Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    May 11, 2026

    সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!

    May 11, 2026

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জিমের ৩০০ বছরের সদস্যপদ কিনলেন চীনের এক ব্যক্তি, অতঃপর…
    Entertainment

    জিমের ৩০০ বছরের সদস্যপদ কিনলেন চীনের এক ব্যক্তি, অতঃপর…

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চীনের ঝেজিয়াং প্রদেশে এক ব্যক্তি এক অভিনব প্রতারণার শিকার হয়েছেন। স্থানীয় এক জিম থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি ইউয়ান (প্রায় ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার) ব্যয় করে তিনি কিনেছেন ৩০০ বছরের সদস্যপদ।

    শোনার পর মনে হতে পারে, মানুষ কি আদৌ ৩০০ বছর বাঁচে? তিনিও জানতেন, তা সম্ভব নয়। কিন্তু সহজে বিপুল অর্থ উপার্জনের লোভে পড়ে তিনি এই প্রতারণার ফাঁদে পা দেন।

    প্রতারিত ব্যক্তি, জিন, জানান—১০ মে থেকে ৯ জুলাইয়ের মধ্যে তিনি হাংঝোউ শহরের ‘রানইয়ান জিম’ থেকে প্রায় ১ হাজার ২০০টি ব্যক্তিগত প্রশিক্ষণ সেশন এবং সদস্য কার্ড কিনেছেন, যার মোট মেয়াদ ধরা হয়েছে ৩০০ বছর।

    জানা গেছে, তিন বছর ধরে জিন নিয়মিত ওই জিমে যেতেন। গত ৯ মে এক বিক্রয়কর্মীর সঙ্গে তার আলাপ হয়। তখন ওই কর্মী তাকে একটি ‘প্রমোশনাল অফারের’ কথা জানান। অফার অনুযায়ী, ৮ হাজার ৮৮৮ ইউয়ান দিয়ে এক বছরের সদস্য কার্ড কিনে তিনি সেটি অন্য কারও কাছে ১৬ হাজার ৬৬৬ ইউয়ানে বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে মোট লাভের ১০ শতাংশ জিম নেবে, বাকিটা তার হাতে থাকবে।

    প্রথমে জিন সন্দিহান ছিলেন। পরে বিক্রয়কর্মী তাকে আশ্বস্ত করে বলেন, যদি দুই মাসের মধ্যে কার্ড বিক্রি না হয় তবে মূল অর্থ ফেরত দেওয়া হবে। এতে আশ্বস্ত হয়ে জিন দুটি সদস্য কার্ড কিনে ফেলেন।

    এরপরের কয়েক সপ্তাহে ওই বিক্রয়কর্মী তাকে আরও প্রলুব্ধ করে বিপুল পরিমাণ সদস্য কার্ড ও ব্যক্তিগত ক্লাস কিনতে উদ্বুদ্ধ করেন। একবার তিনি একসঙ্গে ৩ লাখ ইউয়ানের বেশি খরচও করেন।

    ১৫ জুলাই বিনিয়োগকৃত অর্থের একটি অংশ ফেরত নিতে গেলে জিনকে জানানো হয়, তার কেনা কার্ডগুলো যাচাই চলছে। কিন্তু জুলাইয়ের শেষ দিকে গিয়ে তিনি দেখেন—জিমের সব কর্মকর্তা ও বিক্রয়কর্মী গা-ঢাকা দিয়েছেন।

    চুক্তিপত্র পরীক্ষা করে জিন দেখতে পান, কোথাও বিনিয়োগ ফেরতের কোনো উল্লেখ নেই। এখন নিজের অর্থ উদ্ধারে তিনি আদালতে মামলা করেছেন। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিনের ‘টয়লেট স্যুটকেস’ রহস্য
    Next Article ৬ বছর ধরে চুল খাচ্ছিল কিশোরী, পেট থেকে বের হলো ২ কেজি ‘চুলের গোলা’
    JoyBangla Editor

    Related Posts

    দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে শাকিব খানের ‘প্রিন্স’

    March 21, 2026

    চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন

    March 19, 2026

    ৬০ ফুট লম্বা গাছের ১২ ইঞ্চি কলা

    November 20, 2025

    যে শহরে পথের রাজা মানুষ নয়, বিড়াল

    November 20, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার, উত্তপ্ত চবি ক্যাম্পাস

    By JoyBangla EditorMay 11, 20260

    ঢাকা, ১১ মে, ২০২৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় ক্যাম্পাসে রাজনৈতিক…

    সুশীলতার মুখোশে‘গুপ্ত’কারিগর: দেশ ধ্বংসের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের চেনার সময় এখনই!

    May 11, 2026

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    ৫৪ বছর আগে নিখোঁজ জাহাজডুবিতে, যখন ফিরলেন বয়স ৮০

    May 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    লিমন–বৃষ্টি হত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলার অভিযোগ আনা সম্ভব, কী ভাবছে ফ্লোরিডা

    May 11, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.