Author: JoyBangla Editor

দলের কর্মী-সমর্থকদের এবার আঘাতের জবাবে প্রতিঘাতের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আপনারা অনেক সহ্য করেছেন, আর নয়। আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না। হুকুম যা দেওয়ার দিয়ে দিলাম। এক গালে চড় মারলে আর এক গাল এগিয়ে দেবেন না। পাল্টা কষিয়ে চড় মারবেন।” দেশত্যাগের পর থেকে শেখ হাসিনা নিয়মিত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন। তাদের সাথে কথোপকথন এবং বিভিন্ন নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। গত সোমবার রাতে তেমনই একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়েছে। এক ঘণ্টারও…

Read More

[সৌমিত্র দেব টিটো কবি, সংস্কৃতিকর্মী, সাংবাদিক সহসা মৃত্যুবরণ করেন। এমন কোনো বড় অসুখ ছিল না তাঁর। কয়দিন আগে তিনি মবজাস্টিজের শিকার হন, ৭মার্চ ছুটি বাতিলের প্রতিবাদী হওয়া ফেস্টুন বহনকালে। নির্যাতনে শারীরিকভাবে যতটুকু ক্ষতিগ্রস্ত হন, তার চে বেশি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর ঘটলো তাঁর তিরোধান। তাঁর এ অকালযাত্রা সতীর্থ কবি,সংস্কৃতিকর্মীরা মেনে নিতে পারছেন না। বহুসংখ্যক গুণী,সুধীজন তাঁর পাশে উপযুক্ত সময় দাঁড়াতে না-পারার অক্ষমতা নিয়ে স্যোসাল মিডিয়ায় ক্ষোভ আর যন্ত্রনার কথা লিখছেন। এমনি একজন ।। লুৎফর রহমান রিটন।। রিটনের কলমঝরা আক্ষেপ হৃদয়ছোঁয়া, পাঠকদের জন্য তুলে দেয়া হলো।] টিটো। সৌমিত্র দেব টিটো। আমার প্রীতিভাজন অনুজপ্রতিম বন্ধু। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধু প্রশ্নে আপসহীন…

Read More

সাকিব আল হাসানের ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে ছাপিয়ে গেছে তার মাত্র ছয় মাসের রাজনৈতিক জীবন। এই স্বল্প সময়েই তার জীবনে এসেছে বড় ধরনের ওলট-পালট। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে নিজের পথকে আরও জটিল করেছেন সাকিব। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা, উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিল না এবং এখনও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিতবেন। রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেন, “রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়, তবে ভবিষ্যতে…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এই শিল্পীর বাড়িতে বুধবার (১৬ এপ্রিল) ভোররাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। শিল্পী মানবেন্দ্র ঘোষ এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঘের মোটিফ নির্মাণ করেছিলেন।  আগুনে বাড়ির আধপাকা কাচারিঘর এবং ঘরে থাকা অন্তত ৩০টি ভাস্কর্য এবং অন্যান্য জিনিস পুড়ে গেছে। শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ বানানোর কথা জানিয়ে শিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, পয়লা বৈশাখের আগের দিন রাজ্যসভা নামের একটি ফেসবুক পেজ থেকে আমার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। শিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, ফেসবুক পেইজে তার সম্পর্কে ওই প্রচারণা দেখে তিনি তা…

Read More

।। জয় বাংলা  প্রতিবেদন।। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’এই শ্লোগান নিয়ে রাজনীতির মাঠে ছাত্রলীগ, যুবলীগএবং আওয়ামীলীগ। গত এক পক্ষকাল ব্যাপী এই শ্লোগানে  রাজপথে নেমেছে সংগঠনগুলো। প্রথমেই সিলেটে এই দাবী নিয়ে রাজপথ প্রকম্পিত করে ছাত্রলীগ। সিলেট শহরে মিছিল করে তারা।এই মিছিলের জেরে বিএনপি কম্পন শুরু হয়। তেড়ে গিয়ে আওয়ামীলীগ নেতাদের বাসাবাড়িতে হামলা চালায় বিএনপি। কিন্তু জ্বলে ওঠে দেশ। টুঙ্গিপাড়া, চট্টগ্রাম, ফেনী, রাজশাহী সর্বশেষ ঢাকা মহানগরীতে ১৫ এপ্রিল মিছিল বের করে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগ। সম্প্রতি জননেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে এক বার্তায় বলেন, ‘আমি আসছি,যারা দেশে অশান্তি, অরাজকতা করছে, তাদের শাস্তি দেবো।’এই বার্তায় দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাহস পায়। তারা রাজপথে…

