সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। জয় বাংলা রিপোর্ট ।। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ এখন আর চুপচাপ বসে নেই। দুর্বার গতিতে রাজপথে নেমে আসছে সংগঠনটি। প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, এমনকি রাজধানীর প্রতিটি থানায় যেন একধরনের প্রতিযোগিতা চলছে কে কত বড় মিছিল করতে পারে, কে কত জোরে আওয়াজ তুলতে পারে শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে। আওয়ামী লীগের দাবি অনুযায়ী, এদিনের পর থেকে সারাদেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই রাজপথে আওয়ামী লীগের শক্তিমত্তা প্রদর্শনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ঢাকার বিভিন্ন থানায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও শ্লোগানের ঝড়। মাইকে ভেসে আসছে…
।। জয় বাংলা রিপোর্ট ।। আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের উপর নজিরবিহীন দমন-পীড়ন ও নির্বিচারে গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। ২২ এপ্রিল অফিসিয়াল পেইজে প্রতিবাদপত্রে বলা হয়- ‘বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় দমন-পীড়নসহ নির্বিচারে তাদের গণগ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে সকল উপায়ে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের অকথ্য অত্যাচার-নির্যাতন ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি রাজবন্দিসহ সকল বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ প্রতিদিন নতুন নতুন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হচ্ছে। সামগ্রিকভাবে দেশ…
।। জয় বাংলা প্রতিবেদন।। আইসিটি ট্রাইবুন্যালসহ সকল অবৈধ বিচার প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সামাবেশ আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা বিশ্বের দেশে দেশে প্রতিবাদের ঝড় তুলেছেন। গত ২২ এপ্রিল যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, ভিয়েনা,পর্তুগাল, গ্রীস, জার্মানসহ ইউরোপ আমেরিকার বিভিন্নস্থানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগ,যুবলীগসহ অঙগসংগঠন সমূহের নেতৃবৃন্দ ও কর্মীদের স্বর্তস্ফুত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পর্তুগাল: আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল মিথ্যা #মামলা প্রত্যাহার ও আইসিটি ট্রাইবুন্যালে সকল #অবৈধ বিচার প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ,প্রতিবাদ সমাবেশ ও বাংলাদেশ কন্স্যুলার বরাবর স্বারকলিপি প্রদান।বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখা। ইতালি: জননেত্রী শেখ হাসিনার…
জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত। এসময় আরও ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অর্তকিত এ হামলা চালায়। মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে গুলির শব্দ শোনা গেছে। এই এলাকায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পিটিআই-এর প্রতিবেদন বলছে, গুলি করা হয়েছিল কাছ থেকে, ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। ঘটনাস্থলের হৃদয়বিদারক দৃশ্যগুলোতে দেখা যায় স্থানীয়রা আহতদের সাহায্য…
।। জয় বাংলা রিপোর্ট।। আজ ২২শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ড. ইউনুস কর্তৃক ষড়যন্ত্রমূলক, আইসিটি ট্রাইবোনালে মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই কমিশনের সম্মুখে আয়োজিত সমাবেশে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। যুক্তরাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র জনতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোরুজ্জামান চৌধুরী, সৈয়দ মোজাম্মেল আলী, আওয়ামীলীগের সহসভাপতি মো. হরমুজ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম…
