সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সেনা বা নৌবাহিনীর সদস্যরাও নিরাপদ নন। সর্বশেষ ঘটনার কেন্দ্র লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, যেখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা ও তার দুই মেয়েকে #নির্মমভাবে #কুপিয়ে #জখম করা হয়েছে। এই ঘটনা যেন প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে ইউনুস শাসনের সেই ভয়ঙ্কর বাস্তবতার, যেখানে অপরাধীরা হয়ে উঠেছে বেপরোয়া, আর সাধারণ মানুষ জর্জরিত নিরাপত্তাহীনতায়। নামমাত্র আইনের শাসন আজ কেবল রাজনৈতিক বক্তৃতায় সীমাবদ্ধ। বাস্তবে, জনগণ বিচার পায় না, পুলিশ প্রশাসন থাকে নির্বিকার, আর অপরাধীরা হয়ে ওঠে আরও ভয়ংকর। লক্ষ্মীপুরের এই #হামলা শুধু একটি isolated ঘটনা নয়—এটি হচ্ছে সেই ধারাবাহিক #সহিংসতার অংশ, যা চলমান সরকার ও তার…
দলের ভেতরে নানা মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রতিটি স্তরে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে রয়েছে অটল আস্থা। প্রতিপক্ষও জানে, শেখ হাসিনাই দলটির মূল চালিকা শক্তি। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দলের হাল ধরার ভূমিকা এখনো তার হাতেই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে। গত আট মাসে সহিংসতায় নিহত-আহত দলের কর্মীদের পরিবারের খোঁজখবর নিয়েছেন তিনি, দিয়েছেন সহযোগিতার আশ্বাসও। দলের নেতাদের মতে, এই সময়কালে শেখ হাসিনা কর্মীদের মনোবল পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার একটি নির্দেশের অপেক্ষায় রয়েছে তৃণমূল, যারা যেকোনো কঠিন পরিস্থিতিতে মাঠে নামতে প্রস্তুত। তবে দলটি এখনই চূড়ান্ত অবস্থানে যেতে চায় না। বরং তারা মাঠপর্যায়ের প্রস্তুতি ধরে…
বাংলাদেশের ছাত্র আন্দোলন বারবারই সময়ের প্রয়োজনে সমাজে পরিবর্তনের বার্তা বয়ে এনেছে। কিন্তু ‘বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলন’- এর সাম্প্রতিক কর্মকাণ্ড যেন সেই ঐতিহাসিক ধারার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে। আন্দোলনের পর শিক্ষার্থীরা এখন রাষ্ট্রকে গিলে খাচ্ছে দুর্নীতির মাধ্যমে। যার করালগ্রাস থেকে রেহাই মেলেনি ধুঁকতে থাকা রেলওয়েও।রেলওয়ের বিভিন্ন পর্যায়ে বৈছা নেতা ও সমন্বয়কদের প্রভাব বিস্তার, অনৈতিক সুবিধা আদায় এবং দুর্নীতির নানা অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের ফেসবুক পোস্টে একটি বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। তার অভিযোগ— বৈছার তিন সদস্য ও রাজউক কলেজের এক শিক্ষার্থী মিলে রেলওয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এমনকি রেলের ইঞ্জিন ডিজাইন, সক্ষমতা ও নীতিগত…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্কুল শিক্ষক পিতা মো. বিল্লাল হোসেন ঠিকাদারি লাইসেন্স করেছেন। পুত্র যে মন্ত্রণালয়য়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের অধীন একটা অধিদপ্তরের লাইসেন্স করেন পিতা। ঘটনার মাসাধিক কাল পর সেটা প্রকাশ হয়েছে। সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে পিতার অন্যায্য কাজকে অন্যের পরামর্শ অথবা প্ররোচনা ব্যাখ্যা দিয়ে সেই অপরাধকে কবুল করেছেন উপদেষ্টাপুত্র। এরপর তিনি ক্ষমা চেয়েছেন ফেসবুকে, এবং জানিয়েছেন এরইমধ্যে ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকার আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বাবা মো. বিল্লাল হোসেন। তিনি গত ১৬ মার্চ স্থানীয়…
কাশ্মীরের পাহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পেছনে পাকিস্তান ও বাংলাদেশ জড়িত থাকতে পারে, এমন তথ্য গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। পাকিস্তান ও হামাসের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক কাশ্মীরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে, যা ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ও হেফাজতে ইসলামের জঙ্গি নেতা মুফতি হারুন ইজহারের মধ্যে সাক্ষাৎ ২১শে এপ্রিল, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের হামলার আগেরদিন অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি জঙ্গি নেতাদের বিরুদ্ধে করা নাশকতা মামলা প্রত্যাহারের বিষয়ে করা বলে গণমাধ্যমকে জাননো হলেও লস্কর-ই-তৈয়বার হামলার প্রতিক্রিয়ায় কী হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের দাবী। হামলার দিনই দুঃখপ্রকাশ না করে উপদেষ্টা…