Read More

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এ দিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পর তৎকালীন পাকিস্তানের শাসকচক্র নির্বাচিত…

Read More

দেশের বাজারে ৫জি প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ মডেলের পানিরোধী ফোনটিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তি থাকায় পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এডিটিং টুলস থাকায় ছবি তোলার পর স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। শুধু তা–ই নয়, এআই ইরেজার টুল ব্যবহার করে চাইলেই ছবিতে থাকা অবাঞ্ছিত কোনো ব্যক্তি বা স্থাপনা মুছে ফেলা সম্ভব। ফলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারেন। ৬ দশমিক ৫৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা…

Read More

[এক নেটিজনের ক্ষোভ!লিখেছেন যুক্তরাজ্য প্রবাসী বাহার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।ফেইসবুক পেইজে বিস্তারিত বিবলণ দিয়ে এই ক্ষোভের কথা জানিয়েছেন। পাঠকের জন্য জয়বাংলা’য় তুলে দেয়া হলো।] বাংলাদেশের উন্নয়নএর জন্য আমার মতে মাননীয় শেখ হাসিনা, আপনার পুরস্কার পাওয়ার পরিবর্তে আপনার জঘন্য রকম তিরস্কার পাওয়া উচিত! আপনি কেন এইগুলি করতে গেলেন এই জাতির জন্য? আপনি ১৭৫৭ সালের ইতিহাস পড়েছেন হয়তো ভুলে গেছেন ? আপনি জানেন, এই বাঙ্গালী জাতি একটা মীরজাফর এর বংশধরের জাতি! এরা যেই পাতে খায় সেই পাতে মলত্যাগ করে। এদেরকে আলো জ্বালিয়ে কেন চোখ খুলে দিতে গেলেন? কেন ২৪ হাজার মেগা বিদ্যুৎ উৎপাদনের করতে গেলেন? এদের বাপ দাদার শরিরে ৫৫ বৎসরে পুর্বে একটি…

Read More

পাকিস্তানে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ২৭৬ রান করেছিল বাংলাদেশ। রেকর্ড রান করে বড় জয়ের সম্ভাবনাও জাগিয়ে ৩৪ রানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। লোয়ার মিডলে স্কটল্যান্ডের বাঙালি ক্রিকেটার প্রিয়ানাজ চ্যাটার্জি কাঁটা হয়ে দাঁড়ান। তার সঙ্গে ফিফটি করেন নয়ে ব্যাট করা র‌্যাচেল স্লাটারও। তাদের রুখে স্কটল্যান্ডকে ৯ উইকেটে ২৪২ রানে আটকে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল নারী ক্রিকেটাররা। এরপর হারের শঙ্কায় পড়েও আয়ারল্যান্ডকে হারায় ২ উইকেটে। টানা তিন জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো হলো। মঙ্গলবার লাহোরের স্পোর্টস কমপ্লেক্স মাঠে টস জিতে…

Read More

বাংলাদেশে সাংবাদিকেরা হামলার শিকার হচ্ছেন। আইন প্রয়োগের মাধ্যমে তাঁদের নিশানা করা হচ্ছে। অনেক সাংবাদিকের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কয়েকটি গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে। ইন্টারন্যাশনাল জার্নালিস্টস নেটওয়ার্কের (আইজেনেট) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আইজিনেট যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টের (আইসিএফজে) একটি প্রকল্প। ১৪ এপ্রিল সোমবার বাংলাদেশে সাংবাদিকদের পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে তারা। আইজিনেটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম জগতে বড় পরিবর্তন এসেছে। সাংবাদিকদের ওপর হামলা, তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা ছাড়াও ১৬৭ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশের শীর্ষ দুই গণমাধ্যম—প্রথম আলো ও…

Read More