।।কবির য়াহমদ।। লন্ডনে এক আওয়ামী লীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে সদ্য-সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর উপস্থিতি নিয়ে গেল-গেল রব ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা নিয়ে ইতিবাচক কোন কিছু দেখিনি ফেসবুকে, যতখানি আলোচনা তার সব নেতিবাচক। আমি নিজেও তৃতীয়পক্ষীয় একটা মতামত দিয়েছিলাম এভাবে: ‘‘দৈনিক যুগান্তর ফটোকার্ডে লিখল: প্রথমবার একসঙ্গে আ.লীগের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভুরিভোজ: কর্মীদের উষ্মা।’ যুগান্তর কর্মীদের কথা লিখেছে। এদিকে, সাধারণ জনতা হিসেবে আমি ভেবেছিলাম নাওয়াখাওয়া ছেড়ে আওয়ামী লীগের সাবেকরা সন্ন্যাস জীবন বেছে নিয়েছে। তাদের অনশন করাই তো কথা ছিল।’’ আমার ফেসবুক স্ট্যাটাসটা স্যাটায়ারধর্মী ছিল। বলতে চেয়েছিলাম ক্ষমতাহারা হয়ে গেলে বা এরচেয়ে বেশি কোন শোকের ঘটনা ঘটলে কি মানুষ সবকিছু ছেড়েছুঁড়ে দিয়ে একাকী…
গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ইউনূস-সরকারের বর্তমান সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহের নানা প্রচারণা সত্ত্বেও ডলার সংকটে আমদানি বিল পরিশোধে ব্যর্থতায় কাতারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি মার্কেটিং ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশকে ইউরিয়া সার সরবরাহে নতুন কোনো চুক্তিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। একই কারণে অন্যান্য বিদেশি কোম্পানিও সার সরবরাহে অনীহা প্রকাশ করেছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) বিষয়টি জানিয়ে দিয়েছে কাতার এনার্জি। শুধু তাই নয়, বিলম্বে বিল পরিশোধের জন্য অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত সুদ আরোপের হুঁশিয়ারিও দিয়েছে। শিল্প মন্ত্রণালয় এসব তথ্য ২০শে মার্চ অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে পাঠানো এক চিঠিতে জানায়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি বোরো মৌসুম। এই সময়ে প্রায় ১২-১৩…
রংপুর ক্যান্টনমেন্টের দক্ষিণ-পশ্চিমে প্রায় আট কিলোমিটার দুরে ‘বালাইর খাল’ । ১২ এপ্রিল ১৯৭১ মধ্যরাত। পাকিস্তান আর্মির তিনটি লরী এসে থামলো। সশস্ত্র হানাদার বাহিনীর বুটের শব্দ আর অশ্লীল গালিগালাজে আতংকিত স্থানীয় মানুষেরা নিস্প্রদীপ অবস্থায় ঘরের ফাঁক দিয়ে দেখলেন, লরীগুলো থেকে নামানো হলো শ’দেড়েক মানুষকে। সবার চোখ আর হাত বাঁধা। একটানা গুলী বর্ষনে হত্যা করা হলো সবাইকে। পরদিন ভয়ে ভয়ে বধ্যভূমির কাছে গেলেন স্থানীয়রা। কিছু লাশ দেখে তাঁদের মনে হলো- বেঙ্গল রেজিমেন্ট কিংবা ইপিআরের বাঙালী সৈন্য। একজন পরিচিত মুখ। ডাক্তার জিকরুল হক। ‘৭০ এর নির্বাচনে নীলফামারী মহকুমার সৈয়দপুর থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য ও থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। বাকীদের পরিচয়ও জানা…
।। হামিদ মোহাম্মদ।। দেশ ডুবছে! আর নির্বাচন ও সংস্কার নিয়ে লাঠালাঠি দেখে আমার একটি গল্প মনে পড়লো্। গল্পটি সিলেট অঞ্চলে মিথ হিসাবে চালু আছে। গল্পটি এরকম- সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বেশ কিছু ‘চৌধুরী’ পরিবার রয়েছেন। সিলেটের চৌধুরী পরিবারগুলো আবার গোলাপগঞ্জের। গোলাপগঞ্জের চৌধুরীরা একবার সুনামগঞ্জে বেড়াতে গেলেন। সময় ছিল বর্ষাকাল।থৈথৈ পানি হাওরাঞ্চলে। নৌকায় ভ্রমণ করছেন তারা। নৌকায় ফুটো দিয়ে পানি উঠতে শুরু করে। এক সময় নৌকা ডুবতে শুরু করে। কিন্তু পানি সেচতে রাজী নয়, কারণ তারা ‘চৌধুরী’, ইজ্জত যায়। কেউ পানি সেচলেন না। এতে যা ঘটার তাই ঘটলো। সকলেরই সলিল সমাধি।সত্যমিথ্যা জানি না,তবে মিথগল্প হিসাবে ধরে নিবেন সিলেটের ভাই-বন্ধুরা। আমার প্রতি…
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অনুযায়ী পুরোপুরি ব্যর্থ হয়েছে। জানুয়ারিতে শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানো হলেও রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এই ৯ মাসে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্য ছিল ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি ৬৪ লাখ টাকা। তবে আদায় হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকা। বাস্তবায়নের হার দাঁড়ায় ৭৯.৬২ শতাংশ। এনবিআরের হালনাগাদ তথ্য বলছে, ভ্যাট খাতে আদায় হয়েছে ৯৫ হাজার ৩১১ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে ১৯ হাজার ৪৩৮ কোটি টাকা কম। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র…