Author: JoyBangla Editor

ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৫ঃ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভাটারা, রামপুরা এলাকার প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়। জানা যায়, বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে।এদিকে মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলে শ্লোগান দিতে থাকেন।

Read More

কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র দেব টিটু আর নেই। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর খিলগাঁও এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৌলভীবাজারের সন্তান টিটু নব্বই দশকের শুরুর দিকেই তাঁর সাহিত্যে পথচলা। নানা টানাপোড়েন ও বাধা বিপত্তিতেও তিনি থেমে যাননি তার নিজস্ব চিন্তা- চেতনা থেকে। আজ চিরকালের জন্য থেমে যেতে হলো আপাদমস্তক সৃস্টিশীল এই মানুষকে। কবিতা যাপনই তার মূল কর্ম ছিল। প্রাবন্ধিক হিসেবেও ছিলেন সমাদৃত। দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান…

Read More

ভারত থেকে ১০ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফু থানহ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোসহ অন্যান্য মুদ্রণ কাজে কাগজ লাগবে ২ লাখ ৩০ হাজার রিম। এতে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩৫ কোটি টাকার বেশি।জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে এই চাহিদা দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।পরবর্তীতে আরও কয়েকটি বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, বিজি প্রেসের সঙ্গে আমাদের প্রাথমিক বৈঠক হয়েছে। তারা বলেছে, ব্যালট পেপারসহ সকল মুদ্রণ কাজ সম্পন্ন করতে তিন মাসের মতো সময় লাগবে। আমরা বলেছি চার মাস সময় নেন।এক্ষেত্রে তারা সবকিছু হিসাব করে পরবর্তী বৈঠকে জানাবে বলেও জানান তিনি। কর্মকর্তারা বলছেন, মূলত ডিসেম্বরকে টার্গেট…

Read More

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’ অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল…

Read More

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা গেছে, ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়। এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। দেশের বস্ত্রশিল্পকারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ)। এছাড়া চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই রকম হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে। অর্থাৎ…

Read More

বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ তদন্ত করছে। এই তদন্ত মূলত তাঁর খালা শেখ হাসিনার সরকারের আমলের ব্যাপক দুর্নীতির তদন্তের অংশ। গত আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন। ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকার এই এমপি চলতি বছরের জানুয়ারিতে ট্রেজারির অর্থমন্ত্রীর পদ থেকে…

Read More

।। শামীম আহমেদ।। ভারত ৮ এপ্রিল ২০২৫ বাংলাদেশের সাথে তাদের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। এই চুক্তি শুরু হয় ২৯ জুন ২০২০ সালে। এই চুক্তির আওতায় বাংলাদেশী পণ্য ভারতের স্থল ও আকাশপথ ব্যবহার করে অন্য দেশে পরিবহণ করা সহজ ছিল। এটি দুটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের আকাশপথ ছাড়া আর কোন যোগাযোগের ব্যবস্থা নেই। তাই ভারতের মধ্য দিয়ে সুলভে বাংলাদেশ, ভুটাল ও নেপাল নিজেদের মধ্যে পণ্য আমদানি, রপ্তানী করতে পারত। দুই, বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং আমাদের ছোট দেশের অল্প কিছু এয়ারপোর্ট ও সমুদ্রবন্দর দিয়ে রপ্তানীকারকরা সবসময় সব পণ্য পাঠিয়ে কুলিয়ে উঠতে পারতেন না। নানা…

Read More

বৈষম্যবিরোধী ছাত্রদের (বৈছা) আন্দোলনে রাষ্ট্রক্ষমতার পট-পরিবর্তনের পর দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দেশব্যাপী হাঙ্গামায় জড়িয়ে পড়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে ২৫ জেলায় দলীয় নেতাকর্মীরা হতাহতের শিকার হয়েছেন নিজেদের মারামারিতে। দখল, চাঁদাবাজি ও আধিপত্যের জেরে চট্টগ্রাম জেলাতেই অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। তুমুল হাঙ্গামার ঘটনা ঘটেছে ২৫ জেলায়। এখনো এই দ্বন্ধে স্থানীয় শান্তিপ্রিয় মানুষজন তটস্ত আছেন। জানা গেছে, গত ২০শে সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও এলাকায় মাঠ দখল নিয়ে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে সংগঠনটির কর্মী জুবায়ের উদ্দীন বাবু নিহত হন। এই হত্যা মামলায় চান্দগাঁও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিনসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ই অক্টোবর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আধিপত্য…

Read More

#ভিশন২০৪১-এর পিছে কতো বড় বড় অর্থনীতিবিদ, গবেষক, বিজ্ঞানী, বিনিয়োগ বিশেষজ্ঞ কাজ করছে তোমার কোন ধারণা আছে? তাদের হয়তো ৫০ লক্ষ টাকা দামের ডিগ্রি নাই, কিন্তু তাদের চুল হাওয়ায় পাকে নাই। ।। এএসএম শরিফুল হাসান।। প্রথমে বললো ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ৫টা নিয়ে কাজ করবে। বাকিগুলার প্রয়োজন নাই। “১০০টি নয়, ৫টি অর্থনৈতিক অঞ্চল সফলভাবে বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সংস্থাটি বলছে, এই পাঁচ অর্থনৈতিক অঞ্চল সফলভাবে বাস্তবায়ন করা গেলে সবার মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। তাতে দুই বছরের মধ্যে ৫টি অর্থনৈতিক অঞ্চলে ১৩৩টি শিল্পকারখানা নির্মাণ, ৫৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং প্রায় ২ লাখ ৩৮ হাজার লোকের কর্মসংস্থান…

Read More