সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মামলার আসামী হিসেবে আদালতে তোলার সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান দেশের চলমান সরকারকে ভৎসনা করে বলেছেন, ‘রাজাকার থাকে ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ ২১শে এপ্রিল, সোমবার হাজত খানা থেকে আদালতের কাঠগড়ায় নেওয়ার পথে এ কথা বলেন তিনি। গত ৫ই আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় আন্দোলনরত উচ্ছৃঙ্খল লোকজনের সাথে অংশ নিয়ে নিহত হন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। ৫ই আগস্টের পর গত ১৪ই মার্চ শাহবাগ থানায় নিহতের স্ত্রীর করা মামলায় শাহজাহান খানসহ দলটির অসংখ্য নেতাকর্মীদের নামে গণমামলা করা হয়। আসামী হিসেবে শাহজাহান খানকেও গ্রেপ্তার দেখান আদালত। গত বছরের ৫ই…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নারী অধিকার রক্ষায় বিশদ সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। মোট ৪৩৩টি সুপারিশের মধ্যে কর্মজীবী নারীদের জন্য এসব সুপারিশ ছিল। সুপারিশ তৈরি করা হয়েছে তিন ধাপে— অন্তর্বর্তী সরকারের মেয়াদে করণীয়, পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয় এবং দীর্ঘ নারী আন্দোলনের আকাঙ্ক্ষা ও স্বপ্নের ভিত্তিতে। ‘সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী–পুরুষের সমতা অর্জনের পথে পদক্ষেপ চিহ্নিতকরণ’ শিরোনামের প্রতিবেদনে ‘পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয়’ হিসেবে বলা হয়েছে, সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিশেষ ক্ষেত্রে যেমন মৃত সন্তান প্রসব, সন্তানের মৃত্যু বা দ্বিতীয় বিয়েতে সন্তানের ক্ষেত্রে নারীদের জন্য প্রসূতিকালীন ছুটি চারবার পর্যন্ত…
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে মারা গেলেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভ্যাটিকান নিউজ সার্ভিস। খবর বিবিসির। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। ভ্যাটিকান জানায়, শ্বাসপ্রশ্বাস-সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ। ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল ফারেল এক বিবৃতিতে বলেন, তার পুরো জীবন ছিল…
ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল। পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো, ছেলেটা মেয়ে দুটোকে টিজ করেছে। মেয়েদের খুব ইগোতে লাগল। তারা প্রক্টরের কাছে বিচার দিলো। প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করল৷ ছেলেটা মেয়ে দুটোকে স্যরিও বলল। কিন্তু, মেয়ে দুটোর ক্ষোভ মিটল না। তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিলো। ছেলে দুটো ওই এলাকার গুণ্ডাদের খবর দিলো। গুণ্ডার দল এসে, ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গেল এবং ছেলেটা মারা গেল। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ এই ছেলেটি। কী সাবলীলভাবে বলে গেলাম, তাই না? যেন একটা নাটক সিনেমার স্ক্রিপ্ট, একটার পর একটা দৃশ্য সাজানো। রাজধানীর…
বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নতুন প্রস্তাব হিসেবে এসেছে– কেউ তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর, বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন সূত্র জানিয়েছে, তাদের পক্ষ থেকে নতুন এ প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ ছিল, কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি বলছে, টানা দু’বারের বেশি না পারলেও বিরতি দিয়ে যতবার খুশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখতে হবে। এ সুযোগ সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে বিএনপি এবং ঐকমত্য কমিশনের দিনভর…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হ্যান্ডকাফ দেখিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এটা আমার জন্য লজ্জাজনক ও অমর্যাদাকর।’ জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় গণহত্যা অপরাধের মামলায় রোববার অন্য আসামিদের সঙ্গে শাজাহান খানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় হাতকড়া পরানো নিয়ে তর্কে জড়িয়ে পড়েন আসামি, পুলিশ, প্রসিকিউশন। এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, হানাসুল হক ইনুসহ ১৭ জনকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে তাদের তোলা হয় কাঠগড়ায়। আসামিপক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রিজন ভ্যানে থাকা অবস্থায় সাবেকমন্ত্রী-এমপিদের হাত পেছনমোড়া করে হাতকড়া…
১৬ বছর কই ছিলেন বলা বিপ্লবীদের বয়সও কিন্তু ১৬ বছর! ১৬ বছর বঞ্চিত থাকা ছেলে/মেয়েটির বয়সও কিন্তু ১৬ বছর! ১৬ বছর থেকে ভোট দিতে না পারা ভোটারদের বয়সও কিন্তু ১৬ বছর! (তাদের ভোট দেওয়ার বয়সই হয় নাই, কারণ ভোটার-ই হয় ১৮ বছর বয়সে) ১৬ বছর ধরে সবচেয়ে বেশি ত্যাগী রাজনীতিবিদের বয়সও কিন্তু ১৬ বছর! (যদিও কোনদিন মামলা/হামলা হয়রানির শিকার হয় নাই, রাজনীতির ধারেকাছেও ছিলো না) ১৬ বছর থেকে নির্যাতিত, নিপীড়িত বালক/বালিকার বয়সও কিন্তু ১৬ বছর!… ১৬ বছর থেকে আওয়ামী লীগ সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করে এখন সমালোচনাকারী ভাই/বোনটির বয়সও কিন্ত ১৬ বছর! ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের শুভাকাঙ্ক্ষী,…
অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার একদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং অন্যদিকে তাদের প্রত্যক্ষ মদদে মবসন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নজিরবিহীন ও অকথ্য জুলুম, অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসে রূপান্তরিত করেছে। এর প্রভাবে আমাদের সামাজিক ঐক্য ও পারস্পরিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। দেশের জনগণ সার্বিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তাহীনদের মধ্যে আরও নিরাপত্তাহীন। ফ্যাসিস্ট ইউনূস সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের চরমভাবে দমন-পীড়ন চালাচ্ছে। আর এই অবৈধ সরকারের অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা গ্যাং লিডারের মতো কথা বলছে। পুলিশ যেন তার অধীনে থাকা…
অটোরিকশায় শুইয়ে এক তরুণের পিঠের ওপর জুতা পায়ে চেপে ধরে আছেন আরেক তরুণ। সঙ্গে থাকা আরও কয়েকজন উচ্চ স্বরে গান বাজাচ্ছেন। পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে প্রকাশ্যে নাটোর শহরের কানাইখালি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের নাম ফয়সাল হোসেন (২৫)। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। বাড়ি শহরের কানাইখালি মহল্লায়। নির্যাতন করা তরুণেরা ছাত্রদলের নেতা-কর্মী। ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন জানান, তিনি শহরের ফায়ার সার্ভিসের মোড়…
মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে রাজধানীতে ফের দুই জায়গায় মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ ২০শে এপ্রিল, রোববার সকালে ডেমরায় ঢাকা-৫ সংসদীয় আসনের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত। এদিন ডেমরা থানাধীন রায়ের বাগ ও সাইনবোর্ড এলাকায়। ঢাকা -৫ আসনের সংসদ সদস্য ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার নির্দেশে এই মিছিল করেছেন নেতাকর্মীরা। এছাড়াও, ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার…