সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও যুবলীগ কর্মী রবিউল ইসলামকে গুলি ও কুপিয়ে জখম করেছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে নগরের পঞ্চবটী এলাকার খড়বোনার গাড়োয়ানপাড়ায় এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত রবিউল ইসলাম ওরফে রবি (৪০) রাজশাহী নগরের বিনোদপুর এলাকার আজিজুল ইসলাম ওরফে হাবলের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। রবিউলের বড় ভাই শহিদুল ইসলাম ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি। ৫ই আগস্টের পর ষড়যন্ত্রমূলক মামলায় তিনি কারাগারে আছেন। তার পরিবারের সবাই যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবিরের আতঙ্ক-হুমকিতে অবরুদ্ধ জীবন যাপন করছেন। দুই ভাই জামায়াত-শিবিরের দায়েরকৃত একটি ষড়যন্ত্রমূলক মামলার আসামি বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও…
আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে সরব কণ্ঠস্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এখন নিজেই আইনি জটিলতায় বন্দি। পুলিশি হেফাজতে তার বিরুদ্ধে মামলার শুনানি চলাকালেই এবার চরম মানবিক সঙ্কটের মুখোমুখি তার একমাত্র কন্যা তেজস্বী তুরিন সুমেধা (১৭)। সম্প্রতি উত্তরা পশ্চিম থানায় করা একটি সাধারণ ডায়েরিতে (জিডি নম্বর: ১৭৩৬, তারিখ: ১৯ এপ্রিল ২০২৫) সুমেধা অভিযোগ করেছেন— তার সৎ মামা শাহনেওয়াজ আহম্মেদ শিশির (৪৯) তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দিয়েছেন। একইসাথে তার প্রাণনাশের হুমকিও দেয়া হয়। জিডিতে সুমেধা উল্লেখ করেছেন, গত ৭ই এপ্রিল তার মা তুরিন আফরোজ গ্রেপ্তার হওয়ার পর তিনি ঘরে একা ছিলেন। ৮ই এপ্রিল সকাল সাড়ে ১১টার…
ঢাকা – অভিনেত্রী ও লেখক মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। মামলাটি দায়ের করেছেন নিশি ইসলাম নামের এক নারী, যাকে শাওনের পরিবার ও আইনজীবীরা “ভূইফোড়” এবং অভিযোগগুলোকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ এ আদেশ দেন, আদালত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। মামলায় শাওন ছাড়াও তাঁর বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, ভাই মাহিন আফরোজ, বোন সেঁজুতি ও তাঁর স্বামী, শাওনের এক কাজিন, পুলিশের সাবেক দুই কর্মকর্তা, এবং একটি কেবল কোম্পানির কর্মকর্তাসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে। ১২ মার্চ দায়ের করা মামলায় নিশি…
গত বছরের ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর চলমান রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশে সহিংসতা, গুপ্ত হামলা ও খুনের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করলেও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। অন্যদিকে গুপ্ত সংগঠন জামায়াত-শিবির নানাভাবে মব উস্কে দিয়ে পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলছে। অন্তর্বর্তী সরকারও দমন-পীড়নে বিরোধী মত ও মুক্তমনাদের নানাভাবে হয়রানি করছে। বাকস্বাধীনতা আগের যে কোনও সময়ের চেয়ে এখন আরো খারাপ হয়েছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। গত রোববার ভোরে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পেট্রোলবোমা হামলায় লাইলী বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা (৩০) দগ্ধ হন। অজ্ঞাতনামা তিন মুখোশধারী মোটরসাইকেল আরোহী এই হামলা চালায়। পুলিশ সন্দেহ…
শনিবার রাত ২টা। একদিন পরই ঈদ। চারিদিকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়া কিন্তু মিরপুর-১২ মেট্রো রেল স্টেশনের নিচে রাস্তার পাশে দরজা খুলে বসে ছিলেন রেন্ট এ কারের চালক হৃদয়! অপেক্ষা করছিলেন যাত্রীর জন্য।ট্রিপ পেলেই ছুঁটবেন গন্তব্যে। তবে এই রাতই যে তার জীবনের শেষ রাত হতে যাচ্ছে তা তিনি বুঝতে পারেননি। এদিকে ঘরে দুই সন্তান নিয়ে অপেক্ষায় থাকা স্ত্রী প্রিয়াও জানতেন না একদিন পরেই স্বামীর লাশ নিতে হবে হাসপাতাল থেকে। রাজধানীর পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তুচ্ছ ঘটনায় ‘ছিনতাইকারী’ অভিযোগ দিয়ে ব্যাপক মারধর করা হয় হৃদয় মিয়াকে। একপর্যায়ে মামলা না দিয়ে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই থানার এসআই আশরাফুল ৪০…
‘এতদিন অন্য মানুষের এমন ঘটনা দেখতাম। আজ আমার বাবার সাথে এই হেন কাজ হয়েছে। জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না। ভাবুন উনি শিক্ষক নয় শুধু, উনি আমাদের বাবা। আপনার বাবার সাথে এমন হলে আপনার কেমন লাগবে বলুন!’ পদত্যাগে বাধ্য করা শিক্ষক কান্তি লাল আচার্য (ডানে) ও মেয়ে ভাবনা আচার্যর ফেসবুক স্ট্যাটাস। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী (টিএসি) উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ কথা বলেন ওই শিক্ষকের মেয়ে ভাবনা আচার্য। স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘আমার বাবা…
ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বাংলাদেশি সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক), মন্তব্য করেছেন তার আইনজীবীরা। লন্ডনের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৩ই এপ্রিল ঢাকার একটি আদালত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাকে ২৭শে এপ্রিলের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। একইসাথে তার মা, ভাই ও বোনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পে পরিবারের জন্য ৩টি প্লট জমি অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন। দুদকের এই তদন্ত, ঢাকার অবকাঠামো প্রকল্প…
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল ও পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদমাদ্যমকে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। এমনকি যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা…
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস-টু-সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪-২৫ এপ্রিল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। এএনআই বলছে, ভারতীয় সংস্থাগুলো এসব পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি পাকিস্তান। এদিকে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা…
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৫ নিয়ে নতুন বার্তা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। চলতি বছরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার ১৫তম আসর। তবে তা স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি এ বছর নয়, আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সিদ্ধান্ত জানিয়ে বলে, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, মসৃণভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সবশেষ ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর বসেছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার অতিথি দল কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল…