সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। মোহাম্মদ আলী আরাফাত।। বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৮ মাসে ইউনূসের আমলে এক টাকাও বৃদ্ধি পায়নি। ২০২৪ এর জুলাই শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার। ৮ মাস পরে এসে ২০২৫ এর মার্চের শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২০.৩৮ বিলিয়ন ডলার। শেখ হাসিনার আমলে দেশে অনেক ঋণ করা হয়েছিল এমন বক্তব্যগুলো মিথ্যা। কারণ ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন ডেট টু জিডিপি রেশিও (Debt to GDP ratio) ছিল ৩৪% এবং ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের ডেট টু জিডিপি রেশিও ছিল ৩৬%। কাজেই বাংলাদেশ ঋণগ্রস্ত হয়ে গিয়েছিল যৌক্তিকভাবে এ কথা বলার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার সরকার অনেক ঋণ করে রেখেছে…
আজ শুক্রবার ঢাকায় জুমার নামজের পর মিছিল করেছে আওয়ামীলীগ।‘আওয়ামীলীগ আসছে রাজপথ কাঁপছে’ শ্লোগানে তারা ঢাকায় মিছিল করেন। রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আজ শুক্রবার মিছিল করে তারা। মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।এছাড়াও তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। জানা যায়, এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের…
।। মাসুদ রানা।। পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ৪.২ বিলিয়ন ডলার ফেরত দেওয়ার ও পাওয়ার কথা হচ্ছে, তখন কারও কাছে মনে হতেই পারে যে, এটি শেখ হাসিনার ‘সমুদ্র-বিজয়’-এর মতোই একটি ঘটনা, যা একদিকে ইউনূসের খ্যাতি ও অন্যদিকে পাকিস্তানের গ্রহণযোগ্যতা দিবে। অর্থাৎ, এক ঢিলে দুই পাখী মারা। কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। ইউনূস সাহেব যখন পাকিস্তানের কাছ থেকে পাওনা টাকার প্রসঙ্গ তুলবেন, তিনি কি আসলের সাথে সুদের বিষয়টিও অন্তর্ভুক্ত করবেন? করা উচিত, কারণ তিনি সুদ বিষয়ে একজন বিশেষজ্ঞ। সুদের বিষয়টি নিয়ে আমি যখন ভাবছিলাম গত ৫৪ বছরে সে-অর্থ সুদে-আসলে কতো হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের পত্রিকা জনকণ্ঠ জানালোঃ “১৯৭১ সালের আগে অখণ্ড পাকিস্তানের…
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা ও ক্ষতিপূরণের টাকা চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলো তুলে ধরা হয়। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন—আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা দেওয়া, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া।…
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, একটি কুচক্রী মহল বরাবরের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে যাচ্ছে। এরা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিনিধি ও তাদের দোসর। যারা সর্বদা দেশ ধ্বংসের পাঁয়তারায় লিপ্ত। কেউ বাংলাদেশের জনগণের কল্যাণে রাজনীতি করুক বা জনগণের অধিকার আদায়ে সোচ্চার হোক এটা তারা চায় না। বিপরীতে আওয়ামী লীগ সর্বদা দেশের জনগণের কল্যাণে রাজনীতি করে আসছে। আর এ দলের সভাপতি হিসেবে জননেত্রী শেখ হাসিনা জনকল্যাণের রাজনীতিকে ব্রত ধরে সকল প্রতিকূলতা মোকাবিলা করে চলেছেন। তিনি দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের…
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আজ বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। ডিবির আরেক যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমে বলেন, শাহে আলম ৬ এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। ৬ এপ্রিল সকাল সাতটার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের…
আজ ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। যে সরকারের অধীনে পরিচালিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পূর্ণতা পেয়েছিল মুক্তিযুদ্ধ। এ উপলক্ষ্যে প্রতিকূল পরিস্থিতির মাঝেও বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো স্ব স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করছে। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এর আগে, ১০ই এপ্রিল ১৯৭১, ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী অথচ ক্ষমতায় বসতে না…
আজ ১৭ই এপ্রিল। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথে গুরুত্বপুর্ণ এক মাইলফলক। এইদিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি স্বশরীরে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চারনেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান ও এম মনসুর আলী সহ সকল জাতীয় নেতৃবৃন্দ, মুক্তিবাহিনীসহ সকল মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষাধিক বীরাঙ্গনাদের। সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেওয়া কোটিরও বেশি শরণার্থীকে। রক্তক্ষয়ী এই যুদ্ধে শহীদ, আহত ও যুদ্ধে অংশ নেওয়া বন্ধুরাষ্ট্র ভারতের অগণিত যোদ্ধাকে। ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে ভূমিধ্বস বিজয় অর্জন…
যশোরে হতদরিদ্র ১৪টি পরিবারের জমির দিকে নজর দিয়েছে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর ভূমিখেকো চক্র। জমি দখল করতে ব্যর্থ হয়ে সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তারা। গত রোববার সকালে দেশীয় অস্ত্রসহ দুই ঘণ্টা ধরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা বাধা দিতে এলে তাদেরও হুমকি-ধমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। এদিকে, গুপ্ত সংগঠন জামায়াতের নেতাকর্মীদের ভূমি দখল এবং বাড়িঘরে হামলা ও লুটপাট চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। তারা সরেজমিন পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে এখনও অসহায় ১৪টি পরিবার জামায়াতের সশস্ত্র সন্ত্রাসী নেতাকর্মীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।…
প্রয়াত কবি রফিক আজাদের ধানমণ্ডির বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে। প্রায় ২৯ বছর সপরিবারে এই বাড়িতেই বাস করেছিলেন রফিক আজাদ। তার স্ত্রী দিলারা হাফিজ এখানে বসবাস করছিলেন। এই বাড়িটি দিলারা হাফিজের নামে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া।এ বাড়িতেই কবি রফিক আজাদ লিখেছেন ২০টিরও বেশি কাব্যগ্রন্থ। আজ ১৬ই এপ্রিল, বুধবার সকালে গৃহায়ন কর্তৃপক্ষ বাড়িটির ভাঙার কাজ শুরু করে। চার ইউনিটের এই বাড়িটির একটিতে দিলারা হাফিজ থাকছেন এবং বাকি তিন ইউনিট অন্যদের নামে বরাদ্দ রয়েছে। বুধবার বাড়িটির পূর্বাংশের দুটি ইউনিট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধানমণ্ডির ১ নম্বর সড়কের এই বাড়ির (পশ্চিমাংশ) কমবেশি ৫ কাঠা জায়গা রয়েছে। ১৯৮৮ সালে একতলা এই বাড়িটি রফিক আজাদের…