজনের ভক্তরা এই যে তাকে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছে- এটা আদতে মহাজনই তাদের মুখে একথা তুলে দিয়েছে। শয়তান যখন মেধাবী হয়, কূটবুদ্ধির চূড়ান্ত সে প্রয়োগ করতে পারে। তার আশেপাশের ও ভক্তদের মনে হবে, আহা কী সহজ সরল মানুষ- দিনরাত দেশের জন্য খেটে যাচ্ছে। আসলেই কি তাই? তার নিজ প্রতিষ্ঠানগুলো ব্যতীত গত প্রায় নয় মাসে ঠিক কী কাজ সে করেছে? ঠিক কোন সিদ্ধান্তটি তার দেশের উপকারে এসেছে? একজন মানুষ দেশের জন্য ভাবলে সেটার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না। মহাজন ক্ষমতা নেয়ার আগে…
গাজীপুরের শ্রীপুরে ‘বিএনপি নেতাকর্মীরা একটি নির্মাণাধীন কারখানায় হামলা চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ম্যাক হ্যাচারি (ইউনিট-২) কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল বারী। মামলার পর চাদাবাজরা হুমকি ধমকি দিচ্ছে অভিযোগকারীকে। অভিযোগে জানানো হয়, উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), ইব্রাক একান্ত (২৬), মো. সুমন (৩৮), রাসেল আকন্দ (৩৮) ও আলিফ আকন্দ (২০)-এর নেতৃত্বে ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি কয়েকদিন ধরে নির্মাণকাজে বাধা দিয়ে আসছেন এবং চাঁদা দাবি করছেন। তবে অভিযুক্তদের কেউ স্থানীয় বিএনপির কোনো পদে আছেন কিনা, তা নিশ্চিত করতে পারেননি দলীয়…