Author: JoyBangla Editor

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ জমায়েত, প্রতিবাদ এবং রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সাংবিধানিক অধিকারকে দমন করার এক ভয়াবহ অভিযানে নেমেছে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী কর্তৃক পুলিশকে আওয়ামী লীগের যেকোনো মিছিল ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে—এই পদক্ষেপটি দেশের নাজুক গণতন্ত্রের জন্য এক বিপজ্জনক মোড়। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্য হুমকি— যে কোনো পুলিশ সদস্য যদি আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে— এটি কেবল রাজনৈতিক বহুত্ববাদকে অস্বীকার করে না, বরং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ইঙ্গিত দেয়। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে: রাস্তাঘাট শুধু শাসকপক্ষের জন্য, আর যারা বিরোধিতা করবে তারা থাকবে…

Read More

।।মঞ্জুরুল হক।। বিগত কয়েক মাস ধরে যে যুদ্ধ আশঙ্কার ডটগুলো পয়েন্টআউট করে আসছিলাম, এবার সেই ডটগুলো মিলিত হয়ে স্ট্রেইট লাইন হতে চলেছে। মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলের অকস্মাৎ বাংলাদেশে এসে জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করে যাওয়া, জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনীয় গুতেরাস-এর রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, ড. ইউনূসের চীনে গিয়ে ‘যা চান সব দিয়ে দেব’ ধরণের বশ্যতা দেখানো এবং সর্বশেষ জেনারেল ওয়াকার রাশিয়া সফরের নেপথ্য ঘটনা জানলে শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যাবে! ১ আগেও অনেক বার লিখেছি; বে অব বেঙ্গলের জল ঘোলা হওয়া নিয়ে জিওপলিটিক্যাল পিকচার বলছে; এই অঞ্চলে চলছে বিশ্বের সবচেয়ে ধুন্ধমার জিওপলিটিক্যাল মাইন্ডগেম। সেই…

Read More

খুলনায় পুলিশের সাবেক এক কর্মকর্তার বাড়িতে গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে চার বৈছা সমন্বয়ককে আটক করা হয়েছে। গত রাত ১১টার দিকে নগরের বয়রা আজিজের মোড় এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- খুলনা সদর থানার বাগমার এলাকার মো. মাসুদ রানা (৩০), মিস্ত্রিপাড়া এলাকার মো. ফয়সাল মাহমুদ (২৮), টুটপাড়া মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার মো. সালাউদ্দিন (৩২) এবং শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ রাফি (২৬)। আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক বলে জানা গেছে। জানা গেছে, পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ির ভাড়াটে সুমন অনলাইন জুয়ায় জড়িত। সেই সূত্রে চার সমন্বয়ক বৃহস্পতিবার রাত সাড়ে…

Read More

।।কবির য়াহমদ ।। ‘আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হবে না’, এভাবে যদি বলেন, তবে এতে ভয় পাবেই না আওয়ামী লীগ, বরং দলটিকে আরও বেশি তাঁতিয়ে দেওয়া হবে। যেকোনো মূল্যে তখন মিছিল করতে থাকবে আওয়ামী লীগ। সারাদেশের প্রতিটি পয়েন্টে, রাজধানীর সবকটি জায়গায় আপনি পুলিশ-র‍্যাব-বিজিবি-সেনাবাহিনী দিয়ে রাখতে পারবেন না। মিছিল করার জন্যে কোনো না কোনো জায়গা থাকবেই। তেঁতে ওঠা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নামবেই। এছাড়া ‘মিছিল করতে দেওয়া হবে না’ বললে আপনি এমন একটা দলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধঘোষণা করে বসলেন, যাদের জন্মই হয়েছে মিছিল দিয়ে, আন্দোলন দিয়ে। এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আপনি পার পাবেন না। আওয়ামী লীগ আরও বেশি আগ্রহী হয়ে ওঠবে…

Read More

ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আওয়ামী লীগের মিছিল করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারির মধ্যেই পাল্টা বিশাল মিছিল করেছে সিলেট ও খুলনা জেলা আওয়ামী লীগ। ২০শে এপ্রিল, রোববার সকালে খুলনা বিভাগীয় শহরের এ বিশাল মিছিল থেকে ‘অবৈধ ইউনূস সরকারের’ পদত্যাগ দাবি করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন রাজধানী ঢাকার ধানমণ্ডি, যাত্রাবাড়ী, শ্যামলী ও মিরপুরেও মিছিল করেছেন নেতাকর্মীরা।এসময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বহন করছিলেন। মিছিল থেকে নেতাকর্মীরা ‘সুদখোর মহাজন, এই মুহুর্তে বাংলা ছাড়’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দেন।…

Read More

।। এম জসীম উদ্দীন।। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যাওয়া আলোচিত যাত্রীবাহী বাসটির গন্তব্য ছিল বরগুনার পাথরঘাটায়। ছাদ উড়ে যাওয়ার পর বেপরোয়া গতির বাসটি প্রায় ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যাওয়া সেই বাসটির চালক ছিলেন শহিদুল ইসলাম। বাসটির ছাদ উড়ে যাওয়ার পরও বাসটি কেন ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে গিয়েছিলেন চালক—এমন প্রশ্ন বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সর্বত্র। আজ শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বাসটির টিকিট কাউন্টার কোথায়, জানতে চাইলে অন্য বাসের কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা বলছিলেন—ওই যে ছাদ খোলা গাড়ি! বরিশাল বাস টার্মিনালে কোথাও এই বাস কোম্পানির টিকিট কাউন্টার খুঁজে পাওয়া গেল না। পরে বরিশাল…

Read More

।। আরিফুর রহমান।। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে সমাধি নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলছে, সমাধি নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও সমাধি চিহ্নিত করা যাচ্ছে না। এসব কারণে ২০ হাজারের মধ্যে ১৫ হাজার ৬০৪টি সমাধি আর নির্মাণ করা হবে না। তবে ‘যুদ্ধসমাধি’ ধরনের কিছু করার কথা ভাবা হচ্ছে। সারা দেশে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মোট ২০ হাজার সমাধি নির্মাণের সিদ্ধান্ত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে, ২০১৮ সালে। ‘শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন’ শিরোনামের প্রকল্পটিতে ব্যয় ধরা হয় ৪৬১ কোটি টাকা। পরে ব্যয় কমিয়ে করা হয় ৩৯৬ কোটি…

Read More

গত ১৭ই এপ্রিল ছিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। পূর্বলন্ডনের হেসল স্ট্রিটে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্মসাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মারুফ আহমদ চৌধুরী, যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, যুক্ত রাজ আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, কোষাধ্যক্ষ মামুন কবির চৌধুরী প্রমুখ। সভায় ড. ইউনুসের অবৈধ সরকারের পদত্যাগ দাবী করে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানুষ ভীতির মধ্যে আছে। কে কাকে কোন…

Read More

গত ১৬ই এপ্রিল ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা বিরোধী সুদখোর ড. ইউনুস ও তার সহযোগীরা শত শত পুলিশও সাধারণ মানুষ হত্যার মাধ্যমে মেটোকোলাসলি ডিজাইন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে। এরপর আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে জননেত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা ও ভূয়া মামলা দায়ের করেছে। মিথ্যা ও ভূয়া মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে অবৈধ সরকারের পদত্যাগ দাবী এবং দেশকে সন্ত্রাস ও জঙ্গীমুক্ত করার…

Read More

গতকাল রাজধানির ধানমণ্ডিতে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে ড.ইউনুসের পদত্যাগ দাবী ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শ্লোগান দেন। রাজধানী ঢাকায় নিয়মিত মিছিল ও প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে এসব বিক্ষোভ মিছিল বের করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ১৮ই এপ্রিল, শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি করেন। এছাড়া দেশের চট্টগ্রামের বদ্দারহাট,ময়মনসিংহ শহরে,গাজীপুর,ফেনী চৌরাস্তার মোড় এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনে বিক্ষোভ মিছিল করেছে।শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় লাগাতার বিক্ষোভ মিছিল করছে…

Read More