Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে  বাংলাদেশের ছাত্রসমাজের প্রতিবাদ ও প্রত্যয়
    Uncategorized

    বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে  বাংলাদেশের ছাত্রসমাজের প্রতিবাদ ও প্রত্যয়

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    স্বাধীনতা, গণতন্ত্র, অধিকার ও উন্নয়নের প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অবৈধ, বেআইনি, ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিষিদ্ধ করার প্রতিবাদে বাংলাদেশের ছাত্রসমাজের প্রতিবাদ ও প্রত্যয় ঘোষণা করেছে।

    মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় থেকে শুরু করে মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদান, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই থেকে, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে আপসহীন লড়াই, ডিজিটাল বাংলাদেশের রুপকার থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, নারীর অধিকার-ব্যক্তিস্বাধীনতা-উদার মূল্যবোধ-সামাজিক সুবিচার-সমতার দৃপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের অস্তিত্বের সাথে, মানুষের নিঃশ্বাসে মিশে থাকা নাম। পৃথিবী যতোদিন থাকবে, বাঙালির ঘরে একটি শিশুও যতোদিন জন্মগ্রহণ করবে, যতোদিন পদ্মা-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্র প্রবাহিত হবে অনাবিল ততোদিন বাংলাদেশের সাথে আওয়ামী লীগের নাম অবিচ্ছেদ্যভাবে উচ্চারিত হবে।

    ইতিহাসে বারবার আওয়ামী লীগের উপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। আওয়ামী লীগের নীতি-আদর্শ-কর্মসূচিতে বিশ্বাস রাখা কর্মী-সমর্থকদের উপর প্রতিষ্ঠা থেকেই পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছে। প্রতিবারই এদেশের মানুষ বুকের তাজা রক্ত আর পরম ভালোবাসা-মমতায় আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছে, আওয়ামী লীগের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। আগামীতেও মানুষই টিকিয়ে রাখবে আওয়ামী লীগকে- তার অস্তিত্বে, বিশ্বাসে, কর্মে, দৈনন্দিন যাপিত জীবনে।

    বাংলাদেশের ছাত্রসমাজ দল-মত-নির্বিশেষে অবৈধ-দখলদার-ফ্যাসিস্ট সরকারের বেআইনি সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখান করে। এ সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের কালো অধ্যায়, মৌলিক-নাগরিক-রাজনৈতিক অধিকার সম্পূর্ণ জলাঞ্জলি দেয়ার উপাখ্যান, গণমানুষের উপরে পরিচালিত গণহত্যা ও নির্যাতনের স্টিম রোলার বিস্তৃত করার  অপপ্রয়াস। একইসাথে আমরা মনে করি এর চূড়ান্ত লক্ষ্য- বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, উগ্রবাদী ধর্মান্ধ ও ব্যার্থ রাষ্ট্রে পরিণত করা এবং গণতন্ত্রে প্রত্যাবর্তন কে বিলম্বিত করে ইউনূস গংদের দেশ-স্বাধীনতা-গণতন্ত্র বিক্রয়ের বিনিময়ে নিজেদের অবৈধ ক্ষমতা-সম্পদ-বৈভবের পরিসর বাড়ানো।

    বাংলাদেশের ছাত্রসমাজ সুস্পষ্টভাবে বলতে চায় ক্ষমতা জবরদখলকারী অপশক্তি গণতন্ত্রের হন্তারক, সার্বভৌমত্ব ব্যবসায়ী, বৈশ্বিক বিস্তৃত উগ্রবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের অংশ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তরুণ প্রজন্মের নিখাদ ভালবাসা, অপরিসীম মমত্ববোধ, গাড় অনুভূতিই অপশক্তির নিগড় থেকে বাংলা মা কে মুক্ত করবে।

    ইয়াহিয়া থেকে ইউনূস, প্রত্যেক ঘাতক ফ্যাসিস্টের বিচার করবে এদেশের জনগণ। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে নির্বিঘ্নে দেশ বিক্রির পায়তারা মানুষ কড়ায়গণ্ডায় বুঝিয়ে নিবে। পৃথিবীর কোন অপশক্তিই ইউনূসকে রক্ষা করতে পারবে না, ইয়াহিয়াকেও যেমন পারেনি।

    বাংলার মানুষের প্রতি আহ্বান- আপনার প্রয়োজনে, আপনার সন্তানের সম্ভাবনাময় ভবিষ্যতের কারণে, আপনার মাতৃভূমির স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের মৌলিক শর্ত হিসেবে অগণতান্ত্রিক জবরদখলকারীর বিদায়ের জন্য- যে যেভাবে পারেন রুখে দাঁড়ান, প্রতিরোধ গড়ে তুলুন, ঐক্যবদ্ধ হোন। গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকারই আমাদের গন্তব্য। আমাদের সম্মিলিত প্রতিরোধই ইউনূস সহ সকল অপশক্তির দর্পচূর্ণ করবে। বিজয় বাংলার জনতারই হবে।

    ‘দিয়েছি তো শান্তি, আরও দেবো স্বস্তি

    দিয়েছি তো সম্ভ্রম, আরও দেবো অস্থি

    প্রয়োজন হ’লে দেবো একনদী রক্ত।’

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Next Article দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে মুক্তিযুদ্ধের অর্জনগুলিকে ফিরিয়ে আনার কাজে ঝাঁপিয়ে পড়ুন
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.