Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জাপানে বয়স্ক ব্যক্তিদের যত্ন নেবে এআই রোবট
    Technology

    জাপানে বয়স্ক ব্যক্তিদের যত্ন নেবে এআই রোবট

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    এক ব্যক্তি দুই পা ভাঁজ করে বিছানায় চিৎ হয়ে শুয়ে আছেন। তার দিকে ঝুঁকে আছে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) পরিচালিত একটি রোবট। সেটির একটি হাত ওই ব্যক্তির হাঁটুতে আর আরেকটি তার কাঁধে। ওইভাবে ধরে ওই ব্যক্তিকে বিছানায় কাত করে শুইয়ে দিল রোবটটি। সম্প্রতি জাপানের টোকিওতে দেখা গেছে  এমন দৃশ্য। সাধারণত চলাচলে অক্ষম বয়স্ক মানুষের ডায়াপার পরিবর্তন বা শরীরের যত্ন নিশ্চিত করতে কাত করানোর জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়।
    ১৫০ কেজির  (৩৩০ পাউন্ড) কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত মানবিক রোবট AIREC (এআই ড্রাইভেন রোবট অব এমব্রেস অ্যান্ড কেয়ার) জাপানে বয়স্কদের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিগেকি সুগানো, যিনি সরকারি অর্থায়নে AIREC-এর গবেষণার নেতৃত্ব দিচ্ছেন বলেছেন, ‘আমাদের বার্ধক্যজনিত সমাজ এবং ক্রমহ্রাসমান জন্মহারের কারণে চিকিৎসা ও বয়স্কদের যত্নের জন্য এবং আমাদের দৈনন্দিন জীবনে রোবটের সহায়তার প্রয়োজন হবে।’
    জাপানে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সেইসঙ্গে কমছে জন্মহার। কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সীমিত অভিবাসন নীতি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাপানে ১৯৪৭-১৯৪৯ সালের মধ্যে জন্ম নেয়া প্রজন্মের সবাই গত বছর ৭৫ বছর বয়সী হয়েছে। ফলে বয়স্কদের যত্ন ও পরিচর্যা খাতে কর্মীর সংকট তীব্র আকার ধারণ করেছে।
    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালে টানা নবম বছরের মতো দেশটির জন্মহার কমেছে। ৫ শতাংশ কমে এটি ৭ লাখ ২০ হাজার ৯৮৮-এ নেমে এসেছে, যা রেকর্ড সর্বনিম্ন। নার্সিং সেক্টরে কর্মীর ঘাটতি বেড়েই চলেছে। ডিসেম্বরে প্রতি ৪.২৫টি চাকরির জন্য মাত্র একজন আবেদনকারী ছিল, যা সরকারি তথ্য অনুসারে দেশের সামগ্রিক চাকরি-আবেদনকারী অনুপাত ১.২২ এর চেয়ে অনেক খারাপ। এমন অবস্থায় বিদেশি কর্মীদের দিয়ে সেবা খাতে শূন্যস্থান পূরণের চেষ্টা করছে জাপান সরকার। এতে গত কয়েক বছরে এ খাতে বিদেশি কর্মীদের সংখ্যা বেড়েছে। তবে এরপরও ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৫৭ হাজারের কাছাকাছি, যা এ খাতে প্রয়োজনীয় জনবলের তুলনায় ৩ শতাংশের কম।
    টোকিওর একটি পরিচর্যা কেন্দ্রে দেখা গেল, পুতুল আকারের একটি রোবট পপ সংগীত গাইছে এবং সেখানকার সেবা গ্রহণকারীদের সাধারণ কিছু ব্যায়াম করাচ্ছে। এর মধ্য দিয়ে সেখানকার পরিচর্যাকর্মীকে সহযোগিতা করছে এটি।
    পরিচর্যা কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশি যে প্রযুক্তিটি এখন সবচেয়ে বেশি ব্যবহার হতে দেখা যায়, সেটি হলো সেবাগ্রহীতাদের ঘুমের অবস্থা নিরীক্ষণের জন্য তাদের বিছানার নিচে ‘স্লিপ সেন্সর’ স্থাপন করা। বয়স্কদের সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান জেনকৌকাইয়ের পরিচালক তাকাশি মিয়ামোতো বলেন, ‘১০-১৫ বছরের মধ্যে আমাদের দেশের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এই সমস্যা এড়াতে এখন  প্রযুক্তিই আমাদের সেরা বিকল্প।’
    জেনকৌকাই সক্রিয়ভাবে নতুন প্রযুক্তি গ্রহণ করেছে, কিন্তু রোবটের ব্যবহার এখন পর্যন্ত সীমিত। অধ্যাপক সুগানোর কথায় ‘বিশ্বজুড়ে মানবাকৃতির রোবট তৈরি হলেও সরাসরি মানুষের সঙ্গে কাজ করতে দেখা যায়নি। এসব রোবট সাধারণত ঘরবাড়ি বা কারখানার কাজেই ব্যবহৃত হয়।’ তবে গবেষকের তৈরি ‘এআইআরইসি’ রোবট একজন ব্যক্তিকে বসাতে, মোজা পরাতে, কাপড় ভাঁজ করতে এবং বাড়ির বিভিন্ন কাজে সহায়তা করতে সক্ষম।তবে, তিনি মনে করেন, ২০৩০ সালের আগে এ রোবট পুরোপুরি সেবা ও চিকিৎসার কাজে ব্যবহারের উপযোগী হবে না। প্রাথমিকভাবে প্রতি ইউনিট রোবটের জন্য কমপক্ষে ১ কোটি ইয়েন (৬৭ হাজার মার্কিন ডলার) ব্যয় হবে।
    জেনকৌকাইয়ের একটি প্রতিষ্ঠানের একজন সেবাকর্মী তাকাকি ইতো, রোবোটিক নার্সিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে  আশাবাদী। তিনি মনে করেন, যদি আমাদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা-সজ্জিত রোবট থাকে যারা প্রতিটি সেবা গ্রহীতার জীবনযাত্রার অবস্থা এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলি বুঝতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের সরাসরি নার্সিং সেবা প্রদানের সুযোগ থাকতে পারে। কিন্তু আমার মনে হয় না রোবটরা নার্সিং কেয়ার সম্পর্কে সবকিছু বুঝতে পারে। নার্সিং কেয়ার উন্নত করার জন্য রোবট এবং মানুষ একসাথে কাজ করবে এমন একটি ভবিষ্যৎ  আমি আশা করতে পারি। সূত্র : রয়টার্স

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের লন্ডনে ডাকলেন স্টারমার
    Next Article ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে বৃটেন
    JoyBangla Editor

    Related Posts

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026

    জিমেইলে আসছে নতুন এআই সুবিধা

    April 28, 2026

    আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

    April 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    By JoyBangla EditorMay 20, 20260

    জান দেবো তবু ধান দেবো না মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী…

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.