Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মেয়েকে বাঁচাতে ক্লাসে ছুটে গিয়ে দগ্ধ হন রজনী, পরে হাসপাতালে মৃত্যু
    Bangladesh

    মেয়েকে বাঁচাতে ক্লাসে ছুটে গিয়ে দগ্ধ হন রজনী, পরে হাসপাতালে মৃত্যু

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মেয়েকে বাঁচাতে গিয়ে রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া রজনী খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে তার দাফন হয়।

    নিহত রজনী মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাওট গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।

    এদিন সকালে নিহতের মরদেহ সাদিপুরে পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে নিকট আত্মীয়সহ এলাকাবাসী সেখানে ছুটে আসেন। পরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহতের জানাজায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

    এলাকাবাসী ও তার স্বজনরা জানান, জহিরুল ইসলাম ব্যবসায়িক সূত্রে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। বড় ছেলে রোবাই ইসলাম এবার এইচএসসি পরীক্ষার্থী। মেজো ছেলে রোহান ইসলাম মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণি ও মেয়ে জুমজুম ইসলাম একই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তাদের দুজনকেই বাসা থেকে স্কুলে আনা নেওয়া করতেন তাদের মা রজনী খাতুন। রোহান অসুস্থ থাকায় দুর্ঘটনার দিন তিনি স্কুলে যাননি।

    তার স্বজনরা আরও জানান, সকালে মেয়ে জুমজুমকে স্কুলে রেখে গিয়েছিলেন এবং ছুটির আগে মেয়েকে আনতে স্কুলে যান মা রজনী খাতুন। বিমান বিধ্বংস হওয়ার পর শিশু কন্যাকে বাঁচাতে শ্রেণিকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তবে তার আগেই তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকার সিএমএস হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান রজনী। রজনী ভেবেছিলেন তার বাচ্চা শ্রেণিকক্ষেই রয়েছে। মেয়েকে খুঁজতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

    দুর্ঘটনার দিন স্কুলে অবস্থান করা মেয়ে জুমজুম ইসলাম বলেন, রোহান ভাইয়া সেদিন বিদ্যালয়ে যায়নি। প্রতিদিনের মতো মা তাকে সকালে বিদ্যালয়ে রেখে যান। মা তাকে খুঁজতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। তবে তার কোনও সমস্যা হয়নি। সন্ধ্যায় মায়ের মৃত্যুর কথা জানতে পারি।

    নিহতের স্বজন গিয়াস উদ্দীন জানান, বিমান দুর্ঘটনার খবর পাই সোমবার দুপুরেই। পরে ছেলে-মেয়েদের সন্ধান পাওয়া গেলেও রজনীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে খবর আসে বাচ্চা অক্ষত থাকলেও রজনী মারা গেছেন। রজনীর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে শরীর অক্ষত ছিল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleছাত্র-শিক্ষককে সেনাবাহিনী কথা বলতে দিচ্ছে না
    Next Article মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা: অস্ত্র ছিনতাই

    May 2, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.