Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বরখাস্ত, ‘মানবিক করিডোর’ নিয়ে দু’দেশের উত্তেজনা বৃদ্ধি
    International

    মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বরখাস্ত, ‘মানবিক করিডোর’ নিয়ে দু’দেশের উত্তেজনা বৃদ্ধি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ১৬ মে ২০২৫: গত ১৩ই মে মিয়ানমারের জান্তা সরকার ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের  সামরিক শাখার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে বরখাস্ত করেছে। এটি বাংলাদেশের কোনো দূতাবাস কর্মকর্তার বিরুদ্ধে স্বাগতিক দেশের সরকার কর্তৃক গৃহীত প্রথম বরখাস্তের ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে এবং তার স্থলাভিষিক্ত হিসেবে কোনো প্রতিনিধি পাঠানো হয়নি।

    রাখাইন রাজ্যে মানবিক করিডর প্রতিষ্ঠার বিষয়টি মিয়ানমারের জান্তা সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। জাতিসংঘের প্রস্তাবিত এই মানবিক করিডোরের লক্ষ্য রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য সহায়তা প্রদান এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য হিসাবে বর্ননা করা হচ্ছে। তবে, মিয়ানমারের জান্তা সরকার এই করিডোরের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম সহজতর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত এপ্রিলে জানিয়েছিলেন, বাংলাদেশ নীতিগতভাবে এই মানবিক করিডরের প্রস্তাবে সম্মত হলেও এর জন্য কিছু শর্ত আরোপ করেছে। তিনি বলেন, “আমরা কোনো অ-রাষ্ট্রীয় সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না। তবে আমাদের স্বার্থে কিছু যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, মিয়ানমার সরকার বাংলাদেশের সামরিক উপদেষ্টার কার্যক্রমের উপর অসন্তোষ প্রকাশ করে এবং তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

    একইসাথে “মানবিক করিডোর” এর বিষয়টা জনসন্মুখে আনার কারনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকেও চাকরী হারাতে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ছিল “মানবিক করিডোর” এর পুরা বিষয়টা খুব গোপনে সেরে ফেলার, যেই কারনে কোন রাজনৈতিক দল বা কোন দেশীয় নিরাপত্তা সংস্থার সাথে এই বিষয়ে মতামত পর্যন্ত নেয় নাই। পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার, যা মূলত চালাচ্ছে মার্কিন নাগরিক ড খলিলুর রহমান, উনাকে বরখাস্থ করা হয়।

    রাখাইন রাজ্যে আরাকান আর্মি (এএ) এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘাতের কারণে এই অঞ্চলে মানবিক সংকট তীব্রতর হয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যে আসন্ন দুর্ভিক্ষের হুমকি রয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ, যেখানে ইতিমধ্যে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে, এই সংকটের প্রভাব থেকে মুক্ত নয়।

    কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনা বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে। মিয়ানমারের জান্তা সরকারের এই পদক্ষেপকে অনেকে রাখাইন রাজ্যে তাদের ক্ষয়িষ্ণু নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক চাপের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেয়, তা নিয়ে দেশি-বিদেশি মহলে আলোচনা চলছে।

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে, এটি স্পষ্ট যে রাখাইন রাজ্যের মানবিক করিডর নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleউইড়া গেল বাংলাদেশ বিমান, পইড়া রইল চাকা
    Next Article বিদেশি প্রেসক্রিপশনে পরিচালিত বাংলাদেশ, স্বাধীনতার চেতনাকে ভেঙে ফেলার নীলনকশা, বিদেশিদের হাতে অর্থনীতি, নিরাপত্তা ও ভবিষ্যৎ!
    JoyBangla Editor

    Related Posts

    ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে

    May 10, 2026

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    ইরানের কাছে এখনো ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত আছে: সিআইএ

    May 9, 2026

    সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.