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন এখন একটি চিহ্নিত, ধারাবাহিক এবং রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয়প্রাপ্ত প্যাটার্নে রূপ নিয়েছে। কথিত “ধর্ম অবমাননা” আজ কেবল এক ছুতা—যার আড়ালে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে শিক্ষা, পেশা, এমনকি জীবনের অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। ধর্মীয় অনুভূতির নামে বিচার বহির্ভূত শাস্তি, গণপিটুনি, চাকরি থেকে তাড়ানো, প্রশাসনের চুপ থাকা—সব মিলিয়ে বাংলাদেশ আজ এক ভয়াবহ নিঃশ্বাসরুদ্ধ বাস্তবতার মুখোমুখি। ১৩ এপ্রিল ২০২৫: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী প্রণয় কুন্ডু ও বিকর্ণ দাস দিব্য ফেসবুকে একটি পোস্ট ও মন্তব্য শেয়ার করার অভিযোগে “ধর্ম অবমাননার” নামে ১৬ এপ্রিল সাময়িকভাবে বহিষ্কৃত হয়। এরপর সনাতন বিদ্যার্থী সংসদ নামের একটি মেসেঞ্জার…
ইস্টার সানডেতে ভক্ত-অনুরাগীদের দেখা দেওয়ার পরদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শুরু হয়েছে। সেইন্ট পিটার’স চত্বরে তার ফিউনারেল মাস বা প্রার্থনা অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশ্বের দেড়শর বেশি দেশের প্রতিনিধিরা। তাদের অধিকাংশের পরণে কালো কোট, যা অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার সেইন্ট পিটার’স চত্বরে স্থানীয় সময় দুপুর ২টা থেকে শুরু হওয়া এ প্রার্থনাসভায় অংশ নিয়ে তারা সেই সাদামাটা পোপকে স্মরণ করবেন, যিনি ক্যাথলিক চার্চকে বদলে দিতে চেয়েছিলেন। অনুষ্ঠানে বিদেশি অতিথিদের বসার জায়গায় একেবারে সামনের সারিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করছেন…
“মানুষ এক অখণ্ড সত্তার অংশ, সৃষ্টিতে তাদের মূল এক ও অভিন্ন। যদি একজন ব্যথিত হয়, তবে অন্যরাও স্বস্তিতে থাকতে পারে না,” ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যস্থতা প্রস্তাবের সঙ্গে ‘বনি আদম’ কবিতার এ চরণগুলো জুড়ে দেওয়া হয়েছে। কবিতার উদ্ধৃতি দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও সৌদি আরব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার প্রস্তাবে দক্ষিণ এশিয়ার দেশ দুটির সঙ্গে তেহরানের কয়েক শতাব্দী পুরনো ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ কথা মনে করিয়ে দিয়েছেন, সঙ্গে ত্রয়োদশ শতাব্দীর একটি ফার্সি কবিতারও কয়েকটি চরণও উদ্ধৃত করেছেন, জানিয়েছে এনডিটিভি। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম…
ডা. তাসনিম জারাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ফেসবুকে নিজের ভরিফায়েড আইডিতে একটি বিবৃতি দিয়েছেন তিনি। বিবৃতিতে তাসনিম জারা লেখেন, ‘গত কয়েক দিন ধরে, আমার ছবিসহ একটি আইনি নোটিশ মিডিয়ায় প্রচার করা হয়েছে এবং একটি হাস্যকর অভিযোগ যে আমি একটি ‘পর্নোগ্রাফিক কালচার’ প্রচার করছি। এমন ভিত্তিহীন বিষয়টি প্রত্যাখ্যান করার কোনো প্রয়োজন নেই। বরং আমি কথা বলতে চাই কারণ নীরবতাকেও ভুল বোঝা যায়।’ তিনি বলেন, ‘যখন আপনি পরিষ্কার হাত ও খোলা মন নিয়ে জনজীবনে প্রবেশ করেন, তখন আপনি মনে করেন যে সংগ্রাম হবে চিন্তা নিয়ে, নীতি…
*প্রদর্শনীর দিন জেনেসিস সিনেমা থেকেও টিকেট সংগ্রহ করা যাবে *শিশু কিশোর ও বীর মুক্তিযোদ্ধাদের প্রবেশমূল্য ফ্রী ।। জয় বাংলা প্রতিবেদন।। দর্শক নন্দিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র এফ এম শাহীন পরিচালিত চলচ্চিত্র “মাইক”-প্রদর্শিত হবে লন্ডনের Genesis Cinema-তে (93-95 Mile End Road, London E1 4UJ)। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে রোববার ২৭ এপ্রিল দুপুর ২টায়। ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে, তাই বাংলা ভাষাভাষী ছাড়াও সকলেই উপভোগ করতে পারবেন। পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক এই চলচ্চিত্রটি কিশোর উপযোগী কাহিনি বিন্যাসে নির্মিত। ‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা…